logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. জিন্দাবাজারে যুবকের সাথে পুলিশের তুলকালাম কান্ড!

জিন্দাবাজারে যুবকের সাথে পুলিশের তুলকালাম কান্ড!

প্রকাশিত হয়েছে : ৩:০৭:৫৩,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৫২৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের জিন্দাবাজারে রিক্সা পার্কিং বিতর্কের জেরে এক যুবককে মারধর করলো এক পুলিশ সদস্য। পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্ত ঐ পুলিশ সদস্যকে ইতোমধ্যে প্রত্যাহারও করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর জিন্দাবাজর এলাকায় এ তুলকালাম কান্ড ঘটে।

পুলিশের হাতে লাঞ্ছিত যুবকের নাম এসডি ইমন। তার বাসা নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায়।

ইমন অভিযোগ করেন, অটোরিকশাযোগে তিনি দাঁড়িয়াপাড়া থেকে জিন্দাবাজার পয়েন্টে আসেন। এসময় ডিউটিরত কোতোয়ালী থানার এটি এস আই মাসুম অটোরিকশাচালক ও তাকে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল করেন। শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে তাকে পাশের জগন্নাথ জিউর আখড়ায় (মন্দিরে) নিয়ে মারধর করেন মাসুম।

এদিকে পুলিশের হাতে ওই যুবক লাঞ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা জিন্দাবাজার পয়েন্টে এসে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে কোতোয়ালী থানার এসি ইসমাইল হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন।

কোতোয়ালী থানার এসি ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ওই যুবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে সত্যতা পেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সেলিম মিয়াও অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘জগন্নাথ জিউর আখড়ায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবকের সাথে পুলিশ সদস্য মাসুমের দুর্ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top