logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. সংসদে ৬ জনই জোরালো ভূমিকা রাখার নির্দেশ তারেকের

সংসদে ৬ জনই জোরালো ভূমিকা রাখার নির্দেশ তারেকের

প্রকাশিত হয়েছে : ৩:০০:২৬,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ৫৯০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: একাদশ জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন ও অন্যান্য সময়ে বিএনপির এমপিদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এমপিদের নির্দেশনা দিতে একটি ‘ছায়া সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাজেট অধিবেশন শুরুর আগে সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ছয় সংসদ সদস্যকে নিয়ে জরুরি বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে তারেক রহমান স্কাইপে যুক্ত হন।

বৈঠকে বিএনপির এমপিদের পরামর্শ দিতে ওই কমিটি গঠন করা হয়। মির্জা ফখরুল ছাড়াও কমিটিতে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, বিএনপি সংসদীয় রীতি অনুযায়ী সংসদে থাকবে ও বক্তব্য দেবে। দলের এমপিরা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জোরালো প্রতিবাদও জানাবে। তবে জাতীয় সংসদের পরিবেশ নষ্ট হওয়ার মতো কিছুই করবে না।

পূর্ব নির্দেশ অনুযায়ী, সংসদের চলমান বাজেট অধিবেশনের প্রথম দিন যোগ দেয় বিএনপি। এদিন সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দেন। প্রথমবারের মতো সংসদে গিয়ে উত্তাপ ছড়ান তিনি।

বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, সংসদের বাজেট অধিবেশনে করণীয় সম্পর্কে জৈষ্ঠ্য নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমরা জোরালো ভূমিকা রাখব।

সোমবারের বৈঠকের ব্যাপারে বিএনপির এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার বলেন, সংসদ অধিবেশন নিয়ে দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। যাতে আমরা সবাই ঠিক থাকি, সবকিছুর ঠিকঠাক জবাব দিতে পারি ও নিয়মিত অধিবেশনে যোগ দিই; এসব বিষয়ে কথা হয়েছে। সেসঙ্গে সংসদে যোগদানের সুযোগের কিভাবে সদ্ব্যবহার করা যায়, তা নিয়েও পরামর্শ এসছে।

মঙ্গলবার (১১ জুন) একাদশ সংসদে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তা হিসেবে বলার সুযোগ পান বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা

রুমিন বলেন, ‘চলমান একাদশ জাতীয় সংসদ দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়নি।’ তার এমন বক্তব্যের সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।

বিএনপির এ নারী সংসদ সদস্য প্রায় আড়াই মিনিট কথা বলেন। তার বক্তব্যের পুরো আড়াই মিনিটজুড়েই ছিল ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের চেঁচামেচি ও প্রতিবাদ। এ কারণে রুমিনের কথা ঠিকঠাক শুনতে ও বুঝতে সবারই কষ্ট হচ্ছিল। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ক্ষমতাসীন দলের এমপিদের শান্ত হতে বলেন। কিন্তু স্পিকারের কথায় কেউ কান দেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। ঐক্যফ্রন্ট থেকে আটজন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুইজন আগেই শপথ নেন। পরে মির্জা ফখরুল বাদে বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের পাঁচজন শপথ নেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান।

সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির এমপি এখন ছয়জন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top