logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ১ রমজান থেকে জিন্দাবাজার-চৌহাট্টা রিক্সা চলাচল বন্ধ

১ রমজান থেকে জিন্দাবাজার-চৌহাট্টা রিক্সা চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫২,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ৫৬০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মাহে রমজান মাসে যানজট কমাতে সিলেট নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে নিষিদ্ধ হচ্ছে রিকশা চলাচল। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে প্রথম রমজান থেকে।

নগরবাসীর যাতায়াত সুবিধার্থে বুধবার (০১ মে) রাতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক শাখা যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে- নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত বর্তমানে এখন একদিক থেকেই যানবাহন চলাচল করছে। তবে রমজান মাসে নগরবাসীর স্বার্থে এবং সড়ককে হকারমুক্ত রাখতে এ সড়ক দুই লেন করা হয়েছে। এর ফলে উভয় দিক থেকেই যানবাহন চলাচল করতে পারবে। তবে এ সড়কে রিকশা, লেগুনা কিংবা ট্রাক চলাচল করতে পারবে না।

নগর কর্তৃপক্ষ জানায়- সিসিক ও এসএমপির ট্রাফিক শাখা মিলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে নগরীর সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যানজট কমবে, নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এছাড়া পর্যটকদের আনাগোনা যেহেতু জিন্দাবাজার এলাকায় বেশি, সেহেতু তারাও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

মেয়র আরিফের বরাত দিয়ে জনসংযোগ কর্মকর্তা শিহাব জানান, সড়কটি দুই লেন করার ফলে এ সড়কে যতো প্রতিবন্ধক (ব্যারিকেড, পুলিশ বক্স প্রভৃতি) আছে, সব সরিয়ে নেয়া হবে। এছাড়া জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট সড়কে যে কালভার্টের কাজ চলছিল, তাও সম্পন্ন হয়েছে।

এদিকে জনস্বার্থে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার রাত ৯টার দিকে সড়ক পরিদর্শনে বের হন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ সংশ্লিষ্টরা। এসময় সিসিকের কর্মকর্তা শামসুল হক পাটওয়ারী, ইসমাইলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top