logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সিলেটে রমজানে বাড়বে না সবজির দাম

সিলেটে রমজানে বাড়বে না সবজির দাম

প্রকাশিত হয়েছে : ৫:৪২:৩৬,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৬৩৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে রমজানে সবজির দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের কথা বিবেচনা করে মানসম্পন্ন নির্ভেজাল ও ফরমালিন মুক্ত খাদ্যসামগ্রী সঠিক দামে সরবরাহের ব্যাপারে ব্যবসায়ীরা দৃঢ় প্রতিজ্ঞ। মূল্যের ঊর্ধ্বগতির কোন কারণ নেই বরং অনেক পণ্য দাম কমবে বলে আমরা আশাবাদী।

বুধবার (১৭ এপ্রিল) সকালে নগরীর সোবহানীঘাটে পাইকারি সবজি বাজার এবং দক্ষিণ সুরমায় ফল বাজারের ব্যবসায়ী নেতারা চেম্বার নেতৃবৃন্দকে বর্তমান বাজার এর হালচাল তুলে ধরেন এবং মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বলে তাদেরকে আশ্বস্ত করেন।সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও চেম্বারের যৌথ প্রতিনিধিদল সবজি বাজার ও ফলবাজার পরিদর্শন করেন। এসময় তারা বাজার কমিটির নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন।নগরীর সোবহানীঘাটে সবজিবাজার পরিদর্শনকালে সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। মালামালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মানসম্পন্ন ও ফরমালিনমুক্ত সবজি ব্যতীত কোন সবজি এই বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। মানসম্পন্ন সবজি যাতে ক্রেতারা পেতে পারেন সেজন্য আমরাও প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি।সিলেট চেম্বারের নির্দেশনা অনুযায়ী রমজানে বাজার ক্রেতাদের জন্য সহনশীল রাখার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মেসার্স সাহাব উদ্দিন এর স্বত্বাধিকারী রেজওয়ান উদ্দিন জানান, বর্তমানে আলু ১২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রমজানে এ দাম আরো কিছুটা কমবে। এসময় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি ছালেক মিয়া, সহ সভাপতি মো. কয়ছর আলী, সাধারণ সম্পাদক ছাদ মিয়া এবং পংকী মিয়া জালালী।

প্রতিনিধিদল বাজার পরিদর্শনকালে দেখতে পান কাঁচামরিচ ৩০ টাকা, ঢেঁড়স ২০ টাকা, শিম ২০ টাকা, টমেটো ৩০ টাকা, চিচিংগা ৫০ টাকা এবং লেবুর হালি ৩০-৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এসব পণ্য যাতে বাইরে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্লাহ, চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ রকিবুল হাসান রিপন পণ্যের বিক্রয় রশিদের মাধ্যমে খুচরা বাজারে সরবরাহের আহবান জানান। যাতে করে খুচরা বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়া যায়। তিনি প্রতিটি দোকানে ও প্রতিষ্ঠানের সামনে পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে রাখার আহবান জানান।এদিকে দক্ষিণ সুরমার ফল বাজার পরিদর্শন শেষে প্রতিনিধিদল হাজী ফারুক আহমদের আড়তে এক মতবিনিময় সভায় মিলিত হন।

ফল ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মৌসুম অনুযায়ী এবং সরবরাহের উপর ভিত্তি করে ফলের দাম উঠা-নামা করে।তারা জানান, রমজান মাসের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য খেজুর সিলেটের ব্যবসায়ীরা আমদানি করেন না। চট্টগ্রাম থেকে এনে বিক্রি করা হয় সেজন্য সিলেটের ব্যবসায়ীদের হাতে খেজুরের দামের কোন নিয়ন্ত্রণ নেই। তবে এবার খেজুরের মূল্য তেমন বাড়ার সম্ভাবনা নেই যদি পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়ে থাকে।

ব্যবসায়ী হাজী ফারুক আহমদ জানান, বর্তমানে নাগাল খেজুর ১০ কেজির প্যাকেট ১৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মাল্টার আমদানি বেশী থাকায় দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া রমজানে আম বাজারে ঢুকবে কিনা এব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নেব। ফরমালিনমুক্ত কোন ফলমূল সিলেটের বাজারে আমরা প্রবেশ করতে দেব না। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ইকবাল আহমদ, হাজী হানিফ আলী প্রমুখ।

উভয় বাজার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান, আব্দুর রহমান, চন্দন সাহা, সদস্য মোস্তফা কামাল, ওকাস সভাপতি খালেদ আহমদ, দুইটি বাজার কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top