logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে সর্বোচ্চ ভোটার গোলাপগঞ্জ উপজেলায়

সিলেটে সর্বোচ্চ ভোটার গোলাপগঞ্জ উপজেলায়


প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৫৫,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৬১ বার পঠিত

ইমরান আহমদ, সিলেট:: সিলেটের ১২ উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ভোটার গোলাপগঞ্জে ও সর্বনিম্ন ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

আগামীকাল সোমবার ১২ উপজেলার ৮১৫ ভোটকেন্দ্রে এসকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্যে নিয়োজিত থাকবেন ১৪ হাজার ৫৭ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৯০ জন ও ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন হলেন মহিলা ভোটার। ১২ উপজেলার ৪ পৌরসভা ও ৯৭ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৮১৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৪১৪টি। স্থায়ী ভোট কক্ষ ৪ হাজার ৮৬টি ও ৩২৮টি হচ্ছে অস্থায়ী ভোট কক্ষ। ১৪ হাজার ৫৭ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোট গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছেন ৮১৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৪১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ হাজার ৮২৫ জন পোলিং অফিসার।

তথ্যসূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৫০০ জন। পুরুষ ১ লাখ ১১ হাজার ৫২৫ জন ও মহিলা ১ লাখ ১০ হাজার ৯৭৫ জন। ভোটকেন্দ্র ১০২টি। ভোট কক্ষ ৫৫৬টি। স্থায়ী ভোট কক্ষ ৪৯৬টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬০টি। ১ পৌরসভা ও ১১ ইউনিয়নের এই উপজেলায় থাকবেন ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১১২ জন পোলিং অফিসার।

সিলেট সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৭১২ জন ও ১ লাখ ৬ হাজার ৬২৩ জন হলেন মহিলা ভোটার। ৮ ইউনিয়নের এই উপজেলার ভোটকেন্দ্র ৯১টি। ভোট কক্ষ ৫৪৩টি। স্থায়ী ভোটকক্ষ ৪৮২টি ও ৬১টি হচ্ছে অস্থায়ী ভোটকক্ষ। ৯৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।

বিশ্বনাথ উপজেলার মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৫৯ জন। পুরুষ ৭৬ হাজার ৫৯৯ জন ও ৭৪ হাজার ৬০ জন হলেন মহিলা ভোটার। ৮ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৭৪টি। ভোট কক্ষ ৩৭৪টি। স্থায়ী ভোট কক্ষ ৩৬৭টি ও ৭টি হচ্ছে অস্থায়ী ভোট কক্ষ। থাকবেন ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে ভোটকেন্দ্র ৩৬টি। ভোট কক্ষ ১৭৬টি। তবে এই উপজেলায় অস্থায়ী ভোট কক্ষ নেই। মোট ভোটার ৭২ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৪৪৬ জন ও মহিলা ৩৬ হাজার ২০৮ জন। ৩৬ জন প্রিজাইডিং অফিসার, ১৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫২ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।

বালাগঞ্জ উপজেলার মোট ভোটার ৮০ হাজার ৬০৯ জন। পুরুষ ৪০ হাজার ২২৮ জন ও ৪০ হাজার ৩৮১ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৩৪টি। এর মধ্যে ৩৩টি স্থায়ী ও ১টি অস্থায়ী ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষ ২০৮টি। স্থায়ী ভোট কক্ষ ১৯৩টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫টি। ভোট গ্রহণে থাকবেন ৩৪ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪১৬ জন পোলিং অফিসার।

কোম্পানীগঞ্জ উপজেলার মোট ভোটার ৯৬ হাজার ৫১৩ জন। পুরুষ ৫০ হাজার ৬৬০ জন ও ৪৫ হাজার ৮৫৩ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ৩৯ জন প্রিজাইডিং অফিসার, ২৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫০০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। উপজেলায় ভোটকেন্দ্র ৩৯টি। ভোট কক্ষ ২৫০টি। তবে কোনো অস্থায়ী ভোটকেন্দ্র নেই।

কানাইঘাট উপজেলায় ভোটকেন্দ্র ৮১টি। ভোট কক্ষ হচ্ছে ৩৭৫টি। এর মধ্যে স্থায়ী ৩৫৯টি ও অস্থায়ী ১৬টি ভোট কক্ষ। মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ২৮ জন। পুরুষ ৮৪ হাজার ৮২৭ জন ও ৮৫ হাজার ২০১ জন হলেন মহিলা ভোটার। ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৫০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। এ উপজেলায় ১ পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে।

গোয়াইনঘাট উপজেলার ভোটার ১ লাখ ৭৯ হাজার ৩০২ জন। পুরুষ ৯১ হাজার ৪৫৭ জন ও মহিলা ৮৭ হাজার ৮৪৫জন। ৯ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৬৯টি। ভোট কক্ষ ৪২৮ টি। স্থায়ী ভোট কক্ষ ৩৯৭টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩১টি। থাকবেন ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫৬ জন পোলিং অফিসার।

বিয়ানীবাজার উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৮৪৪ জন ও ৮৬ হাজার ৭৭১ জন হলেন মহিলা ভোটার। ১ পৌরসভা ও ১০ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৮৯টি। ভোট কক্ষ ৪৬৩টি। স্থায়ী ভোট কক্ষ ৪১০টি ও অস্থায়ী ভোট কক্ষ ৫৩টি। এ উপজেলায় ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯২৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

জৈন্তাপুর উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬২২ জন। পুরুষ ৫৪ হাজার ৪৯৩ জন ও ৫২ হাজার ১২৯ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৪৫টি। ভোট কক্ষ ২৬৯টি। স্থায়ী ২০৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬১টি। ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৩৮ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।

দক্ষিণ সুরমা উপজেলায় ভোটকেন্দ্র ৭৮টি। ভোট কক্ষ ৪১৭টি। স্থায়ী ৪০২টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫টি। ৭৮ জন প্রিজাইডিং অফিসার, ৪১৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৩৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ৩৯১ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ৮৪৬ জন ও ৮৩ হাজার ৫৪৫ জন হলেন মহিলা ভোটার।

জকিগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৮২ জন। পুরুষ ৭৮ হাজার ৪৫৩ জন ও মহিলা ভোটার ৭৬ হাজার ২৯ জন। ১ পৌরসভা ও ৯ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৭৭টি। ভোট কক্ষের সংখ্যা ৩৫৫টি। স্থায়ী ৩৪৬টি ও অস্থায়ী ভোট কক্ষ ৯টি। ৭৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭১০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top