logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রমজানে ৩০ লক্ষ টাকার খাদ্য সহায়তা দিয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে

রমজানে ৩০ লক্ষ টাকার খাদ্য সহায়তা দিয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে

প্রকাশিত হয়েছে : ১২:০৯:১৮,অপরাহ্ন ২৮ মার্চ ২০২৪ | সংবাদটি ২০৯৩ বার পঠিত

আলী হোসেন, লন্ডন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার ১৮০০ পরিবারের মধ্যে ৩০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে।

গত ২৭ মার্চ বুধবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিনিধিদের কাছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ কেজি চানা, ২০০ গ্রাম দুধ ও ২ প্যাকেট লাচ্ছা সেমাই।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের সভাপতিত্বে ও সমাজকর্মী সায়েদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ।

এসময় যুক্তরাজ্য থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, প্রবাসীরা রমজান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তা প্রদান করার পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখছেন। তিনি প্রবাসী সংগঠনগুলোর প্রতি স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন সবাইকে বাড়ির পাশে সবজি চাষ, ছাগল পালন ইত্যাদির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানকে শিক্ষার মাধ্যমে জাতির উপযুক্ত সন্তান হিসেবে তৈরি করুন। তিনি প্রবাসীদের আশ্বাস দিয়ে বলেন, এনআইডিসহ প্রবাসীদের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী গোলাপগঞ্জের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বলেন, একসময় গোলাপগঞ্জ শিক্ষাদীক্ষায় এগিয়েছিল তাই আমাদের সন্তানদের শিক্ষায় আগ্রহী করে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে হবে। তিনি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের এই ধরনের কল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি এমদাদ হোসেন টিপু বিশাল ফান্ড সংগ্রহে সহায়তা করার জন্য কার্যকরী কমিটিসহ সংগঠনের সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি টেলি কনফারেন্সে উপস্থিত অতিথি সহ যাঁরা এই অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান। সেই সাথে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সকল উদ্যোগে উপজেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ গোলাপগঞ্জে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য ২০১২ সালে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর সংগঠনটি গোলাপগঞ্জের আর্থসামাজিক উন্নয়ন, গৃহহীনদের ঘর তৈরী সহ প্রতিবছরে রমজান মাসে সংগঠনের পক্ষ থেকে গোলাপগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top