logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আ’লীগ-বিএনপি মুখোমুখি ২২৭ আসনে

আ’লীগ-বিএনপি মুখোমুখি ২২৭ আসনে

প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৪১,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯ | সংবাদটি ১০৪৯ বার পঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটবদ্ধভাবে হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির প্রার্থী মুখোমুখি লড়ছেন ২২৭ আসনে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।

একজন প্রার্থী মারা যাওয়ায় আজ ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে। এসব আসনে ৩৯টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৩৩ জন ও স্বতন্ত্র ১২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আদালতের নির্দেশে প্রার্থী যোগ-বিয়োগ শেষে ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) ২৯৯ আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর তালিকা করেছে। এতে দেখা যায়, মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ লড়ছে ২৬০ আসনে। দলটি শরিকদের সঙ্গে নৌকা নিয়ে লড়ছে ২৭২ আসনে। বাকি আসনে শরিকরা নিজেদের প্রতীক নিয়ে লড়ছে। মহাজোটের অংশ হলেও জাতীয় পার্টি লড়ছে ১৭৫ আসনে। মহাজোট ও ১৪ দলে থাকা ৪টি নিবন্ধিত দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাঠে আছে।

বিপরীতে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট লড়ছে ২৮১ আসনে। ১৬টি আসনে তাদের কোনো প্রার্থী নেই। তবে শেষ মুহূর্তে এসে তারা এসব আসনের কয়েকটিতে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে।

এই জোটে বিএনপি লড়ছে ২৫৭ আসনে। যাতে জামায়াতসহ ঐক্যফ্রন্টের শরিকও রয়েছে। এ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে থাকা ৮টি নিবন্ধিত দল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছে। এলডিপির চেয়ারম্যান অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে লড়ছেন নিজস্ব ছাতা প্রতীক নিয়ে। ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতারাও এবার ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন। তবে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে নির্বাচন করছেন।

সর্বশেষ প্রার্থী তালিকা ঘেঁটে দেখা যায়, ২২৭ আসনে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দলের হেভিওয়েট কয়েক প্রার্থীও এবার মুখোমুখি অবস্থানে রয়েছেন। এর মধ্যে অন্যতম নোয়াখালী-৫। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ আসনে দুই প্রার্থীই কয়েকবার করে জিতেছেন। তফসিল ঘোষণার পর থেকেই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অবিরাম অভিযোগ করে যাচ্ছেন।

একই রকম উত্তাপ রয়েছে আরও কয়েকটি আসনে। এর একটি হল ঠাকুরগাঁও-১। এই আসনে লড়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

কুমিল্লা-১ আসনে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের বর্তমান এমপি সুবিদ আলী ভূঁইয়া। চট্টগ্রাম-১০ আসনে আছেন বিএনপির আবদুল্লাহ আল নোমান ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আফছারুল আমিন। চট্টগ্রাম-১১ আসনে লড়ছেন বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের এমএ লতিফ।

দুই দলের প্রার্থীর কারণে আরও কিছু আসনের দিকে সাধারণ মানুষের উৎসুক দৃষ্টি থাকবে। এর মধ্যে রয়েছে- ঢাকা-১০ আসনে বিএনপির আবদুল মান্নান ও আওয়ামী লীগের ফজলে নূর তাপস, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী ও আফরোজা আব্বাস, গাজীপুর-১-এ মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিএনপির চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।

এছাড়া পঞ্চগড়-১ ও ২, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-১, ২, ৪, ৫ ও ৬, নীলফামারী-১ ও ২, লালমনিরহাট-১ ও ২, রংপুর-২, ৪, ৫ ও ৬, কুড়িগ্রাম-১, ৩ ও ৪, গাইবান্ধা-২ ও ৫, জয়পুরহাট-২, বগুড়া-১ ও ৫, চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩, নওগাঁ-১, ২, ৩, ৪ ও ৫, রাজশাহী-৩ ও ৫, নাটোর-১, ২ ও ৩, সিরাজগঞ্জ-১, ৩, ৪, ৫ ও ৬, পাবনা-২, ৩, ৪ ও ৫, মেহেরপুর-২, কুষ্টিয়া-১, ৩ ও ৪, চুয়াডাঙ্গা-১ ও ২, ঝিনাইদহ-১, ৩ ও ৪, যশোর-২, ৩, ৪, ৫ ও ৬, মাগুড়া-১, নড়াইল-১ ও ২, বাগেরহাট-১, ২, ৩ ও ৪, খুলনা-১, ২, ৩, ৪ ও ৬, সাতক্ষীরা-২, ৩ ও ৪, বরগুনা-১ ও ২, পটুয়াখালী-১, ২, ৩ ও ৪, ভোলা-১, ২ ও ৪, বরিশাল-২, ৪ ও ৫, ঝালকাঠি-২, পিরোজপুর-১, টাঙ্গাইল-১, ২, ৩, ৫, ৬ ও ৭, জামালপুর-২, ৩ ও ৫, শেরপুর-১, ২ ও ৩, ময়মনসিংহ-১, ২, ৩, ৫, ৬, ৭, ৯ ও ১১, নেত্রকোনা-১, ২, ৩ ও ৫, কিশোরগঞ্জ-১, ২, ৪, ৫ ও ৬, মানিকগঞ্জ-১ ও ২, মুন্সীগঞ্জ-২ ও ৩, ঢাকা-২, ৩, ৫, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৯, গাজীপুর-১, ২, ৪ ও ৫, নরসিংদী-১, ২, ৪ ও ৫, নারায়ণগঞ্জ-১ ও ২, রাজবাড়ী-১ ও ২, ফরিদপুর-১, ২, ৩ ও ৪, গোপালগঞ্জ-১, ২ ও ৩, মাদারীপুর-১, ২ ও ৩, শরীয়তপুর-১, ২ ও ৩, সুনামগঞ্জ-১, ২ ও ৫, সিলেট-১, ৩, ৪ ও ৬, মৌলভীবাজার-১, ৩ ও ৪, হবিগঞ্জ-৩, ব্রাহ্মণবাড়িয়া-১, ৩, ৫ ও ৬, কুমিল্লা-২, ৩, ৫, ৬, ৮, ৯ ও ১১, চাঁদপুর-১, ২, ৩, ৪ ও ৫, ফেনী-২, নোয়াখালী-১, ২, ৩, ৪ ও ৬, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-১, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৩, ১৫ ও ১৬, কক্সবাজার-২, ৩ ও ৪, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে আছে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top