logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী

কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৫১,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ৫৮০২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:
ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই নিজ দলের এমপিদের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শুক্রবার হঠাৎ অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ারটেংকে সরিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে এ পদে বসান তিনি। বিষয়টি ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি এমপিরা ভালভালে নেননি। অনেক এমপি এমনকি লিজ ট্রাস ঘনিষ্ঠরাও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছেন। সাবেক এক মন্ত্রী বলেন, আমরা এভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারি না।

এক কনজারভেটিভ এমপি জানান, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দলের সদস্যরা ‘হতাশাগ্রস্ত’ হয়ে আছেন। ট্রাস সমর্থক স্যার ক্রিস্টোফার চোপ বলেন, এখন সময়ই বলে দেবে ট্রাস তার পদ ধরে রাখতে যথেষ্ট করেছেন কি না। কিন্তু যারা তাকে সরাতে চায়, তারা আসলে ‘হায়েনা’। আমরা এখন আরো একজন প্রধানমন্ত্রীকে পাল্টে দিতে পারি না। আমাদেরকে অবশ্যই শান্ত হতে হবে এবং প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে হবে। খবর বিবিসি ও এনডিটিভি অনলাইনের।

শুক্রবার অর্থমন্ত্রী কোয়ারটেংকে বরখাস্ত করেন লিজ ট্রাস। পাশাপাশি সাবেক অর্থমন্ত্রীর সময়কার ট্যাক্স নীতিতেও বড় পরিবর্তনের ঘোষণা দেন। টোরি নেতা স্যার ক্রিস্টোফার বলেন, এই পরিবর্তন প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াবে। কনজারভেটিভ এমপি এ্যান্ডু ব্রিজেন বলেন, সামনের দিনগুলোতে ট্রাসকে ক্ষমতায় থাকতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে ঋষি সুনাককে সমর্থন দিয়েছিলেন।

তার দাবি, পার্লামেন্টারি পার্টিতে ট্রাসের প্রধানমন্ত্রিত্ব নিয়ে ব্যাপক অসন্তুষ্টি রয়েছে। তিনি যা করতে বলেছিলেন, তা করার জন্য কোয়াসি কোয়ারটেংকে বরখাস্ত করা হলো। এতে অন্য নেতারা তার প্রতি অনুগত হওয়া থেকে বিরত থাকবেন। গোপনে অনেক কনজারভেটিভ এমপি বলেন, তারা প্রধানমন্ত্রীর এমন আচরণে প্রচণ্ড হতাশ।

অনেকে মনে করেন, লিজ ট্রাসের সময় শেষ হয়ে আসছে। জেরেমি হান্টকে অর্থমন্ত্রী করার মধ্য দিয়ে তিনি মূলত তার পরবর্তী উত্তরাধিকারী রেখে যাচ্ছেন। এটি তার পতনকে আরো এগিয়ে আনবে।

আরেক এমপি ট্রাসের সংবাদ সম্মেলনকে ‘মহাদুর্যোগ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, লিজ ট্রাসকে পদত্যাগ করতে হবে, তিনি করবিনের থেকেও খারাপ। যদিও লিজ ট্রাস নিজে বলছেন যে, তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির মিশন শেষ না করা পর্যন্ত ক্ষমতায় থাকবেন।

বরিস জনসনের ক্ষেত্রে দেখা গেছে, কোনো প্রধানমন্ত্রী যদি নিজে থেকে পদত্যাগ করতে না চান তাহলে তাকে ক্ষমতা থেকে নামানো সহজ বিষয় নয়। এর জন্য সরকার থেকে মন্ত্রীদের গণ পদত্যাগ করতে হয়। লিজ ট্রাসের মন্ত্রীরা এখনও বিদ্রোহ করেননি।

অনেকেই তার পদক্ষেপকে সমর্থন জানিয়ে পাশে থাকার চেষ্টা করছেন। উল্লেখ্য, জেরেমি হান্ট এর আগে দুবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরেরবার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন।

শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হয়ে লিজ ট্রাস প্র্রধানমন্ত্রী হন। ওই প্রতিযোগিতায় ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন জেরেমি হান্ট। এর আগে হান্ট ব্রিটেনের স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রীও ছিলেন। এ বছর নিয়োগ পাওয়া যুক্তরাজ্যের চতুর্থ অর্থমন্ত্রী হলেন তিনি।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top