logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. জলবায়ু সম্মেলন ঘিরে বিক্ষোভ ‘কথা নয়, এবার পদক্ষেপ চাই’

জলবায়ু সম্মেলন ঘিরে বিক্ষোভ ‘কথা নয়, এবার পদক্ষেপ চাই’

প্রকাশিত হয়েছে : ১২:০৬:১১,অপরাহ্ন ০১ নভেম্বর ২০২১ | সংবাদটি ২৬০৩ বার পঠিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ সামনে রেখে স্থানীয় সময় গত শনিবার বিক্ষোভ করেন তাঁরা। গতকাল রোববারও বিশ্বনেতাদের প্রতি একই দাবি নিয়ে রাজপথে ছিলেন অনেক পরিবেশ অধিকারকর্মী। খবর এএফপির।

এ পটভূমিতে গতকাল শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের চাপে ফেলতে বিভিন্ন দেশের পরিবেশ আন্দোলনকর্মীরাও বিক্ষোভ-সমাবেশে যোগ দিচ্ছেন। শনিবারের বিক্ষোভে যোগ দেন জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

এদিকে গতকাল সম্মেলন শুরুর আগমুহূর্তে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। সেখান থেকে তাঁরা গ্লাসগোর উদ্দেশে যাত্রা করেন। বিক্ষোভকারীদের একজন অ্যালান ম্যাকইনটায়ার বলেন, ‘আমি বিক্ষোভে যোগ দিয়েছি; কারণ, আমি চাই জলবায়ু পরিবর্তন ঠেকাতে রাজনীতিকেরা আরও বেশি কিছু করুন।’

শনিবার পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ লন্ডন থেকে ট্রেনে করে গ্লাসগোয় পৌঁছান। টুইটারে দেওয়া এক পোস্টে থুনবার্গ বলেন, ‘অবশেষে কপ-২৬ সম্মেলনে যোগ দিতে গ্লাসগোয় এলাম।’ উষ্ণ অভ্যর্থনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিভিন্ন দেশের পরিবেশকর্মীরা গ্লাসগোতে ভিড় করছেন। অনেক দূর-দূরান্ত থেকেই মানুষ সম্মেলনস্থলে যাচ্ছেন। নিজেদের হতাশার কথা জানাতে অনেকে হেঁটেও সম্মেলনস্থলে জড়ো হচ্ছেন।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে গ্লাসগোর প্রাণকেন্দ্রে মিছিল করেন। তাঁদের অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শুধু মুখের কথা নয়, পদক্ষেপ চাই’ এবং ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন’। যুক্তরাজ্যভিত্তিক এক্সটিংকশন রেবেলিয়ন নামের একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বিক্ষোভে নেতৃত্ব দেন।
অবসরজীবন কাটাচ্ছেন বেলজিয়ামের নাগরিক ডির্ক ভান এসব্রোয়েক। কেন বিক্ষোভে যোগ দিয়েছেন জানতে চাইলে তিনি এএফপিকে বলেন, ‘রাজনৈতিক নেতাদের পরিবেশ বিপর্যয় নিয়ে সচেতন করতে আমরা আরও জোরালো পদক্ষেপ নিতে চাই। আমাদের সন্তান ও নাতি-নাতনিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পড়ছে।’ ‘গ্র্যান্ড প্যারেন্টস ফর দ্য ক্লাইমেট’ নামের গ্রুপের হয়ে এসব্রোয়েকসহ ২০ জন সদস্য বেলজিয়াম থেকে ট্রেনে করে এডিনবরায় এসেছেন। এরপর সেখান থেকে ৪৭ মাইল হেঁটে গ্লাসগোতে পৌঁছান তাঁরা।

৬৮ বছর বয়সী এসব্রোয়েকের ৫ সন্তান ও ১২ জন নাতি-নাতনি রয়েছে। তিনি বলেন, ঘোষণা থেকে শুরু করে পদক্ষেপ পর্যন্ত আরও অনেক পথ যেতে হবে।

বিক্ষোভে যোগ দিতে স্পেন থেকে এসেছেন ৩১ বছর বয়সী বেকি স্টোকস। তিনি বলেন, ‘আমরা শুধু দৃঢ় পদক্ষেপ চাই। এটিই শেষ সুযোগ।’

১৯ বছরের শিক্ষার্থী ম্যাসিয়েজ ওয়াল্কজুক বলেন, আগের ২৫টি কপ সম্মেলন হওয়ার পরও ‘জয়বায়ু পরিস্থিতি কিন্তু আগের যেকোনো সময়ের চেয়ে খারাপ। তাই আমরা ভিন্ন কপ সম্মেলন চাই…যেখান থেকে এরই মধ্যে জলবায়ুসংকটে পড়া মানুষজনের জন্য সমাধান আসবে।’

পুলিশ জানায়, সম্মেলনে প্রতিদিন প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর আগে স্কটল্যান্ডে কোনো আয়োজনে এতসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়নি।

দাবদাহ, দাবানল ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চরমভাবাপন্ন আবহাওয়া তীব্রতর হচ্ছে। গত দশক ছিল রেকর্ড গরম। বিজ্ঞানীরা বারবার এ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে আসছেন। বিশ্বের সরকারগুলো একমত যে এ বিষয়ে জরুরি ভিত্তিতে যৌথ পদক্ষেপ দরকার।

কপ-২৬ সম্মেলনে বিশ্বের ২০০টি দেশের কাছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে তাদের পরিকল্পনা জানতে চাওয়া হবে। জলবায়ু বিপর্যয় এড়াতে এই দেশগুলো ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা প্রাক্‌শিল্পায়ন যুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে, সে ব্যাপারে সম্মত হয়েছিল। তবে এরই

মধ্যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমিত না রাখতে পারলে বিপর্যয় এড়ানো যাবে না। এ বিষয়ে কপ-২৬ থেকে জোরালো সিদ্ধান্ত আসার আশা করছে বিশ্ববাসী।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top