logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে

প্রকাশিত হয়েছে : ৩:৪৬:৪৩,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২১ | সংবাদটি ১৪২৬ বার পঠিত

আনোয়ার শাহজাহান, লন্ডন থেকেঃ
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত সরকারি পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিল এবং পুকুর সংস্কারের নামে নির্মিত দেয়াল অপসারণ করে পুকুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার এবং জেলা পরিষদের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।

স্মারকলিপিতে ঢাকাদক্ষিণ বাজারের সরকারী পুকুরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে অবিলম্বে কাজ বন্ধ করার দাবী জানিয়েছে।

এদিকে সরকারি পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা এবং পুকুর সংস্কারের নামে নির্মিত দেয়াল তৈরির খবরে ব্রিটেনে গোলাপগঞ্জ তথা ঢাকাদক্ষিণ এলাকাবাসী ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা সোশ্যাল মিডিয়ায় নিন্দা-ক্ষোভ, প্রতিবাদ জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ভার্চুয়াল সভায় সর্বসম্মত ভাবে এর প্রতিবাদ জানানো হয়।

বাজারের একমাত্র প্রাচীন সরকারি পুকুরটির একপাশে ঢাকাদক্ষিণ কালিদা প্রসাদ দাতব্য চিকিৎসালয় (বর্তমান উপ স্বাস্থ্য কমপ্লেক্স) এবং অপরপাশে জেলা পরিষদ এর ডাক বাংলো অবস্থিত। এই পুকুর থেকে একসময় মানুষের পানীয় জলের সংস্থান হত। হাসপাতালের রোগীদের ব্যবহার ও চিকিৎসায়, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের পানির চাহিদা পূরণ হত এই পুকুর হতে। পুকুরের পানি যাতে কোন ভাবেই নষ্ট না হয় সে জন্য পুকুরের উপরে স্টিলের সিঁড়ি দিয়ে সেখানে শিকলের মাধ্যমে বালতি ঝুলানো ছিল। মানুষ বালতি দিয়ে পানি তুলে খাওয়া সহ সকল ধরনের প্রয়োজনে ব্যবহার করতেন। কালের বিবর্তনে পুকুরের ব্যবহারের সাথে সাথে এর ঐতিহাসিক গুরুত্ব বেড়েছে বহুগুন। এমনিতেই প্রাকৃতিক জলাশয় হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দ্রুত পানির সংস্থান করতে পুকুরটি এখনও আরো গুরুত্বপূর্ণ। বাজারে কোনভাবে যদি আগুন লাগে তবে দ্রুত পানি পাওয়ার একমাত্র উৎস হল এই পুকুরটি।

এছাড়া, দুইপাশে সরকারি প্রতিষ্ঠান মধ্যখানে মনোরম পরিবেশে পুকুরটি অবস্থিত। পুকুরটিকে যথাযথ সংরক্ষণ ও  সৌন্দর্যবর্ধন করলে এটি একটি দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে। স্থানীয়রা সহ শ্রীচৈতন্য মন্দিরে আগত পুণ্যার্থীরা এখানে বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন। বিকেলে বা সকালে অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। শতাব্দী প্রাচীন পুকুরটি হাসপাতাল পুকুর হিসেবে পরিচিত ছিল, এখন শোনা যাচ্ছে পুকুরটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় যে, জেলা পরিষদ পুকুরটির একটি অংশে মার্কেট নির্মাণের পরিকল্পনা করছে। তারা ইতিমধ্যে পুকুরের প্রায় ৩০ ফুট ভিতরে দেয়াল নির্মাণ করেছে এবং মাটি ভরাটের চেষ্টা করছে। এই অবস্থা চলতে থাকলে পুকুরটি অস্তিত্বহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান অবস্থান পুরো ঢাকাদক্ষিণ এলাকাবাসীর সাথে ব্রিটেন প্রবাসী ঢাকাদক্ষিণবাসী সহ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা (ইউকে) উদ্বিগ্ন এবং পুকুর রক্ষার দাবী জানিয়েছে।

ঢাকাদক্ষিণ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বাজারকে কেন্দ্র করে স্থাপিত হয়েছে উপজেলা সাব- রেজিষ্ট্রার অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস, উপ-ডাকঘর, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ দারুল উলুম হোছাইনিয়া মাদ্রাসা, ডাক বাংলো, উপস্বাস্থ্য কেন্দ্রসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রাকৃতিক জলাশয় রক্ষায় সরকার কঠোর আইন করেছে। জলাশয় কোন ভাবেই ভরাট করা যাবে না এবং ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। জনস্বার্থ সংশ্লিষ্ট অতিগুরুত্বপূর্ণ বিষয় হলে সে ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কাজ করা যায়। অথচ জনগুরুত্বপূর্ণ বিষয় ব্যতিরেখে একটি মার্কেট নির্মাণের জন্য পুকুর ভরাট কোন ভাবেই মেনে নেয়া যায় না। এই অবস্থায় পুকুরটি রক্ষায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা এবং প্রবাসী ঢাকাদক্ষিণবাসী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দফতরের সহযোগিতা কামনা করছে।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে প্রাকৃতিক গুরুত্ব এবং স্থানীয় প্রয়োজনীয়তা বিবেচনা করে পুকুরে জেলা পরিষদের মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিল এবং পুকুর সংস্কারের নামে পুকুরের মধ্যে নির্মিত দেয়াল অপসারণ করে পুকুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে। সুত্র: আমাদের প্রতিদিন, লন্ডন, ২৫ ফেব্রুয়ারি ২০২১।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top