logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. চসিকের দেয়ালচিত্র নিয়ে ক্ষুব্ধ ছাত্রলীগ!

চসিকের দেয়ালচিত্র নিয়ে ক্ষুব্ধ ছাত্রলীগ!

প্রকাশিত হয়েছে : ২:৫৬:১৩,অপরাহ্ন ১৭ মার্চ ২০২০ | সংবাদটি ৮০০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে খন্দকার মোশতাক আহমেদের ছবি দিয়ে দেয়ালচিত্র এঁকে ক্ষোভের মুখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

নগরীর সরকারি হাজী মুহম্মাদ মহসীন কলেজের দেয়ালে আঁকা একটি চিত্রে গলায় মালা দেওয়া বঙ্গবন্ধুর ডানপাশে আঙুল উঁচিয়ে আছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, বাম পাশে সৈয়দ নজরুল ইসলাম। তার পাশেই দেখা যাচ্ছে মাথায় টুপি পরিহিত খন্দকার মোশতাক। তারই নিচে লিখা আছে ‘আ জ ম নাছির উদ্দীন, মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন’।

নগরীর ছাত্রলীগ নেতারা মনে করেন, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই ঘটনার দাঁয় এড়াতে পারেন না। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি সংগঠনের সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই জায়গায় আঁকা খন্দকার মোশতাকের ছবি মুছে ফেলেছেন। এসময় ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে দিনটিকে সামনে রেখে সম্প্রতি নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে এসব চিত্র। কোথাও কোথাও কেবল বঙ্গবন্ধুর একক ছবি আঁকা হয়েছে। আবার কোথাও বঙ্গবন্ধুর সঙ্গে অন্যান্য নেতাদের ছবিও আছে, যার মধ্যে একজন খন্দকার মোশতাক। ইতিহাস যাকে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার অন্যতম কুশীলব হিসেবে চিহ্নিত করেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাকের ছবি তারই পাশে এঁকে চরম ধৃষ্টতা দেখিয়েছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, চট্টগ্রাম কলেজের একটি দেয়ালে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই শ্লোগানটিকেও বিকৃতভাবে তারা লিখেছিল। বিষয়টি দেখে আমি নিজে ওটা লাল কালি দিয়ে মুছে দিই এবং পরে সিটি কর্পোরেশন ঠিক করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, বারবার এরকম ঘটনা ঘটছে নি:সন্দেহে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই ঘটনার সাথে সম্পৃক্ত। তাই তিনি দাঁয় এড়াতে পারেন না।

চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোশতাকের ছবিও আঁকা হয়ে গেছে বলে স্বীকার করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম। তিনি বলেন, মুজিববর্ষে আমাদের দেয়াল লেখনের কর্মসূচি আছে। দু’টি বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি। যেসব শিল্পীরা আঁকছেন, সম্ভবত তারা নতুন বিষয়টি খেয়াল করেনি। আবার এমনও হতে পারে তারা হয়তো খন্দকার মোশতাককে চিনতেই পারেনি। ইতিহাস না জানলে যা হয় আর কী! একটা মহসীন কলেজের ওখানে আছে। আরেকটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওখানে আছে শুনেছি। এগুলো আমরা দ্রুত মুছে দেওয়ার ব্যবস্থা করছি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে মুঠোফোনে কল দেয়ার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় খন্দকার মোশতাক আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ওই বছরের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। এরপর খন্দকার মোশতাক ৮৩ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করার বিধান সম্বলিত কুখ্যাত ইনডেমনিটি বিল পাশ করেন। ওই বছরের ৫ নভেম্বর সেনাবিদ্রোহে তিনি অপসারিত হন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top