logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ইসির বিরুদ্ধে শাহবাগে অবস্থান নিলো শিক্ষার্থীরা!

ইসির বিরুদ্ধে শাহবাগে অবস্থান নিলো শিক্ষার্থীরা!

প্রকাশিত হয়েছে : ১০:১৯:৪১,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আসন্ন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় অভিমুখে পদযাত্রা শেষে শাহবাগে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

এর আগে মঙ্গলবারে (১৪ জানুয়ারি) ঘোষণা অনুযায়ী বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা থেকে ঢাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচী শুরু করে। পরে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে শাহবাগে অবস্থান নেয় তারা। এ ঘটনায় শাহবাগ মোড়ের চতুর্দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সব দিকের রাস্তাতেই গাড়ি আটকে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৭টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে এ ঘোষণা দেন জগন্নাথ হল ইউনিয়নের সহ সভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।

এ বিষয়ে জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনকে আমরা ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছিলাম। এর মধ্যে দাবি না মানলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তারই অংশ হিসেবে আমরা এখন শাহবাগে অবস্থান নিয়েছি।

সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ করা হলে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগে অবস্থান নেন।

উৎপল বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তারিখ পরিবর্তনের দাবি জানালেও কমিশন কর্ণপাত করছে না।

তিনি বলেন, ‘এই সময়ের (বুধবার সকাল ১১টা) মধ্যে যদি নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন না করে তাহলে ১১টার পর দুর্নীতিবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে কমিশন কার্যালয়ের দিকে গণপদযাত্রা শুরু করা হবে এবং ইসি কার্যালয় ঘেরাও করা হবে।’

এ সময় জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস বলেন, ‘আমরা মনে করি পূজার দিন ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক। আমরা এর নিন্দা জানাচ্ছি, আশা করছি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।’

এরআগে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top