logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ‘পেনড্রাইভে নেয়া তালিকার দাঁড়ি-কমাও পরিবর্তন হয়নি’!

‘পেনড্রাইভে নেয়া তালিকার দাঁড়ি-কমাও পরিবর্তন হয়নি’!

প্রকাশিত হয়েছে : ২:৩৭:৪০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬১৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেনড্রাইভে নেয়া রাজাকারের তালিকার দাঁড়ি-কমাও পরিবর্তন করা হয়নি। কোনো কিছু পরিবর্তন না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা ছিল। এজন্য অনাকাঙ্ক্ষিতভাবে রাজাকারের তালিকায় ভুল হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসব মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসেছে তা যাচাই-বাছাই করে প্রত্যাহার করে নেয়া হবে। নিজ উদ্যোগে এটি সংশোধন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এজন্য দরখাস্ত কিংবা আবেদন করার কোনো বাধ্যবাধকতা নেই।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামীতে ৬৪ জেলার ৪৬০টি উপজেলার সম্পূরক রাজাকারের তালিকা আসবে। সেখানে যাতে এ ধরনের ভুল আর না হয় সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা হবে।

তিনি আরও বলেন, রাজাকারের নামের তালিকা প্রকাশের দাবি দীর্ঘদিনের। রাজাকারের তালিকা প্রকাশ করে ‘মৌচাকে ঢিল’ মেরেছি আমি। এজন্য বিশেষ একটি মহল ক্ষুব্ধ হয়েছে।

‘৪৮ বছর পর রাজাকারের তালিকার প্রয়োজন হলো কেন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা নিয়ে আঁতে ঘা লেগেছে বিএনপির। সবকিছুতেই ষড়যন্ত্র দেখে তারা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ২৫ বছর ক্ষমতায় ছিল স্বাধীনতাবিরোধীরা। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজপত্রে কারচুপি হতে পারে তা আমরা কল্পনাও করিনি। এটি আমাদের ইচ্ছাকৃত ভুল ছিল না। তবে যাচাই-বাছাই না করে রাজাকারের তালিকা প্রকাশ করা আমাদের ভুল হয়ে গেছে। এজন্য শুরুতেই আমরা হোঁচট খেয়েছি। এই ভুলের দায় এড়াতে পারি না আমরা। যেসব অভিযোগ পাব, যাচাই করে সেসব নাম প্রত্যাহার করে নেব।

মানিকগঞ্জের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার তোবারক হোসেন লুডুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে আরও বক্তব্য রাখেন বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও আব্দুল মজিদ ফটো প্রমুখ।

এর আগে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করে মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।

এদিকে, বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন তালিকায় বিতর্ক থাকায় তা স্থগিত করা হয়েছে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top