logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বঙ্গবন্ধুর সঙ্গী হওয়ায় শহীদ হন মাওলানা অলিউর রহমান

বঙ্গবন্ধুর সঙ্গী হওয়ায় শহীদ হন মাওলানা অলিউর রহমান

প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৫৬,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৮৪১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মুক্তিযুদ্ধের কিংবদন্তি চিন্তাশীল দার্শনিক শহীদবুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সঙ্গী, আওয়ামী ওলামা পাটির প্রতিষ্টা সভাপতি ও ৭১এর স্বাধীকার আন্দোলনের কিংবদন্তির নায়ক। স্রোত পরিবেশের বিপরীত তিনি বঙ্গবন্ধুর চিন্তা চেতনা সংগ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে গেছেন ইতিহাসে তা বিরল ঘটনা। নিঃস্বার্থ বঙ্গবন্ধু প্রতির নজিরবিহীন ঘটনা। বিশেষ করে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনকে প্রতিষ্ঠিত করার তিনি একজন মহান চিন্তক।

একজন আলেম হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এমন বলিষ্ঠ নেতৃত্ব প্রদান সহ্য হয়নি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের। এই আলেমকে তারা কালো রাতে নির্মমভাবে হত্যা করে। এদেশকে মেধাশূন্য করারও দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যাকরার যে মিশনে নেমেছিল বর্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় রাজাকার বাহিনী। সেই মহান বুদ্ধিজীবিদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এপ্র জন্মের কাছে জেনারেল শিক্ষিত ডাক্তার, প্রকৌশলি, সাহিত্যিক, সাংবাদিক বুদ্ধিজিবীদের তালিকা জানা থাকলেও দুভাগ্যজনক হলেও সত্য আলেম বুদ্ধিজিবীদের নাম একাত্তর পরবর্তি প্রজন্মে কাছে পরিচিত নয়। মুক্তিযুদ্ধে অসংখ্য আলেম মুহাদ্দিস মুফতি ইমামকে হানাদার বাহিনী হত্যা করেছিল।

সেই বুদ্ধিজীবী হত্যার নির্মমতায় শিকার হন মাওলানা শহীদ অলিউর রহমান, শায়খুল হাদিস আল্লামা শহীদ দানেশ রহ.- সহ অনেক আলেম উলামাও রয়েছেন। কিন্তু কোন অপরাধে মুক্তিযুদ্ধের জন্য অসামান্য অবদান রাখার পরেও এসব আলেম বুদ্ধিজীবীরা আজ ইতিহাসের অস্থাচলে। বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করে অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালু করলে এই লেখক গবেষক মাওলানা অলিউর রহমান খোরাসানি জনমত গঠনের জন্য মাঠে ময়দানে বঙ্গবন্ধুর সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আওয়ামী উলামা পাটির উদ্দ্যোগে স্বাধীকার আন্দোলনের পক্ষে মহাসমাবেশ হয় তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু এতে প্রধান অতিথির ভাষণ দেন।

তিনি তখন স্বাধীকার আন্দোলনের পক্ষ জনমত সৃষ্টির লক্ষ্য, বাঙ্গালি মুসলিম সমাজকে জাগিয়ে তুলতে কলম ধরেন। লিখেন একের পর এক আলোচিত গ্রন্হ। তারমধ্য উল্ল্যেখযোগ্য , শরীয়তের দৃষ্টিতে ৬ দফা, ৬ দফা ইসলাম বিরোধী নহে, যুক্তির কষ্টি পাথরে ৬ দফা, জয় বাংলা ইসলাম বিরোধী স্লোগান নহে ইত্যাদি। এ পুস্তকগুলো দেশব্যপী ব্যাপক সাড়া জাগায়। স্বাধীকার আন্দোলনে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেয়। তিনি রাজনৈতিক ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জের মুখামুখি হন। আওয়ামী ওলামা পার্টির সভাপতি হিসাবে যোগ্যতা ও দক্ষতায পরিচয় দেন । (সূত্র আলেম মুক্তিযুদ্ধার খোঁজে পৃষ্টা ১৩১) বঙ্গবন্ধুর পক্ষে একাত্তরের পর্ব থেকেই জনমত তৈরি করে ও একাত্তরের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইতিহাসে এই মাওলানা অমর হয়ে আছেন। ৬দফার, মুক্তিযুদ্ধ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের পক্ষে তার এই ঐতিহাসিক অবদান ও জনমত গঠনকে খুবই খারাপ চোখে দেখেছিল হানাদার বাহিনী ও তার দোসররা ।

১৪ ডিসেম্বরে আল বদর আল শামসের হাতে মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্য দেশের এই স্বনামধন্য মাওলানা অলিউর রহমান শহীদ হয়েছিলেন । মাওলানা অলিউর রহমান ছিলেন আওয়ামী ওলামা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। বঙ্গবন্ধুর পরামর্শ ও একান্ত ইচ্ছায় ১৯৬৬ সালে মাওলানা অলিউর রহমানের হাত ধরেই আওয়ামী ওলামা পার্টি প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু যখন ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন তখন পাকিস্তান সরকারের বেতনভুক্ত বহু আলেম উলামা ৬ দফা কে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেন়। সেই সময় মাওলানা অলিউর রহমান ‘ইসলামী শরিয়তের দৃষ্টিতে ৬দফা’ নামক একটি বই লিখে বঙ্গবন্ধুর ৬ দফার কোন দাবিই যে ইসলামি শরিয়াহর বিরোধী নয় তা প্রমাণ করেন। তার এই ‘ইসলামী শরিয়তের দৃষ্টিতে ৬ দফা’ বইটি সেই সময় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিপুল আলোড়ন সৃষ্টি করে। বঙ্গবন্ধুর নির্দেশে কেন্দ্রীয়ভাবে ১৯৬৬ সালে মাওলানা অলিউর রহমানের ‘ইসলামী শরিয়তের দৃষ্টিতে ৬ দফা’

বইটি প্রত্যেক আওয়ামী লীগ কর্মীর হাতে পৌঁছে দেয়া হয়। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মাওলানা অলিউর রহমানই ১৯৬৬ সালেই বঙ্গবন্ধুর সমর্থনে বিপুল আলেম উলামাদের নিয়ে ৬ দফার পক্ষে জনমত গঠনে কাজ করেন। ফলে ২৫মার্চ কালো রাতেই এই আলেম বুদ্ধিজিবীকে নির্মমভাবে হত্যা করে পাকহানাদার বাহিনী। তিনি মাওলানার পাশাপাশি একজন সুনামখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ‘আরোগ্য কুটির’ নামে ঢাকার কেরানিগঞ্জের সিলেটি এই আলেম বুদ্ধিজিবীর একটি চিকিৎসালয় ছিল। ‘মুক্তিযুদ্ধা শহীদ মাওলানা অলিউর রহমান: জীবন ও সাহিত্য’ গ্রন্থে আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী লিখেছেন, অলিউর রহমান ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রস্তাবকারী। তিনি এব্যাপারে একটি গ্রন্থও লিখেছিলেন, স্বতন্ত্র ধর্ম দপ্তর একটি জাতীয় প্রয়োজন। তিনি ছিলেন স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর একনিষ্ট সহযোদ্ধা।

শহীদ বুদ্ধিজিবী মাওলানা অলিউর রহমানের মূল্যায়ণে, জাতীয় অধ্যাপকও দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ লিখেছেন, এদেশের অনেক সোনার ছেলে স্বাধীনতা সংগ্রাম প্রাণ হারিয়েছে, শহীদ মাওলানা অলিউর রহমান তারই মধ্যে একজন। ভাষা আন্দোলনের স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেম তার স্মৃতিচারণ করেছেন এভাবে- কোন কোন আলেম যে জীবন ও জগৎ সর্ম্পকে এত আধুনিক জ্ঞান ও চিন্তা চেতনার অধিকারী হতে পারেন এবং এত বিশুদ্ধ ও প্রাঞ্জল বাংলা ভাষায় ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে পারেন তা মাওলানা অলিউর রহমানের বক্তৃতা শোনার আগে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি । একাত্তরের মুক্তিযুদ্ধে ও বঙ্গবন্ধুর স্বাধীকার আন্দোলনের এক মহান নেতা হিসাবে এই মাওলানার ঐতিহাসিক অবদান তাকে অমর করে রেখেছে দেশ ও জাতির কাছে। (সূত্র: এ.বা)

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top