logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. আবরার হত্যায় এ পর্যন্ত যারা আটক

আবরার হত্যায় এ পর্যন্ত যারা আটক

প্রকাশিত হয়েছে : ৩:০৫:২২,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৯৫৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর মধ্যে যে ছাত্রলীগ নেতার রুমে আবরারকে পেটানো হয় সেই আলোচিত অমিত সাহাকে আটক করা হয় সকালে। দুপুরে আবরারের রুমমেট মিজান নামে একজনকেও আট করে ডিবি পুলিশ। সর্বশেষ বিকাল তিনটায় গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি হোসেন মোহাম্মদ তোহাকে। তোহা বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

এর আগে মঙ্গলবার আটক করা হয় আরও তিনজনকে যাদের নাম এজাহারে ছিল না। প্রাথমিক তদন্তে এদের নাম আসায় তাদের আটক করে আবরার হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বুধবার তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আর হত্যাকাণ্ডের পরদিন সোমবার বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আবরার হত্যার ঘটনায় তার বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ মোট ১৯ জনের নামোল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১২ জন এজাহারভুক্ত আসামি। অমিতসহ অন্য চারজনের নাম ছিল না এজাহারে।

আসামিদের পরিচয়

বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাদের বাড়ি নেত্রকোনা শহরের আখড়া মোড় এলাকায়। গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারের স্বাস্থ্য ক্লিনিকের পাশে। অমিতের বাবার নাম রঞ্জিত সাহা।

বুয়েটের শেরে বাংলা হলে অমিত সাহার ২০১১ নম্বর কক্ষে নিয়ে পেটানো হয় আবাররকে। ওই কক্ষে আরও তিনজন শিক্ষার্থী থাকেন। তাদের দুজন হলেন উপদফতর সম্পাদক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মুজতাবা রাফিদ এবং সমাজসেবাবিষয়ক উপসম্পাদক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইফতি মোশাররফ।

এজাহারে আসামিদের ক্রম

আবরার হত্যা মামলার এক নম্বর আসামি মেহেদী হাসান রাসেল (২৪) ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি ফরিদপুরের সালথা থানাধীন সূর্যদিয়া রাঙ্গারদিয়ায়। তার বাবার নাম রুহুল আমিন।

দুই নম্বর আসামি মুহতাসিম ফুয়াদ (২৩)বুয়েট ছাত্রলীগের সহসভাপতি। ফেনীর ছাগলনাইয়ার দৌলতপুর লাঙ্গলমোড়ার আবু তাহেরের ছেলে তিনি। শেরেবাংলা হলের ২০১০ নম্বর কক্ষে একাই ২০১০ থাকতেন তিনি।

মামলার তিন নম্বর আসামি বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারের (২২)বাবার নাম আনোয়ার হোসেন। রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়িতে তাদের বাড়ি। একই হলের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

চার নম্বর আসামি মেহেদী হাসান রবিন (২২)একই হলের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। রাজশাহীর পবা থানার চৌমুহনীর কাপাসিয়ার মাকসুদ আলীর ছেলে তিনি।

পাঁচ নম্বর আসামির নাম ইফতি মোশারফ সকাল (২১)বুয়েট ছাত্রলগের উপ-সমাজসেবা সম্পাদক। রাজবাড়ী সদরের ১ নম্বর ওয়ার্ডের ৩৯৫ নম্বর বাসাটি তাদের। বাবার নাম ফকির মোশারফ হোসেন। তিনিও শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষের। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

আবরার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছাত্রলীগ বুয়েট শাখার সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির (২১)। দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন ভাঙ্গাড়িপাড়ার মাহতাব আলীর ছেলে মনির একই হলের পানিসম্পদ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

সাত নম্বর আসামি মেফতাহুল ইসলাম জিয়ন (২২) ছাত্রলীগ বুয়েট শাখার ক্রীড়া সম্পাদক। রংপুরের মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তিনি।

৮ নম্বর আসামি মাজেদুল ইসলাম (২১)শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও ম্যাটারিয়াল অ্যান্ড ম্যাটার্লজিক্যাল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

৯ নম্বর আসামি বুয়েট ছাত্রলীগের সদস্য মোজাহিদুল ওরফে মোজাহিদুর রহমান (২১) ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। বুয়েটের শেরেবাংলা হলের ৩০৩ নম্বর কক্ষে থাকেন তিনি।

১০ নম্বর আসামি তানভীর আহম্মেদ (২১)একই হলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তার সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি।

১১ নম্বর আসামি হোসেন মোহাম্মদ তোহা (২০)শেরেবাংলা হলে ২০১১ নম্বর কক্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

১২ নম্বর আসামি জিসান (২১) একই হলের ৩০৩ নম্বর কক্ষের ছাত্র এবং ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

এ মামলায় আসামি ছিলেন না বুয়েট ছাত্রলীগের উপআইন সম্পাদক অমিত সাহা। তবে ফেসবুকসহ দেশজুড়ে চলা তীব্র সমালোচনার পর বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ফেসবুকে একটি স্ট্যাটাসের সূত্রে গত রবিবার দিবাগত রাতে আবরার ফাহাদকে পিটিয়ে খুন করে ছাত্রলগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভে তোলপাড় চলছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় বুয়েট শাখার সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আবরার হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের ব্যবস্থা নিবেনে তিনি। অপরাধীদের দল দেখবেন না তিনি। তাদের সর্বোচ্চ সাজা দেখতে চান প্রধানমন্ত্রী।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top