logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. নেতাকর্মীর ভিড়ে ‘গণ সাক্ষাত’ কতটুকু সফল হচ্ছে!

নেতাকর্মীর ভিড়ে ‘গণ সাক্ষাত’ কতটুকু সফল হচ্ছে!

প্রকাশিত হয়েছে : ১:২২:৩৭,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা, সমস্যা, অভিযোগ ইত্যাদি সরাসরি নিজে গ্রহণ করতে চালু করেছেন ‘গণ সাক্ষাত’ নামে ব্যতিক্রম এক অনুষ্ঠান। যেখানে নেতা নয়, দল নয়, সাধারণ মানুষ তাদের মনের দু:খ, বেদনা খোলে বলবে তাদের জনপ্রতিনিধির কাছে। এমন আয়োজন সর্বস্তরের নাগরিকের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে পাড়া গায়ের সাধারণ মানুষ শুধু ভোট আসলে ভোট দিয়েছে, কোন অনুষ্ঠানে বসে বক্তৃতা শুনেছে। কিন্তু এভাবে একান্ত পামে বসে কথা বলতে পারেনি বা কখনও বলবে বলে মনে আসেনি। কিন্তু ‘গণ সাক্ষাত’ অনুষ্ঠান করায় পাড়া গায়ের অসহায় মানুষগুলোই সবচেয়ে বেশি খুশি হয়েছেন বলে মনে করছেন উপজেলাবাসী।

গত আগস্ট মাসে প্রথমবারের মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় পৃথক আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা লক্ষণীয় ছিলো। চলতি মাসের ‘গণ সাক্ষাত’ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার উপজেলায়। আর বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ উপজেলায়।

এবারের গণ সাক্ষাতে সাধারণ মানুষের উপস্থিতি বা আগ্রহ তেমন ছিলোনা বলে ধারণা করছেন আওয়ামীলীগেরই কয়েকজন নেতা। কারণ হিসেবে তারা জানান, ‘গণ সাক্ষাত’ মানে সাধারণ মানুষের সাথে একান্ত আলোচনা। সাধারণ মানুষ তার এলাকার সমস্যা তুলে ধরতে হয়তো স্থানীয় দলীয় কোন নেতারও নাম উঠে আসতে পারে। প্রথম ‘গণ সাক্ষাত’ অনুষ্ঠানের বক্তৃতায় নুরুল ইসলাম নাহিদ নিজেও বলেছেন, ‘আপনারা নির্ভয়ে এলাকার সমস্যা তুলে ধরতে পারবেন, প্রয়োজনে আমার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ করতে পারবেন’। সাধারণ মানুষও তাদের প্রিয় জনপ্রতিনিধির কাছে মনের দু:খ ও অভিযোগ খুলে বলতেই উপস্থিত হন ‘গণ সাক্ষাতে’।

গণ সাক্ষাত চলাকালে দেখা যায়, দীর্ঘ সময় অপেক্ষা করে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধির সাথে একান্ত কথা বলার সুযোগ পেয়েও বলতে পারে না। কারণ সাক্ষাত চলাকালে দেখাযায় টেবিলের চারপাশে দাড়িয়ে আছেন দলীয় নেতাকর্মী। এমনকি লোকটি যে এলাকার সমস্যা বা অভিযোগ নিয়ে এসেছে সে এলাকারও নেতা দাড়িয়ে আছেন টেবিলের পাশে। এখন লোকটি তার চারপাশে দলীয় নেতাকর্মী দেখে সবকিছু খোলে বলতে পারেনা। এমনকি অনেকে এমন অবস্থা দেখে সাক্ষাত না দিয়েই চলে যান। আর অনুষ্ঠান থেকে বের হয়ে অনেকেই ঐ জনপ্রতিনিধিকেই দুষারোপ করেন। তারা বলতে থাকেন একান্ত কথা বলার পরিবেশ না করে কেন এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের অঙ্গসংগঠনেরই এক নেতা বলেন, এমপি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু মানুষ যদি তাদের মনের সব বেদনা খোলে বলতে না পারে, তাহলে এরকম অনুষ্ঠানের মানে হয়না। তিনি বলেন, সাধারণ মানুষ যখন কথা বলে,তখন দেখা যায় টেবিলের পাশে ভিড় করেছেন দলীয় নেতাকর্মীরা। তখন সাধারন মানুষের মুখ দিয়ে অভিযোগতো দূরে থাক, কোন কথাই বের হবে না।

গণ সাক্ষাতে আসা একজন বলেন, আমি আমার এলাকার একটি সমস্যা নিয়ে এসেছিলাম, কথাও হয়েছে। কিন্তু কোন কারণে এলাকায় এ সমস্যাটা হচ্ছে তা বলতে পারিনি। কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকার এক নেতা পাশেই দাড়ানো ছিলেন। এখন যদি আমি তার সামনে এ অভিযোগ দেই, তাহলে এলাকায় গিয়ে আমার পিছনে তারা লেগে যাবে। এ ভয়েই সবকথা চেঁপে রেখেই চলে আসি।

আরেকজন ফেসবুকে অনুষ্ঠানের একটি ছবির কমেন্টে লিখেছেন- ‘মানুষকে প্রাণ খুলে কথা বলতে কি দিলেন আপনারা, যে ভাবে নেতাকর্মীদের ভিড়ে রাখেন মনে হয় উনি শুধু আওয়ামিলীগের, একটু একা কথা বলতে দিলে মাননীয় এমপি মহোদয় আরো স্পষ্ট ভাবে সবার সাথে মিশতেন’।

অনেকে আবার বলেন, ‘নাহিদ সাব বালা একটা কাজ চালু করছইন, ইলা আগে কেউ কোনদিন করছইন না, এর লাগি তানরে আর দলর হকলরে ধন্যবাদ জানাই, আমরা মনর দু:খ খান খুলিয়া খইতাম পারমু।

এদিকে, বুধবার ‘গণ সাক্ষাত’ চলাকালে নুরুল ইসলাম নাহিদ বারবার দলীয় নেতাকর্মীদের অনেকটা ধমক দিয়ে বলেছেন, ‘আপনারা যার যার আসনে বসুন, সাধারণ মানুষকে একান্তে কথা বলার সুযোগ দিন, আপনারা সামনে এসে দাড়ানো থাকলে সাধারণ মানুষ তার অন্তরের কথা বলতে পারবে না, আর সাধারণ মানুষ যদি তার ভিতরের কথাগুলো আমাকে না বলতে পারে তাহলে আমার এ উদ্যোগ (গণসাক্ষাত) করার কোন মানে নেই। আপনারা দলীয় নেতাকর্মীরাতো আমায় সবসময় কাছে পেয়েছেন, আগামীতেও পাবেন। আপনাদেরও কোন অভিযোগ থাকলে সারিবদ্ধভাবে একান্তে এসে বলতে পারেন। আগে সাধারণ মানুষকে সুযোগ করে দেন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top