logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সরকারী হাসপাতাল, নিজেই রোগী!

সরকারী হাসপাতাল, নিজেই রোগী!

প্রকাশিত হয়েছে : ১১:৫৩:১৫,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৩ বার পঠিত

ওবায়দুল কবির সম্রাট, কয়রা (খুলনা) থেকে:: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট ও যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের । এখানে চিকিৎসকের ২৯টি পদের বিপরীতে আছেন মাত্র সাতজন। বাকি পদগুলো শূন্য। হাসপাতালের গাইনি চিকিৎসক পদটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে নারী ও প্রসুতি রোগীদের হাসপাতালে এসে ফিরে যেতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসপাতালে রোগীদের ভীড়। মেডিকেল কর্মকর্তা সুশান্ত কুমার পাল ও রিজবি আহমেদ চিকিৎসা দিচ্ছে। দুই তলায় অবস্থিত পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায় ৪০ জন রোগী ভর্তি রয়েছে। ৫০ শয্যা থাকার বিপরীতে ৩২শয্যা থাকায় বারান্দায় রোগীরা সেবা নিতে দেখা যায়। ওয়ার্ডের বাথরুমগুলোও অপরিষ্কার। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিড়ালের বমি ও মল যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ওয়ার্ডের বিভিন্ন স্থানে। ছাদ থেকে পলেস্তা খসে পড়ছে। পুরো হাসপাতাল জুড়ে স্যাঁতস্যাঁতে পরিবেশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন আউটডোরে কমপক্ষে ২০০ জন রোগীকে সেবা দিতে হয়। আর জরুরী বিভাগে আরও ৫০-৬০ জনকে সেবা দিতে হয়; যা দুজন কিংবা তিন জন চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। চার বছর ধরে গাইনি চিকিৎসক না থাকায় নারী রোগীদের বেশি সমস্যা হচ্ছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে মাত্র ১ বছরের (২০১৩-১৪) জন্য একজন গাইনি চিকিৎসক এসেছিলেন। তিনি বদলী হওয়ার পর আর কখনও এখানে কোন গাইনী চিকিৎসা আসেনি। কয়েকজন রোগী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার নারীদের। বেশি ভোগিন্তর শিকার হয় প্রসূতি রোগিরা। এ্যাম্বুলেন্স করে খুলনায় নিতে গাড়ি ভাড়া দিতে হয় ২৫০০-৩০০০ টাকা। যা সবার পক্ষে সম্ভব হয় না।

হাসপাতালের ভর্তি থাকা রোগী মহেশ্বরীপুর তেতুল তলা এলাকার জ্যোৎসা বেগম বলেন, এখানে মেয়ে ডাক্তার নেই।নিজের একান্ত সব কথা তো পুরুষ ডাক্তারের সাথে তো বলা যায় না। লজ্জা লাগে। সেকারণে অনেক মহিলা এখানে চিকিৎসা নিতে আসে না।

আলতাফ হোসের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, পরীক্ষার যন্ত্রপাতি কিছুই নেই। তাই বড় বিপদে না পড়লে এখানে কেউ আসে না। আমরা সরাসরি একশ’ কিলোমিটার দুরে খুলনায় গিয়ে চিকিৎসা নেই।
কয়রা সদরের বাসিন্দা শাহানারা খাতুন বলেন, বাড়ির কাছের হাসপাতালে থাকা সত্তেও চিকিৎসার কোন ব্যবস্থা নেই। তাই আমাদের মত গরীব মানুষের কিছু হলে ৪০০-৫০০ টাকা খরচ করে খুলনা গিয়ে ডাক্তার দেখাতে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে উপজেলা শহর থেকে ১৩ কিলোমিটার দুরে আমাদি ইউনিয়নের জায়গীরমহল গ্রামে ১৯৬৪ সালে এটি স্থাপন করা হয়। তখন এটি ৩১ শষ্যা ছিল। পরে ২০১১ সালের ২৭ ডিসেম্বর হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শষ্যায় উন্নীত করা হলেও লোকবল নিয়োগ দেওয়া হয়নি।হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২৯টি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা সুজাত আহমেদ রয়েছেন। তবে তিনি এখন ছুটিতে দেশের বাইরে ট্র্রেনিং এ আছেন ।মেডিকেল কর্মকর্তা দুজনের স্থলে আছেন ২জন।জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন রয়েছেন। মেডিকেল কর্মকর্তা (আয়ুবেদিক), ডেন্টাল সার্জন ও মেডিকেল কর্মকর্তা (উপ-স্বাস্থ্য কেন্দ্র) একটি পদে একজন করে রয়েছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা পদটি শূন্য। জুনিয়র কনসালট্যান্টসার্জারি, গাইনি অবেদনবিদ, শিশু, ইএনটি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, চক্ষু ওচর্ম চিকিৎসকের পদগুলো শূন্য। সহকারী সার্জন, মেডিকেল কর্মকর্তা (সমমান), ইনডোর মেডিকেল কর্মকর্তা, ইমারজেন্সী মেডিকেল কর্মকর্তা, প্যাথলজিষ্ট ও এনেসথেটিষ্টপদ শূন্য রয়েছেন। ৩য় শেণির কর্মচারী ১২২ জনের স্থলে ৪৭টি পদ শূন্য। ৪র্থ শ্রেণির ৪৭ জনের স্থলে আছেন মাত্র ৮ জন। ৩৯টি পদ শূন্য রয়েছে। এ-ক্সরে মেশিন নষ্ট ১৫ বছর। আল্ট্রাস্নোগ্রাম করা জন্য প্যাথলজিষ্ট নেই। চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার ও পরীক্ষা-নিরীক্ষা কিছুই এই হাসপাতালে হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সব চিকিৎসক পদায়ন করা হয় তারা সব ধরণের চিকিৎসা সেবা দিতে সক্ষম। কিন্তু প্রয়োজনীয় উপকরণ ও জনবল না থাকায় সেটা সম্ভব হয় না। একটু জটিলতা হলে জেলা শহরের বড় হাসপাতালে রেফার করতে হয়। অথচ দোষ হয় চিকিৎসকদের। আর অভিযোগ করা হয়, যোগ্যতার অভাবের কারণে আমরা সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারি না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার পালবলেন, ভবনের অবস্থা নাজুক। প্রতিষ্ঠার পর থেকে শুধু সংস্কার করা হচ্ছে। এই ভবনে বসে কাজ করতে বেশ ভয় হয়। আর চিকিৎসক-সংকটের বিষয়ে প্রতি মাসে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয় কিন্তু নিয়োগ আর হয় না । সেখান থেকে দ্রæত চিকিৎসক নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বাথরুমের ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুশান্ত কুমার পাল জানান,সুইপারের পদে ৫ জন থাকার কথা থাকলেও বর্তমানে ২ আছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top