logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. টাকা নিয়ে উধাও দালাল, হজে যাওয়া হলো না তাদের!

টাকা নিয়ে উধাও দালাল, হজে যাওয়া হলো না তাদের!

প্রকাশিত হয়েছে : ১২:৫৮:২৫,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৭৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কেই জমি বিক্রি করে, কেউ গরু বিক্রি করে আবার কেউ ভাতা জমিয়ে হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করেছিলেন। কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেও দালালের খপ্পরে পড়ে হজে যেতে পারেননি ৩৭ মুসল্লি। হজে পাঠানোর কথা বলে কথিত মোয়াল্লেমসহ একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েগেছে। এ বেদনায় কাঁদছেন ৩৭ মুসল্লি।

দালাল চক্রের খপ্পরে পড়ে হজে যেতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

প্রতারণার শিকার মুসল্লিরা জানান, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র হজের শেষ সময়ের প্রস্তুতি চলছে। হজের উদ্দেশ্যে হাজিরা এখন মক্কায় অবস্থান করছেন।

এ অবস্থায় হজের প্রস্তুতি নিয়ে স্থানীয় মোয়াল্লেমের মাধ্যমে হজ এজেন্সির নির্ধারিত টাকা পরিশোধ করেও হজে যেতে পারেননি পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ৩৭ জন হজযাত্রী। এদের কেউ জমি বিক্রি করে কেউ গরু বিক্রি করে আবার কেউ মুক্তিযুদ্ধার ভাতা জমিয়ে হজের জন্য টাকা জমা দিয়েছেন।

কিন্তু কথিত মোয়াল্লেম ওয়াছেদ আলীসহ প্রতারক চক্র এসব হজযাত্রীর কোটি টাকা নিয়ে উধাও। তাই প্রাক-নিবন্ধন করলেও আর হজে যাওয়া হলো না তাদের। অনেকে মিলাদ-মাহফিল, দোয়ার অনুষ্ঠান করে হজে যাওয়ার জন্য স্বজনদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখন সমাজে তাদের মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। হজে যেতে না পারায় এখন তারা কাঁদছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ফকিরপাড়া এলাকার মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে দুই লাখ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেছেন।

তাদের হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়। সেই মতো হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধনও করেন তারা। কথা ছিল শেষ দিকে তাদের হজে পাঠানো হবে। মোয়াল্লেম ওয়াছেদের কথা মতো তারা হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন।

কিন্তু শেষ দিকে এসে টালবাহানা করেন ওয়াছেদ। একপর্যায়ে ঘা ঢাকা দেয় ওয়াছেদসহ প্রতারক চক্রের সবাই। এতে হজের আগ মুহূর্তে দিশেহারা হয়ে পড়েন ৩৭ জন মুসল্লি। চাহিদামতো টাকা দিয়েও হজে যেতে না পারায় কষ্টের সীমা নেই তাদের। দিশেহারা হয়ে বিভিন্ন দপ্তরের সহযোগিতার জন্য ঘুরছেন তারা। ভুক্তভোগীরা তাদের টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা।

তেঁতুলিয়া উপজেলার মুক্তিযোদ্ধা বশির আলম বলেন, মুক্তিযোদ্ধা ভাতা থেকে জমিয়ে হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম। মোয়াল্লেমসহ প্রতারক চক্রের কবলে পড়ে হজে যাওয়া হলো না। আমাদের টাকা উদ্ধারসহ পরবর্তী বছরে যেন আমরা হজে যেতে পারি সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।

লিয়াকত আলী নামে আরেক ভুক্তভোগী বলেন, আমরা ওয়াছেদের কথামতো হজে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছি। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়েছি। মিলাদ মাহফিল করেছি। হজের কাপড় কিনেছি। এ অবস্থায় আমরা আর যেতে পারলাম না। আমরা এই প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো হজযাত্রীর সঙ্গে যেন এমনটা করতে না পারে তারা।

পঞ্চগড় জেলা শহরের মিলগেট এলাকার ক্বারী কছিম উদ্দিন বলেন, শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি প্রতারকের খপ্পরে পড়েছি। তারা গাঢাকা দেয়। আমাদের ভুয়া মেডিকেল করিয়েছে তারা। আমাদের কাছ থেকে টাকা নিয়ে জমা দেয়নি। এমনকি আমাদের পাসপোর্টগুলোও তাদের হাতে আছে। আমরা আমাদের টাকা ও পাসপোর্ট উদ্ধারসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

পঞ্চগড় হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন বলেন, ওয়াছেদ আমাদের চ্যালেঞ্জ করেছে না নিয়ে যেতে পারলে ডাবল টাকা ফেরত দেবে। বিশ্বাস করে তার হাতে টাকা দিয়েছি। তাকে নিয়েই হজের উপকরণ কিনেছি। শেষ মুহূর্তে এসে জানতে পারি তারা আমাদের নামে কোনো টাকা জমা করেনি। আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না।

এদিকে মোয়াল্লেম ওয়াছেদ আলী ও আব্দুল জলিলের মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমি। তারা আমাকে জানিয়েছেন, প্রাক-নিবন্ধন হলেও মূল নিবন্ধন না হওয়ায় তাদের এবার হজে যাওয়ার সুযোগ নেই। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।

জাতীয় এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top