logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সচিবালয় গেটে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা!

সচিবালয় গেটে শুয়ে পড়লেন বিক্ষোভকারীরা!

প্রকাশিত হয়েছে : ১০:১২:৫৭,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৭৬৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা প্রেসক্লাব চত্ত্বর। চতুর্থ দিনে গড়ালো পৌর কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান কর্মসূচি।

বুধবার (১৭ জুলাই) সকালে কর্মসূচি পালনরত পৌরসভার কর্মচারিরা সচিবালয়ের গেটে গিয়ে অবস্থান নেয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা গেটের সামনেই শুয়ে পড়ে বেতন-ভাতার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। শান্তিপূর্ন এই কর্মসূচিতে পুলিশ কোনো বাঁধা দেয়নি।

পরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) সভাপতি আব্দুল আলিম মোল্যার নির্দেশে সচিবালয়ের গেট থেকে পৌরসভার কর্মচারিরা আবার প্রেসক্লাবে গিয়ে অবস্থান নেয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএপিএস সভাপতি। তিনি পৌর কর্মচারিদের উদ্দেশ্যে বলেন,‘ আপনারা ধৈয্য সহকারে কর্মসূচি পালন করুন। কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। আমি আপনাদের সচিবালয়ের গেটে যাওয়ার নির্দেশ দেইনি। কাজেই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আর করবেন না।’

আব্দুল আলিম মোল্যা আরও বলেন,‘ দাবি আদায়ে আমাদের সুসংহত থাকতে হবে। কেউ যদি মনে করেন, একদিন-দুদিনে দাবি আদায় করে ঘরে ফিরে যাবেন তাদের ধারণা ভুল। দাবি আদায় করতে হলে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। কখন কি করতে হবে সেই নির্দেশনা সময় মতোই আসবে। আপনাদের অধৈয্য হওয়ার কোনো কারণ নেই।’

এদিকে, দেশের ৩২৮টি পৌরসভায় চারদিন ধরে দাপ্তরিক সকল সেবা বন্ধ রয়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে পৌর এলাকার বাসিন্দারা। জেলা ও উপজেলা শহরগুলোতে চার দিন ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় শহরের অলিগলিতে জমেছে ময়লার স্তূপ। সড়কবাতি না জ্বলায় অন্ধকার হয়ে আছে পৌর এলাকা। টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকায় সেবাগ্রহীতারা পৌরসভায় এসে ফিরে যাচ্ছেন।

পৌরসভার সব সেবা বন্ধ করে গত রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহাসমাবেশ করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। সেখান থেকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার এক দফা দাবি আদায় না হওয়া অবধি প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top