logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৫৫,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, মেডিকেল কলেজে যারা পড়েন তারা মেধাবী। পড়াশোনা করে হয়তো ভালো ডাক্তার হওয়া যাবে। কিন্তু ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে দেশ ও মানুষের সেবা করা যায় না। ভালো মানুষ হওয়ার জন্য মনমানসিকতা তৈরী করতে হবে। মানুষ বেঁচে থাকে তার কর্মে, কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভালো ডাক্তার ও ভালো মানুষ হয়ে দেশের এবং মানুষের সেবা করবে তাহলেই কর্ণেল মালেকের আত্মা শান্তি পাবে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে মিলনায়তনে সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও তার পিতা কর্ণেল (অবঃ) এ মালেকের ১৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজামানের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আখন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মেডিকেল কলেজের প্রফেসর আনিসুর জামান, মেডিকেল কলেজের ৪ বষের্র শিক্ষার্থী অলি আহম্মেদ ও ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী অন্তরা প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সদর হাসপাতালের চিকিৎসকগণসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসাপাতালের নির্মান কাজ শেষ হয়ে যাবে। পরিপূর্নভাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হলে মানিকগঞ্জ বাসীকে আর স্বাস্থ্য সেবার জন্য বাইরে যেতে হবে না। ১৯ বছর আগে তার পিতা কর্ণেল মালেক মানিকগঞ্জ হাসপাতালে কোন চিকিৎসা সেবা পাননি। যে কারণে তার অকাল মৃত্যু হয়েছিল। ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ যদি সুযোগ দেন তবে মানিকগঞ্জ বাসীর জন্য স্বাস্থ্য সেবার জন্য কাজ করবো। আল্লাহ সেই সুযোগ দিয়েছেন বলেই মানিকগঞ্জ বাসীর জন্য কাজ করতে পেরেছি। এখন বিনা চিকিৎসায় কোন মানুষ মারা যায় না। বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করছে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top