logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. স্ত্রীর শরীরে আগুন দিয়ে পলাতক স্বামী গ্রেফতার!

স্ত্রীর শরীরে আগুন দিয়ে পলাতক স্বামী গ্রেফতার!

প্রকাশিত হয়েছে : ১:১৩:২৩,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৪১০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীকে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী সাহেদ আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

গত রবিবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বামী সাহেদ আহমদ বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের আনু মিয়ার ছেলে।

গত ৪ জুন ভোররাতে উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামে বিক্রির জন্য কানের সোনার অলংকার না পেয়ে আছমিনা বেগম (২৫) নামের ওই গৃহবধূকে তার স্বামী সাহেদ আহমদ আগুনে পুড়িয়ে দগ্ধ করে। আগুনে ওই গৃহবধূর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। এই ঘটনায় গত মঙ্গলবার (১১ জুন) ওই গৃহবধূর বাবা ছমির উদ্দিন বাদী হয়ে আছমিনার স্বামী ও শাশুড়িকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা করেন। মামলার পরদিন পুলিশ আছমিনার শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করাগারে পাঠায়।

অপরদিকে আগুনে পোড়ানো হত দরিদ্র গৃহবধূ আছমিনা বেগমের চিকিৎসার সব দায়িত্ব নেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। তাঁর উদ্যোগে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই গৃহবধূর চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই স্ত্রী হাসপাতালে রেখে উধাও হয়ে যায় স্বামী সাহেদ আহমদ। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ নির্যাতিতার বাড়িতে যায়। পুলিশের পক্ষ থেকে আইনী সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এরপর তাঁর পরিবার থানায় দুজনের নামে মামলা দেয়। এই ঘটনায় মামলার পরই স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি চৌকস টিম মাঠে নামানো হয়। কিন্তু তাকে গ্রেপ্তার করা পুলিশের পক্ষে সহজ ছিল না। পালিয়ে যাওয়ার পর সে কোনো মুঠোফোন ব্যবহার করেনি। যার কারণে তার অবস্থান জানা কঠিন হয়ে পড়ে। কিন্তু পুলিশ থেমে থাকেনি। সাহেদ পালিয়ে অবস্থান নিতে পারে এমন সব সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। চট্টগ্রাম ও ফেনীতে কয়েকবার অভিযান চালানো হয়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে সে ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় কাজ করে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) পিযুষ কান্তি দাস।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন ‘মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডেরও আবেদন করা হবে। তাকে গ্রেপ্তার করেতে মাঠে দুটি চৌকস টিম কাজ করে। ওর মুঠোফোন ছিল না। তাই অবস্থান জানা কঠিন হয়ে পড়ে। গোপন সংবাদে কামরাঙ্গীর চরে অভিযান চালানো হয়। সেখানে একটি ব্যাগ তৈরির কারখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর সে পালিয়ে ঢাকা চলে যায়। এরপর নিজেকে আত্মগোপন রাখতে ব্যাগ তৈরির ওই কারখানায় শ্রমিকের কাজ নেয়।’

প্রসঙ্গত, প্রায় তিন বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের আনু মিয়ার ছেলে সাহেদ আহমদের সাথে একই ইউনিয়নের জফরপুর গ্রামের হতদরিদ্র ছমির উদ্দিনের মেয়ে আছমিনা বেগমের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই স্বামীর মারধরের শিকার হতেন আছমিনা বেগম। সংসার ধরে রাখার চেষ্টায় মুখ বুঁজে সব মেনে নিতেন। কিন্তু বন্ধ হয়নি নির্যাতন। ঘটনার কয়েকদিন আগে আছমিনার বেগমের কানের স্বর্ণের অলংকার বিক্রি করার চেষ্টা করেন স্বামী সাহেদ আহমদ। বিষয়টি বুঝতে পেরে আছমিনা বেগম বাবার বাড়িতে গিয়ে সেখানে অলংকার রেখে আসেন। ঘটনার দিন ভোর রাতে আছমিনার বেগমের কাছে সোনার অলংকার চান সাহেদ আহমদ। তখন আছমিনা বেগম তা বাবার বাড়িতে রেখে আসার কথা জানান। এতে সাহেদ আহমদ ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা আছমিনা বেগমের সব কাপড় চোপড় জড়ো করে আগুন ধরিয়ে দেন। আছমিনা বেগম বাধা দিতে গেলে তাঁকে শারীরিকভাবে আঘাত করে আগুনের মধ্যে চেপে ধরে রাখেন। এতে আছমিনা বেগমের শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় আছমিনা বেগমকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে স্বামী সাহেদ আহমদ পালিয়ে যান। জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে আছমিনা বেগমের বাবা-মা ও বোন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে দেখতে পান। ওই দিনই চিকিৎসকের পরামর্শে আছমিনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসা দিয়ে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থাতেই হাসপাতাল কর্তৃপক্ষ আছমিনা বেগমকে ছাড়পত্র দিয়ে দেয়। এরপর থেকে মুমূর্ষু অবস্থায় তিনি বাবার বাড়ি রয়েছেন। দরিদ্র পিতার পক্ষে মেয়ের উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নির্যাতিতা গৃহবধূর বাবার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে। এ সময় পুলিশ ওই গৃহবধূকে আইনি সহযোগিতার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে আছমিনার বাবা বাদী হয়ে আছমিনার স্বামী ও শাশুড়িকে আসামি করে মামলা করেছেন। এই অবস্থায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক আছমিনা বেগমকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসা করানোর উদ্যোগ নেন

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top