logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. কলাম
  3. শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ: তালিবুল ইলমদের উদ্দেশ্যে তিনটি কথা

শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ: তালিবুল ইলমদের উদ্দেশ্যে তিনটি কথা

প্রকাশিত হয়েছে : ১:১০:১১,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ১৭২২ বার পঠিত

।।মাওলানা যাহেদ রাশেদী।।

শাওয়ালের দ্বিতীয় দশকে পুরো দক্ষিণ এশিয়া অর্থাত্ পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং আরও কিছু দেশের লক্ষ লক্ষ দীনী শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। শিক্ষাবর্ষের শুরুতে তালিবে ইলদের উদ্দেশ্যে কিছু কথা পেশ করছি।

দীনী শিক্ষাকে নিজের প্রয়োজন মনে করুন

দীনী শিক্ষাটা নিজের প্রয়োজন মনে করে হাসিল করুন। যে মহান শিক্ষা আপনারা লাভ করছেন সেটাকে নিজের প্রয়োজন মনে করবেন, তাহলে পড়ালেখার মান ভাল হবে এবং আপনি তৃপ্তি পাবেন। আল্লাহ না করুন, যদি বাধ্য হয়ে দীনী শিক্ষাকেন্দ্রে এসে থাকেন তাহলে পড়ালেখার মানও তেমনি হবে। এটা শুধু বোঝার বিষয় না, এটি একটি বাস্তবতা যে, দীনী শিক্ষাটা যেমন আপনার নিজের প্রয়োজন, ঠিক তেমনি আপনার পরিবার ও সমাজের প্রয়োজন।

দীনী শিক্ষা ছাড়া আমাদের জীবন উদ্দেশ্যহীন ও অপূর্ণ থেকে যাবে। যেমন আমাদের কালেমা পাঠ করতে হয়। لا اله الا الله محمد رسول الله সহীহ শুদ্ধভাবে কালেমা পাঠ করার জন্যও আমাদের দীনী শিক্ষার প্রয়োজন রয়েছে। লা ইলাহা র লার মাঝে এক আলিফ টান হবে। টান ছাড়া পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সহীহভাবে না পড়লে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। তেমনি সহীহভাবে কোরআন তেলাওয়াত করাও আমাদের উপর ফরজ। কারণ সহীহ তেলাওয়াত ছাড়া আমাদের নামাজ হবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত সহীহ করতে হব। এবং নামাজে পড়ার জন্য কিছু সুরা মুখস্থ করতে হবে। তাছাড়া নামাজের ভেতরে আরও দোয়া দরুদ আছে সেগুলোও সহীহভাবে পড়তে হবে।

নামাজের অন্যান্য মাসআলা মাসায়েল, নামাজে কী কী কাজ ফরজ , কী কী কাজ সুন্নাত। কোন কাজের দ্বারা নামাজ ভেঙ্গে যায়। আর কোন কাজের দ্বারা নামাজ মাকরুহ হয়। এভাবে দীনের সব মৌলিক বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। রোযার মাসায়েল, সামর্থ্যবানদের জন্য হজ্ব ও যাকাতের মাসায়েল, আর মুয়ামালা, মুয়াশারা, লেনদেন, আচার ব্যবহার, আত্মার পরিশুদ্ধতার জ্ঞান তো সবার জন্যেই জরুরি।

এসব প্রথমত আমাদের নিজেদের জন্য শিখব, নিজেদের জীবনে এসব বিধানের বাস্তবায়ন ঘটাব। এরপর নিজের পরিবার, দেশ, সমাজের মানুষকে শিখাব।

আপনার মাদরাসায় আসাটা যেন উইন্ডো শপিং না হয়

আমাদের মাদরাসায় আসাটা যেন উইন্ডো শপিং না হয়। আপনারা যখন দীনী প্রতিষ্ঠানে এসেছেন, ভালোভাবে পড়ালেখা করুন। আজকাল উইন্ডো শপিং করে মানুষ। বড় বড় মার্কেটে যায়। জিনিসপত্র দেখে,চেক করে। ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে বাড়ি ফিরে খালি হাতে। এটাকে উইন্ডো শপিং বলে।

দুর্ভাগ্যবশত আমাদের মাদরাসা সমূহেও এই প্রবণতা আজকাল লক্ষ করা যায় যে, কিছুদিন মাদরাসার চার দেয়ালের ভেতরে থাকে, কিছু কিতাবের পাতা ওল্টায়, উস্তাদদের সামনে বসে, আট দশ বছর ব্যয় করে অবশেষে শূন্য হাতে বাড়ি ফিরে। সে না নিজের কোন উপকার করতে পারে, আর না উম্মাহর কোন কাজে আসে। আপনার এই মাদরাসায় আসাটা যেন উইন্ডো শপিংয়ের মত না হয়। বরং কাজের হয়।

আপনার পড়ালেখাটা যেন আপনার এবং জাতির উপকারে আসে সে দিক বিবেচনা করে পড়ুন। মেহনত করুন। ইনশাল্লাহ ফল পাবেন। দীনী মাদরাসা সমূহের অবশ্য পালনীয় বিধানগুলো মেনে চলবেন, যেমন নিয়মিত উপস্থিতি, সময়মত দরসে আসা, শুধু দৈহিকভাবে নয় আত্মীকভাবেও উপস্থিত থাকবেন। প্রতিদিনের সবক দরসে বসার আগেই পড়ে আসবেন এবং দরসের পরে তাকরার করবেন। উস্তাদদের সাথে সাদাচারণ করবেন এবং সুসম্পর্ক গড়ে তুলবেন।

উস্তাদদের সাথে সম্পর্ক না রাখলে, তাদের থেকে সর্বোচ্চ ইস্তেফাদা করা সম্ভব হবে না। উস্তাদদের সাথে আমাদের সম্পর্ক যেন শুধু দরসের ভেতর সীমিত না থাকে। কিতাব খাতা কলমের প্রতি সযত্ন দৃষ্টি নিবদ্ধ রাখবেন। এসবের প্রতি অসতর্কতামূলক কোন আচরণ করবেন না, অবহেলার তো প্রশ্নই আসে না। আপনার মাদরাসার নিয়মনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়ে হলেও মাদরাসার আইন কানুন মানার চেষ্টা করবেন। আপনার দ্বারা কখনো কোন আইন লঙ্ঘন হয়ে গেলে বিনীতভাবে কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাবেন। এবং নিজেকে শুধরে নিবেন।

যা পড়বেন তার আমলী মশক করবেন

যা পড়বেন তার তামরীন ও আমলী মশক করবেন। স্কুল কলেজের ছাত্রদের বিজ্ঞানের ক্লাসে কোন থিউরি এলে লেবরটরিতে গিয়ে এর প্র্যকটিস করানো হয়। বিপরীতে মাদরাসায় আমরা যা পড়ি বাস্তব জীবনে তা প্রয়োগ করি না। যেমন কুদুরী বা ফিকহের অন্য কোন কিতাবে সালাতের আদাব পড়ি কিন্তু আমাদের প্রতিদিনের সালাতে এর প্রয়োগের প্রতি লক্ষ রাখি না।

হা, অন্যের সালাতে এগুলোর উপস্থিতির খোঁজ অনেকেই নেয়। কোরআন ও হাদীসে আখলাক, আদাব ও সুনান পড়ি, তবে বাস্তব জীবনে এগুলোর অনুশীলনের প্রতি উদাসীনতা দেখা যায়। এগুলোও নিজের আমলী জীবনে আছে কিনা দেখে না, দেখে অন্যদের মাঝে এগুলোর চর্চা হয় কি না। ফলে ইলম যদিও কিছু হাসিল হয়ে যায়, যে রকমেই হোক আর যে মানেরই হোক, আমলের ক্ষেত্রে কমতি থেকেই যায়। অথচ সত্যিকারের আলেম হওয়ার জন্য ইলম অনুযায়ী আমল করতে হবে। আমল ছাড়া শুধু শুধু জ্ঞানার্জন ক্ষতি বৈ আর কিছু্ই বয়ে আনবে না।

শেষ করার আগে আযাতিযা ও তালিবুল ইলমদের প্রতি একটি বিশেষ নিবেদন, আপনারা যা পড়বেন, পড়াবেন, তা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। ইলম অনুযায়ী জীবন গঠন করা ইলমের আবশ্যকীয় অংশ। এর মাধ্যমে ইলম উদ্দেশ্যপূর্ণ ফায়দাজনক হয়।

অনুবাদঃ মাওলানা শিহাব সাকিব (সূত্র: রোযনামায়ে ইসলাম, লাহোর, ৫ আগস্ট ২০১৫)

কলাম এর আরও খবর
রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

Why is learning the mother tongue important?

Why is learning the mother tongue important?

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান  – কালাম আজাদ

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান – কালাম আজাদ

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

এল এ বাংলা  টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

এল এ বাংলা টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top