logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. কলাম
  3. পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

প্রকাশিত হয়েছে : ১:৩৫:২৪,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২২ | সংবাদটি ৩৮৩৫ বার পঠিত

ডা. মোহাম্মদ মাজহারুল ইসলাম: অনেক সময় চোখ লাল হলেই আমরা চোখ উঠেছে বলে ধরে নিই। কিন্তু চোখ লাল হওয়া রোগটির একটি উপসর্গ মাত্র। চোখের বাইরের দিকের আবরণ কনজাংকটিভার (কর্নিয়ার পাতলা স্বচ্ছ আচ্ছাদন) প্রদাহকে সাধারণভাবে ‘চোখ ওঠা’ বলা হয়। কনজাংকটিভাইটিস মূলত ছোটদের মধ্যেই বেশি দেখা যায়। আর তাদের থেকে এই রোগ অন্যদের চোখে ছড়ায়। ইদানীং শিশুদের চোখ ওঠা রোগ ব্যাপক হারে দেখা যাচ্ছে। চলুন জেনে নিই বিস্তারিত।

চোখ ওঠা ভীষণ ছোঁয়াচে, তাই এ সময় স্কুলে বা জনসমাগমে যাওয়া উচিত নয়

উপসর্গ
সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠে।

চোখ দিয়ে পানি পড়ে।

চোখ জ্বলে ও চুলকায়।

চোখে অতিরিক্ত পিঁচুটি আসে।

চোখের পাতা ও কনজাংকটিভা ফুলে ওঠে।

চোখে দেখতে অসুবিধা হয়।

আলোর প্রতি সংবেদনশীলতা।

সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকে।

সতর্কতা
ধুলাবালি, আগুন, আলো ও রোদে কম যাওয়া, ময়লা-আবর্জনাযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় না যাওয়া এ সময়ের করণীয়। চোখ ওঠা ভীষণ ছোঁয়াচে, তাই এ সময় স্কুলে বা জনসমাগমে যাওয়া উচিত নয়। চোখে কালো চশমা ব্যবহার করলে আরাম হবে। স্ক্রিন অর্থাৎ মুঠোফোন, টেলিভিশন কম দেখতে হবে। সম্ভব হলে ৭ থেকে ১০ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। এর মধ্যে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। সংক্রমিত রোগীদের থেকে দূরত্ব বজায় রাখা।

যেভাবে ছড়ায়
চোখে ভাইরাস দিয়ে প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। চোখ থেকে এটি হাতে আসে। এরপর সেই হাত দিয়ে আমরা যা স্পর্শ করি, সেটি সংক্রমিত হয়ে পড়ে। যেমন কারও সঙ্গে করমর্দন, টিভি, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা টেলিভিশনের রিমোট, তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, এমনকি মুঠোফোন ইত্যাদির মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। এ জন্যই আক্রান্ত শিশুকে এই সময়ে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও আলাদা রাখা ভালো।

কী করবেন
কনজাংকটিভাইটিস রোগের ক্ষেত্রে চিকিৎসা সংক্রমণের কারণ অনুযায়ী করা হয়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া হয়, ভাইরাসজনিত সংক্রমণ সারতে তার নিজস্ব সময় যথেষ্ট। ঠান্ডা সেঁক ও আর্টিফিশিয়াল টিয়ার্স বা কৃত্রিম চোখের জল উপসর্গ অনুযায়ী উপশম দিতে সাহায্য করে। অ্যালার্জিজনিত কনজাংকটিভাইটিসের জন্য অ্যান্টিঅ্যালার্জিক আই ড্রপ দেওয়া হয়।

কারও চোখ উঠলে শিশুকে যেভাবে রক্ষা করবেন

সংক্রমিত চোখ স্পর্শ করবেন না।

কিছুক্ষণ পর পর হাত ভালো করে ধুতে হবে।

নিজের তোয়ালে ও প্রসাধন দ্রব্য অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া।

আক্রান্ত ব্যক্তিকে ১ থেকে ২ সপ্তাহ আলাদা রাখা।

*ডা. মোহাম্মদ মাজহারুল ইসলাম: সহযোগী পরামর্শক, চক্ষু বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা

কলাম এর আরও খবর
রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

Why is learning the mother tongue important?

Why is learning the mother tongue important?

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান  – কালাম আজাদ

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান – কালাম আজাদ

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

এল এ বাংলা  টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

এল এ বাংলা টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top