logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বিয়ানীবাজার উপজেলার প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন লিমা

বিয়ানীবাজার উপজেলার প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন লিমা

প্রকাশিত হয়েছে : ১১:৩১:৩০,অপরাহ্ন ১৭ মে ২০১৯ | সংবাদটি ৬০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনেও বাজিমাত করলেন মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে ২ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।

জানা যায়, গত মঙ্গলবার (১৪ মে) উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। পরে সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে একটি গোলযোগ সৃষ্টি হয়। সমঝোতার ভিত্তিত্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় সিদ্ধান্তক্রমে নির্বাচন পর্যন্ত গড়াতে হয়েছে নতুন পরিষদকে।

অবশেষে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে রোকশানা বেগম লিমা পেয়েছেন ১০টি এবং মোহাম্মদ জামাল হোসেন পেয়ছেন ৮টি ভোট।

উল্লেখ্য, গত ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে ৮৯টি কেন্দ্রে ৩২,৮৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আতাউর রহমান খান পান ১৪,৭৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে খছরু-জামালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হন জামাল। উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮,০৫৮ ভোট পেয়ে বিজয়ী হন তালা প্রতীকের জামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের খছরুল হক খছরু পান ২৭,১৬০ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন হাঁস প্রতীকের হাসিনা আক্তার, তিনি পান ১৮,৭৬৫ ভোট।

পরবর্তিতে গত ১৭ এপ্রিল বিকাল ৩টায় সিলেটের দক্ষিন সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা শপথ গ্রহণ করেন। এসময় তাদেরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

শীর্ষ সংবাদ এর আরও খবর
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top