logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে বিধি নিষেধ!

সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে বিধি নিষেধ!


প্রকাশিত হয়েছে : ৯:৩৭:২৩,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭২৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে সাংবাদিকরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। কারণ প্রেস অ্যাক্রিডিটেশন গাইড তথা নীতিমালার কোথাও এই কার্ড ব্যবহার করে সচিবালয় কিংবা অন্য কোনো সংরক্ষিত এলাকায় প্রবেশের বিধান রাখা হয়নি। তবে পেশাগত কাজে সচিবালয়ে যদি সাংবাদিকরা প্রবেশ করতেই হয় তা হলে সেই পাশ ইস্যু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পিআইডি’র উর্ধবতন কর্মকর্তাদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিআইডির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন নীতিমালা বা কোথাও লিখিত নেই যে অ্যাক্রিডিটেশন কার্ডধারী মিডিয়া প্রতিনিধি সংরক্ষিত এলাকা হিসেবে চিহিৃত বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। বরং অ্যাক্রিডিটেশন কার্ড হলে মিডিয়া প্রতিনিধিদের পেশাগত স্বীকৃতি এবং সুবিধা। এই কার্ড দিয়ে সংরক্ষিত বা কেপিআইতে প্রবেশ করার সুযোগ নেই।

এই বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা মো: জয়নাল আবেদীন বাংলাদেশ জার্নালকে বলেন, বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুড়ান্ত কোন সিদ্ধান্ত বলা যাবে না। আমরা সব শ্রেণীর মিডিয়া সংগঠণের প্রধানদের নিয়ে বৈঠক করবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি ঠিক হবে যে সব সংবাদকর্মী সচিবালয়ে কাজ করবেন তাদের প্রবেশ পাশ পিআইডি দেবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে। আগামী কিছু দিনের মধ্যেই এই বৈঠক আহবান করা হবে। এখনই বিষয়টি চুড়ান্ত হয়েছে বলা যাবে না। এ বিষয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ পাশ ইস্যু করবে সেটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি বিচার্য বিষয় নয়। বরং দেখার বিষয় হচ্ছে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুতে পেশাদারিত্ব,স্বচ্ছতা নিশ্চিত করেছেন কি না। সবার আগে দেখতে হবে প্রকৃত অর্থে কার্ডধারি পেশাদার সাংবাদিক কি না। অপর দিকে কমিউনিটির নেতা হিসেবে আমি বলবো, অতীতের ধারাবাহিকতায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে পাশ তথ্য অ্যাক্রিডিটেশন কার্ড তথ্য মন্ত্রণালয় থেকে ইস্যু করাই যুক্তিযুক্ত হবে। এটা দীর্ঘ দিন ধরে চলে আসছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি মন্ত্রণালয়টির জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো: আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, বাংলাদেশ সচিবালয়দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মচারি, বিভিন্ন সভায় আগত সদস্য ও দর্শনার্তীসহ প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার মানুষ সচিবালয়ে গমনাগমন করেন। চার থেকে ছয় হাজার যানবাহন সচিবালয়ে প্রবেশ করে। সচিবালয়ে স্থায়ী কর্মকর্তা কর্মচারি এবং মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত দপ্তর, অধিদপ্তর, অন্যান্য সংস্থার কর্মকর্তা কর্মচারি যারা সচিবালয়ে সংযুক্ত কিংবা প্রেষণে কর্মরত তাদের অনুকূলে নিরাপত্তা অধিশাখা থেকে প্রবেশ পাশ ইস্যু করা হয়। এছাড়া দর্শনার্থীদের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ দৈনিক পাশ ইস্যু করেন। এছাড়া বাংলাদেশ সচিবালয়ে প্রধান তথ্য কর্মকর্তা পিআইডি থেকে সাড়ে ছয় হাজার কার্ড অ্যক্রিডিটেশন কার্ডধারী বিভিন্ন ধরণের মিডিয়া প্রতিনিধি সচিবালয়ে প্রবেশ করেন। যারা সরকারি কোন দাপ্তরিক কোন কাজের সঙ্গে সংযুক্ত নয়। এ ক্ষেত্রে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজের সুষ্ঠ পরিবেশ সংরক্ষণ করা একান্তই প্রয়োজন। অতিরিক্ত সচিব সভায় আরো বলেন, পেশাগত দায়িত্বপালনের জন্য মিডিয়াকর্মীদের সচিবালয়ে প্রবেশের সুযোগ থাকা প্রয়োজন। তবে সচিবালয়ে যাদের কোন নির্দিষ্ট দায়িত্ব নেই তাদের অপ্রয়োজনে সচিবালয়ে প্রবেশের সুযোগ থাকা উচিত নয়। বিষয়টি সবাইকে উপলদ্ধি করা প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো: ফায়জুল হক মতামত ও সুপারিশ প্রদান করতে গিয়ে বলেন, পিআইডি থেকে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির জন্য অ্যক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়। এই কার্ড স্থায়ী এবং অস্থায়ী প্রকৃতির। এই দুই প্রকার কার্ডের সংখ্যা ৬ হাজার ৫৩১টি। তার মধ্যে স্থায়ী কার্ড হচ্ছে এক হাজার ৩৬৭টি এবং অস্থায়ী কার্ড হচ্ছে পাঁচ হাজার ১৪৬টি। বিভিন্ন কারণে তিন হাজার ২৬৭টি স্থায়ী ও অস্থায়ী আ্যক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ক্ষেত্রে বিশেষ ভাবে লক্ষণীয় যে প্রতিনিয়ত মিডিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে অনলাইন পত্রিকার সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৩৫টি। রেজিষ্ট্রেশনের জন্য প্রেরণ করেছে দুই হাজার ২১৭টি। এত বিপুল সংখ্যক কার্ডধারী মিডিয়া প্রতিনিধি যতেচ্ছভাবে অতিগুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকা হিসেবে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করছেন। সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আরো বলেন, কোন নীতিমালায় বা কোথাও লিখিত নেই যে অ্যাক্রিডিটেশন কার্ডধারী মিডিয়া প্রতিনিধিরা সংরক্ষিত এলাকা হিসেবে চিহিৃত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। অ্যক্রিডিটেশন কার্ড হলো মিডিয়া প্রতিনিধিদের পেশাগত স্বীকৃতি এবং সুবিধা। তা দিয়ে সংরক্ষিত বা কেপিআইতে প্রবেশ করার সুযোগ নেই।

নীতিমালা অনুযায়ি বিভিন্ন পত্রিকার সার্কুলেশন অনুযায়ি মিডিয়া প্রতিনিধিদের অ্যাক্রিডিটেশন কার্ডের সংখ্যা নির্ধারণ করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে প্রেস অ্যাক্রিডিটেশন গাইড তথা নীতিমালায় অ্যাক্রিডিটেশন কার্ডধারি মিডিয়া প্রতিনিধি সংরক্ষিত এলাকা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা/ অনুমতি নেই। সেই ক্ষেত্রে প্রধানতথ্য কর্মকর্তা অতিদ্রুত সকল মিডিয়ার শীর্ষ সংগঠণের সঙ্গে সভা করে নীতিমালা অনুসরণ পূর্বক সংবাদ কর্মীদের সচিবালয়ে প্রবেশ পাশ প্রদানের জন্য জননিরাপত্তা বিভাগে প্রস্তাব প্রেরণ করবেন। জননিরাপত্তা বিভাগ থেকে সচিবালয়ে প্রবেশ পাশ ইস্যু করা হবে।

বৈঠকের আলোকে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক,বিগত দুই মাসে কোন এ বিষয়ের সর্বশেষ অগ্রগতি স্বারাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারেনি পিআইডি। ফলে সিদ্ধান্তও বাস্তবায়ন করতে পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিষয়টি স্বরণ করিয়ে দিয়ে গত ৩১ মার্চ জননিরাপত্তা বিভাগের উপ সচিব মো: ফিরোজ উদ্দিন খলিফা তথ্য সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, জননিরাপত্ত বিভাগের সচিবের একান্ত সচিব, সচিবালয়ে কর্মরত পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব রাজনৈতিক-১ এবং অতিরিক্ত সচিব রাজনৈতিক ও আইসিটি’র ব্যক্তিগত সহকারিকে পত্র দেওয়া হয়েছে। ওই পত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে সকল মিডিয়া শীর্ষ সংগঠনের সঙ্গে সভা করে নীতিমালা অনুসরণ করে সংবাদ কর্মীদের সচিবালয়ে প্রবেশ পাশ প্রদানের জন্য জননিরাপত্ত বিভাগে প্রস্তাব প্রেরণের জন্য বলা হয়েছে।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top