logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. ‘মানবপাচারের’ শিকার ৬৫ বাংলাদেশি মালয়েশিয়ায় উদ্ধার

‘মানবপাচারের’ শিকার ৬৫ বাংলাদেশি মালয়েশিয়ায় উদ্ধার

প্রকাশিত হয়েছে : ৪:৩৬:৩৪,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ১৮২৬ বার পঠিত

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এরা মানবপাচারের শিকার হয়েছেন বলে ধারণা করছেন কর্মকর্তারা। এ ঘটনায় দুই মালয়েশিয়ানকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বান্দার বারু নিলাই এলাকায় অভিযানকালে একটি বিদেশি শ্রমিক নিয়োগ কোম্পানির আবাস থেকে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

বুধবার (৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী সাংবাদিকদের জানান, ওই অভিযানে অভিযানে বিভিন্ন দেশের ৩৭৭টি জাল পাসপোর্ট ও অনেক ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।

মুস্তাফার আলী বলেন, প্রাথমিক তদন্ত শেষে আমরা মনে করছি এই শ্রমিকরা নিয়োগদাতা কোম্পানিটির প্রতারণার শিকার হয়েছেন। তাদের ৩-৫ মাস কোনো বেতন দেওয়া হচ্ছে না। উল্টো চলার জন্য ৩০০-৫০০ মালয়েশিয়ান রিংগিত ঋণ করতে হচ্ছে তাদের।

মালয়েশিয়ায় বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বিদেশিদের ধরতে দেশটির কর্তৃপক্ষের সাঁড়াশি অভিযান শুরুর কয়েক দিন পর এই বাংলাদেশিদের উদ্ধারের খবর মিললো। বৈধ নথিপত্রহীন বিদেশি শ্রমিকদের স্বদেশে ফেরত যেতে বেঁধে দেওয়া আলটিমেটাম গত ৩০ আগস্ট শেষ হওয়ার পর ১ সেপ্টেম্বর থেকে অভিযানে নামে অভিবাসন বিভাগ। তার আগে অবশ্য সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ শ্রমিকদের আট হাজার টাকা শোধ করে স্বদেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়।

অভিযান শুরুর পরদিন ২ সেপ্টেম্বর স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিভিন্ন এলাকায় অভিযানে বাংলাদেশিসহ ৫ শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। আর ৫ সেপ্টেম্বর জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় সাত হাজার বাংলাদেশিও রয়েছেন।

মঙ্গলবার মানবপাচারকারী সন্দেহে আটক দু’জনের পরিচয় প্রকাশ না করলেও মুস্তাফার আলী বলেন, তারা ওই নিয়োগদাতা কোম্পানির পরিচালক। বিদেশি শ্রমিক আনার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভুয়া কাগজপত্র জমা দিয়েছিল। তাদের সহযোগী কোম্পানিটির আরেক পরিচালককে খুঁজছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, মালয়েশিয়ায় ১০ লাখের মতো বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। যাদের মধ্যে প্রায় অর্ধেকই বৈধ নথিপত্র ছাড়া।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, জমা পড়েছে ৩৩টি মনোনয়ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, জমা পড়েছে ৩৩টি মনোনয়ন

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top