logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. মুক্তিযোদ্ধা খায়রুল হুদা চৌধুরীর চিরবিদায়

মুক্তিযোদ্ধা খায়রুল হুদা চৌধুরীর চিরবিদায়

প্রকাশিত হয়েছে : ১:০৮:৫১,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২১৫৩ বার পঠিত

জাহেদ জারিফ, নিউইয়র্ক:
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বামপন্থী রাজনীতিবিদ খয়রুল হুদা চৌধুরী ইন্তেকাল করেছেন।তিনি ১৯৩১ সালের ১ অগাস্ট গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মসলেহ্ উদ্দিন চৌধুরী।

খায়রুল হুদা চৌধুরী ১৯৫৬ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে আসেন। ছাত্রজীবন থেকে বামপন্থী রাজনীতির সাথে জড়িত থেকে ৫২-এর ভাষা আন্দোলন থেকে পরবর্তীকালের প্রতিটি গণমুখী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৫৬ সালে কাগমারীতে অনুষ্ঠিত আওয়ামী লীগ কন্ফারেন্সে সিলেট থেকে কাউন্সিলর নিযুক্ত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরে স্বাধীনতাযুদ্ধের সময় করিমগঞ্জ হিন্দি স্কুলে ক্যাম্প অর্গানাইজার নিযুক্ত হন। মি. হুদা পরে মোজাফফর ন্যাপে যোগ দেন এবং ১৯৭২ সালে যুক্তরাজ্য ন্যাপ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যখন সর্বদিক দিয়ে নিম্নগতির দিকে ধাবিত তখন নতুন সরকারের সঠিক সমালোচনার মাধ্যমে সঠিক পথ নির্দেশনার জন্য তিনি তার রাজনৈতিক বন্ধুদের নিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এ চার মূলনীতির ভিত্তিতে প্রবাসী বাঙালিদের বামপন্থী রাজনীতির মুখপত্র হিসেবে ১৯৭৩-এর ২১ এপ্রিল লন্ডন থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বাংলার ডাক নামে একখানা পত্রিকা। কাজগটি পৃষ্ঠপোষকতার অভাবে খুব বেশী দিন চালু রাখা সম্ভব হয়নি বিধায় ১৯৭৩ সালের অক্টোবার মাসে বন্ধ হয়ে যায়।
১৯৭৫-এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলে লন্ডনে এ হত্যাকান্ডের বিরুদ্ধে আতাউর রহমান খান, ডা. নূরুল আলম, নিখিলেশ চক্রবর্তী, সাইদুর রহমান মিঞা, মোশতাক কোরেশী ও শফিক উদ্দিন আহমদ প্রমুখকে নিয়ে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় খয়রুল আলম চৌধুরী ছিলেন তাঁদের অন্যতম। তিনি ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বনমাউথে ইন্তেকাল করেন।তিনির মৃত্যুতে বিলাতে বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ছালেহ আহমদ খান এমবিই,প্রথম আলো র আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, লেখক ও গবেষক ফারুক আহমদ,রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম,লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রমুখ।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top