logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ঢাকাদক্ষিণ ডাক বাংলোর পুকুরে এ কেমন সংস্কার!

ঢাকাদক্ষিণ ডাক বাংলোর পুকুরে এ কেমন সংস্কার!

প্রকাশিত হয়েছে : ২:৩৮:৩৪,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ১২৮৫ বার পঠিত

ইউনুছ চৌধুরী: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডাক বাংলোর পুকুর সংস্কারে পুকুরের ১৫ থেকে ২০ ফুট ভেতরে গার্ড ওয়াল নির্মাণের অভিযোগ করেছেন এলাকাবাসী। পুকুরের ভেতরে গার্ড ওয়াল নির্মাণ করে কি ধরনের পুকুর সংষ্কার হচ্ছে প্রশ্ন তুলে তাতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। পুকুরের পাড়ে জেলা পরিষদ দোকান কোঠা নির্মাণ করতে চাইছে বলেও জানান তারা।

এদিকে, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী বলছেন, যেখানে গার্ড ওয়াল নির্মাণ করা হচ্ছে কাগজপত্রে সেখানেই পুকুরের পাড়। তবে, কাজের সাথে জড়িত ঠিকাদারের নাম ও মোবাইল নম্বর তিনি দিতে পারেননি।

স্থানীয়রা জানান, ঢাকাদক্ষিণ বাজারের মধ্যে অবস্থিত প্রাচীন বিশাল এ পুকুরটির একপাশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও অপরপাশে জেলা পরিষদের ডাক বাংলো অবস্থিত। একসময় পুকুরটির দুই পাশে পুকুরের উপরে দুটি স্টিলের সিঁড়ি এবং পানি ব্যবহারের জন্য শিকল যুক্ত বালতি ছিল। পুকুরের পানি যাতে নষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা ছিল। প্রাকৃতিক ও অবস্থানগত কারণে পুকুরটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, পুকুরটি সংস্কার করে সৌন্দর্যবর্ধন করে একে একটি পার্কে রূপান্তর করা যায়। কিন্তু এখন সংস্কারের নামে পুকুরের ১৫ থেকে ২০ ফুট ভেতরে গার্ড ওয়াল নির্মাণ করে পুকুরটি ছোট করে ফেলা হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব শাহাব উদ্দিন আহমদ বলেন, প্রায় ১০ বছর পূর্বে এভাবে একবার পুকুরের পাড়ে জেলা পরিষদ দোকান কোঠা তৈরির চেষ্টা করেছিল। তখন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে তা বন্ধ হয়। তখন তিনি বলেছিলেন, স্থানটিকে একটি পরিবেশবান্ধব স্পট করা হোক। সেময় পুকুরের পাড়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। তিনি বলেন, এখন সেই সীমানা প্রাচীর থেকে প্রায় ৫০ ফুট এবং পাড় থেকেও ১৫ থেকে ২০ ফুট পুকুরের ভেতরে কিভাবে গার্ড ওয়াল নির্মাণ করা হচ্ছে তা বোধমগ্য নয়। এ ব্যাপারে সিলেট জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সূর্যসেন রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুকুরটির পাড় কাগজপত্রে যেখানে গার্ড ওয়াল সেখানে নির্মাণ করা হয়েছে। তবে, বিস্তারিত কথা বলতে আগামীকাল (বৃহস্পতিবার) অফিসে আসতে বলেন। কাজের সাথে জড়িত ঠিকাদারের নাম ও নম্বর চাইলে তিনি কোনটিই দিতে পারেননি। উপসহকারী প্রকৌশলী হাসিব আহমদের সাথে কথা বললে তিনিও ঠিকাদারের নাম বলেনি এবং এ ব্যাপারে জেলা পরিষদের নির্বাহীর সাথে কথা বলতে বলেন।

সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, এখন ১৫ লক্ষ টাকা ব্যয়ে পুকুরটি সংস্কার করা হচ্ছে। পরে পুকুরের পাড়ে মার্কেট নির্মাণ করা হবে। এসময় পুকুরের অনেক ভেতরে গার্ড ওয়াল নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগের কথা বললে তিনি তা সঠিক নয় বলে জানান। এসময় মার্কেটের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অনুমতি প্রয়োজন কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রাণালয়ের নির্দেশ আছে, পরিবেশের অনুমতি লাগবে না।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঢাকায় আছেন জানিয়ে বলেন, এসে তিনি বিষয়টি দেখবেন।

সিলেট এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top