logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে ফ্রি ওয়াইফাই: ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ পাসওয়ার্ড ‘জয় বাংলা’

সিলেটে ফ্রি ওয়াইফাই: ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ পাসওয়ার্ড ‘জয় বাংলা’

প্রকাশিত হয়েছে : ১:৩৬:৩৬,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ৭৭৭ বার পঠিত

বিশেষ সংবাদ:: দেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করলো সিলেট। নগরীর ১২৬টি এক্সেস পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবা চালুর মধ্য দিয়ে ‘ওয়াইফাই সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করলো সিলেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিলেটকে ‘ওয়াইফাই সিটি’ আখ্যা দিয়ে এর ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ ও পাসওয়ার্ড হিসেবে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ঘোষণা করেছেন।

‘ওয়াইফাই সিটি’ হিসেবে সিলেটের যাত্রা শুরুর মধ্য দিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো বলে মনে করছেন সিলেটের মানুষ।

নির্বাচনের আগে তিনি ‘আলোকিত উন্নত সিলেট’র যে স্বপ্ন দেখিয়েছিলেন, তাতে সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। সে লক্ষ্যে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, ‘ওভারহেড ক্যাবল লাইন’ অপসারণ করে ‘আন্ডারগ্রাউন্ড’ করাসহ বিভিন্ন প্রকল্পের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে সিলেট পুরোপুরি স্মার্ট সিটিতে রূপান্তর হবে বলে মনে করছেন সিলেটের মানুষ।

যেসব স্থানে ওয়াইফাই জোন :

চৌকিদেখিতে একটি, আম্বরখানা পয়েন্টে চারটি, দরগা গেইটে দুটি, চৌহাট্টায় তিনটি, জিন্দাবাজারে চারটি, বন্দরবাজার ফুটওভার ব্রিজ এলাকায় তিনটি, হাসান মার্কেট এলাকায় পাঁচটি, সুরমা ভ্যালি রেস্ট হাউস এলাকায় দুটি, সার্কিট-হাউস জালালাবাদ পার্ক এলাকায় তিনটি, কিন ব্রিজের দুই প্রান্তে ছয়টি, রেলওয়ে স্টেশনে চারটি, বাস টার্মিনালে তিনটি, কদমতলী পয়েন্ট ও সংলগ্ন এলাকায় পাঁচটি, হুমায়ুন রশীদ চত্বরে তিনটি, আলমপুর পাসপোর্ট অফিস এলাকায় দুটি, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকায় তিনটি, সিলেট শিক্ষাবোর্ডে দুটি, উপশহর রোজভিউ পয়েন্টে দুটি, শাহজালাল উপশহর ই-ব্লক ও বি-ব্লকে একটি করে দুটি, টিলাগড় পয়েন্টে তিনটি, এমসি কলেজ এলাকায় দুটি, শাহী ঈদগাহ এলাকায় তিনটি, কুমারপাড়া এলাকায় তিনটি, কুমারপাড়া সড়কে দুটি, দক্ষিণ বালুচরে একটি, টিচার্স ট্রেনিং কলেজে একটি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি এক্সেস পয়েন্ট থাকবে।

এছাড়াও সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে দুটি, মিরাবাজার সড়কে একটি, রায়নগর এলাকায় একটি, সোবহানীঘাট পুলিশ স্টেশন এলাকায় দুটি, ধোপাদিঘীরপাড় বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে একটি, বন্দরবাজার জামে মসজিদ এলাকায় দুটি, নয়াসড়ক পয়েন্ট ও সংলগ্ন এলাকায় চারটি, কাজীটুলা এলাকায় দুটি, চৌহাট্টা সড়কে তিনটি, হাউজিং এস্টেট সড়কে একটি, সুবিদবাজারে একটি, মিরের ময়দানে একটি, পুলিশ লাইন সড়কে একটি, রিকাবীবাজার জেলা স্টেডিয়ামে দুটি, মদন মোহন কলেজ এলাকায় একটি, মির্জাজাঙ্গাল সড়ক এলাকায় দুটি, পাঁচ ভাই রেস্টুরেন্ট এলাকায় একটি, খুলিয়াপাড়া এলাকায় একটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি এলাকায় একটি, তালতলা হোটেল গুলশান এলাকায় একটি, কাজিরবাজার সেতু এলাকায় একটি, কাজিরবাজার সড়কে দুটি, খোজারখলা সিলেট টেকনিক্যাল কলেজ এলাকায় একটি, বাগবাড়ি ওয়াপদা মহল্লা এলাকায় একটি, পাঠানটুলায় একটি, মদিনা মার্কেট পয়েন্টে দুটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে দুটি এবং ওসমানী মেডিকেল কলেজ এলাকায় একটি এক্সেস পয়েন্ট থাকবে।

প্রকল্প সূত্র জানায়, এসব এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসাথে ৫০০ জন যুক্ত থাকতে পারবেন। এর মধ্যে একসাথে ১০০ জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট-সেকেন্ড।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

সর্বশেষ সংবাদ

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top