logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ভাষার ইতিহাস জানতে সাইকেল চড়ে বাংলাদেশে ৭ ভারতীয়

ভাষার ইতিহাস জানতে সাইকেল চড়ে বাংলাদেশে ৭ ভারতীয়

প্রকাশিত হয়েছে : ১১:০৯:৫৬,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬৫ বার পঠিত

পাবনা থেকে সংবাদদাতা:: বাংলা ভাষা সংগ্রামের ইতিহাস জানতে ভারত থেকে বাইসাইকেল চড়ে বাংলাদেশে এসেছেন একদল বাংলা ভাষাপ্রেমী।

ভাষার ইতিহাস জেনে ওপার বাংলায় পৌঁছে দেয়া। এর মাধ্যমে দুইদেশের মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা তাদের।

তাদের শ্লোগান ‘বাংলা কখনও হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’। ‘ভাষা সূত্র’ নামের এ ভ্রমণ দলটি প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাইসাইকেলে বাংলাদেশ ভ্রমণে আসেন। মুজিববর্ষকে সামনে রেখে এবারের ভ্রমণটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি উৎসর্গ করেছেন তারা।

বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ১৪ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগর এলাকা থেকে ৭ সদস্যের এই দলটি বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করে। এই দলটির মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী সদস্য রয়েছেন।

পশ্চিম বঙ্গের রানাঘাট, গেদে ও চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রবেশ করে দলটি। সেখানে অবস্থিত শহীদ মিনারে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওইদিন রাতে দলটি মেহেরপুরের মুজিবনগরে পৌঁছায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সেখানে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে বিনম্র শ্রদ্ধা জানান।

একইদিন বিকেলে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি হয়ে পদ্মানদী পারি দিয়ে বিকেল চারটায় প্রবেশ করে পাবনা শহরে। এ সময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোকলেসুর রহমান তাদের বরণ করেন। পরে তাদের নিরাপত্তা এবং রাত্রীকালীন আবাসনের জন্য ব্যবস্থা করে তাদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।

পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিনিধি দলটি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি ও ঐতিহাসিক রাজবাড়ি তাড়াশ ভবন পরিদর্শন করেন। রাতে দলটি পাবনাতে অবস্থান করে মঙ্গলবার জেলার গুরুত্বপূর্ন স্থানগুলো পরিদর্শন ও কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের পরে বিকেলে যাত্রা করেন টাঙ্গাইল এর পথে।

সাইকেল আরোহী এই প্রতিনিধি দলটি ইতিমধ্যে প্রায় তিনশত কিলোমিটার পথ অতিক্রম করেছে বলে জানা গেছে। এই প্রতিনিধি দলটি পাবনা নগরবাড়ি আরিচাঘাট ও পদ্মানদী পাড়ি দিয়ে টাঙ্গাইল হয়ে ঢাকায় পৌঁছবেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটি। ২২ ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দিয়ে যশোর বেনাপোল সীমান্ত হয়ে ভারতে ফিরবে তারা সাতজন। বাংলাদেশ ভ্রমণে বাইসাইকেল প্রতিনিধি দলটি সব মিলিয়ে ১ হাজার ১শ’ কিলোমিটার যাত্রা করবেন বলে জানা গেছে।

কলকাতা থেকে আসা সাইক্লিস্ট লোপা মুদ্রা রায় জানান, ভাষার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত হয়। আর এই দেশ স্বাধীনের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু। একজন বাঙ্গালীর নেতৃত্বেই কোটি কোটি মানুষ উদ্বুদ্ধ হয়েছিলো। তাই এবারের ভ্রমণটা সেই মহান মানুষটির প্রতি উৎসর্গ করা হয়েছে।

৪৪ বছর বয়সী সাইক্লিস্ট সুদিপ্ত পাল বলেন, ‘ভারতেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয় ভাষার মাসটি। ভাষা শহীদদের সম্পর্কে জানতে প্রতি বছর ভাষার মাসে এ দেশে আসা। তবে ভাষার যে সংগ্রাম সেটি এখন শেষ হয়ে যায়ন। কারণ প্রতিনিয়তই বাংলা ভাষার মধ্যে ভিন দেশীয় শব্দের ব্যবহার বাড়ছে। এটি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।‘

দলটির দলনেতা স্বরজিত রায় বলেন, বাংলাদেশের আথিতেথতায় মুগ্ধ তারা। কাঁটাতারের বেড়া দু’দেশকে বিভক্ত করলেও ভাষাকে বিভক্ত করতে পারেনি। তাই তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস পৌঁছে দেবার লক্ষে কাজ করছেন তারা। বাংলা ভাষা রক্ষার্থে যারা প্রাণ দিয়েছেন তাদের ইতিহাস জেনে ওপার বাংলার তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top