logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. হত্যার রহস্য উদঘাটনে পুকুর সেচছে পুলিশ!

হত্যার রহস্য উদঘাটনে পুকুর সেচছে পুলিশ!

প্রকাশিত হয়েছে : ১০:৫৪:০০,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৮৫৬ বার পঠিত

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে:: চাঞ্চল্যকর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্মাণ শ্রমিক উত্তম কুমার হত্যার রহস্য উদঘাটনে তার বাড়ির পুকুর সেঁচছে পুলিশ। তবে এ হত্যাকান্ডে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের আশা এ পুকুর থেকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল থেকেই শ্যালোমেশিন দিয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের উপস্থিতে পুকুরের পানি সেচা শুরু হয়। এখন পর্যন্ত কোন রহস্য উদঘাটন সম্ভব হয়নি। এছাড়া এখানে উপস্থিত রয়েছেন, পৌর কাউন্সিলর এমদাদুল হক, ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ শতাধিক উৎসুক জনতা।

সূত্রে জানা গেছে, নিহত উত্তমের স্ত্রী ললিতা রানীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছে মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম।

চাঞ্চল্যকর এহত্যার ১০দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন উত্তমের স্ত্রী ললিতা রানীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আসামি গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পৌর শহরসহ গোটা উপজেলায় চলছে সমালোচনা ও পর্যালোচনা। ইতিমধ্যে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসি গত ২ জানুয়ারী বৃহস্পতিবার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে দুই ঘন্টা ব্যাপী।

জানা গেছে, ৩১ ডিসেম্বর দিবাগত ভোর ৬টায় পৌরসভার ৬নং ওয়াড়ের তাঁতীপাড়া মহল্লার রাজমিস্ত্রী উত্তম কুমারকে (৩০) তার নিজ শয়ন ঘরে অজ্ঞাতনাম ৩ জন যুবক গলাকেটে হত্যা পালিয়ে যায়। এ ঘটনায় আহত উত্তমের স্ত্রী ললিতা রানী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উত্তম ওই মহল্লার নিবারণ চন্দ্রের ছেলে। দীর্ঘ এক বছর পূর্বে প্রতিবেশি সুকুল চন্দ্রের কন্যা ললিতা রানীর সাথে উত্তমের বিয়ে হয়।

হাসপাতালে চিকিৎসাধীন উত্তমের স্ত্রী ললিতা রানী জানান, ৩ জন অপরিচিত যুবক ঘরে প্রবেশ করে তার স্বামীর সাথে রাজমিস্ত্রীর কাজ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে তার হাত, পা এবং মুখ বেধেঁ ফেলে। এরপর তার স্বামীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই যুবক ৩ জনকে চেনেন না। তবে তাদেরকে দেখলে চিনেবে। এনিয়ে উত্তমের বড় ভাই গোপাল চন্দ্র দেবনাথ বাদী হয়ে অজ্ঞতানামা ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে।

থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের ৭টি ইউনিট মাঠে কাজ করছে, অল্প সময়ের মধ্যে আসামিদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top