logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ‘সত্য বললে সরকারের ঘাড়ে যাবে, না বললে জনগণের গালি শোনা লাগবে’!

‘সত্য বললে সরকারের ঘাড়ে যাবে, না বললে জনগণের গালি শোনা লাগবে’!

প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৩৯,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সত্য কথা বললে সেটা সরকারের ঘাড়ে যাবে, আবার সত্য না বললে জনগণের গালি শোনা লাগবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। আওয়ামী লীগের এই নেতা বলেন, এখন যদি কিছু সত্য কথা না বলি তাহলে জনগণের গালি খেতে হবে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানবাহন চালকদের উন্নত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে শাজাহান খান বলেন, অনেকদিন ধরেই আমি বেশ কিছু বিষয় হজম করেছি। সত্য কথা না বলে বদ হজম হয়ে গেছে। তাই এখন কিছু সত্য কথা না বললেই নয়। তবে সত্য কথা বললে সরকারের ঘাড়ে যাবে, অথবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঘাড়ে যাবে। আর যদি না বলি তাহলে আমাদের কে জনগণের গালি শোনা লাগবে।

তিনি বলেন, এত বছর কেন ড্রাইভারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠল না? কেন বিআরটিএ-এর মাধ্যমে সারা দেশে ড্রাইভার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি? যদিও বলা হচ্ছে- ১৩৫টি ইনস্টিটিউট চালু রয়েছে। কিন্তু আমার জানা মতে ১২০ থেকে ১৩০টির মতো চালু আছে। আর এর মধ্যে আমাদের নির্দেশক আছেন ১২৮ জন। ১৩৫টি ইনস্টিটিউট থাকলে ১২৮ জন দিয়ে চলছে কীভাবে? সুতরাং এই তথ্যটি মোটেই সঠিক নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গঠিত কমিটির সভাপতি ছিলাম আমি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা ১১১টা সুপারিশ তৈরি করে জমা দিয়েছি। সেই সুপারিশগুলোর অংশ বিশেষ এখন বাস্তবায়ন করা হচ্ছে। ওই সুপারিশ বাস্তবায়ন করা হলে ৭০ থেকে ৮০ শতাংশ দুর্ঘটনা কমে যাবে বলে জানান তিনি।

নিরাপদ সড়ক চাই আন্দোলন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কথা উল্লেখ তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনকে আমি জিজ্ঞাসা করতে চাই- আপনি এনজিওর নামে দেশ-বিদেশ থেকে যে কোটি কোটি টাকা এনেছেন, সেই টাকা দিয়ে কয়টি প্রতিষ্ঠান খুলেছেন? আর সেখানে কয়জন ড্রাইভারকে ট্রেনিং দিয়েছেন?

চালকদের প্রশিক্ষণের বিষয়ে শ্রমিকনেতা শাজাহান খান বলেন, ড্রাইভার তৈরি করার দায়িত্ব কার? শ্রমিক ইউনিয়নের, মালিক সমিতির? নাকি ড্রাইভারের নিজের? না এটার দায়িত্ব সরকারের। ড্রাইভার তৈরি করার জন্য কোনো ভর্তুকি আছে? নেই। আজকে একেকজন কেন তাহলে বড় বড় গলায় কথা বলবেন? সমস্যা কোথায়, দেখবেন না? আগে সমস্যার মূলে যেতে হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এতদিন পরে শুরু হয়েছে, ড্রাইভারদের ফ্রি ট্রেনিং ও ফ্রি লাইসেন্সের। এটিও প্রাথমিক পর্যায়ে আছে। তাদের চার মাসের জন্য নয় হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কত সরকার আসল-গেল কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি তারা।

বিআরটিএকে ইঙ্গিত করে সাবেক নৌমন্ত্রী বলেন, আপনারা কি কেউ বলতে পারবেন, ভুয়া লাইসেন্স ছাপানোর মেশিন কখনো ধরা পড়েছে? বিআরটিএ’র মাঝেই এসব লোক মুখ লুকিয়ে রয়েছে। তাই বিষয়টিকে একটা শৃঙ্খলায় আনতে হলে প্রথমেই জাল লাইসেন্সধারীদের ধরতে হবে। ট্রাকের বড় বড় বাম্পার কোন আইনে আছে, কে দিল? দিয়েছে বিআরটিএ।

এ সময় উপস্থিত ছিলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মাহবুবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহছানে এলাহী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কামরুল আহসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নূর নবী শিমু প্রমুখ।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top