logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সিলেটে ‘৩৩৩’ চাপলেই মিলবে যে সকল সেবা

সিলেটে ‘৩৩৩’ চাপলেই মিলবে যে সকল সেবা

প্রকাশিত হয়েছে : ১২:০৬:০৪,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৮১৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘৩৩৩’ সেবা। ভূমি সংক্রান্ত সেবার পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ, অবৈধ লাইসেন্স ও ভাতা সংক্রান্ত যে কোন অপরাধের অভিযোগ করা যাবে এই নাম্বারে।

সিলেট জেলাকে ডিজিটাল জেলা ঘোষণা করে ‘৩৩৩’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ৩৩৩ নাম্বারে কল করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও ঘরে বসে পাবেন জমির পর্চা থেকে শুরু করে জেলা প্রশাসনের আরো ৫০টিরও বেশি সেবা। এজন্য তাদের মোবাইল ফোন থেকে ডায়াল করতে হবে ‘৩৩৩’ নম্বরে। এ সেবা শুরু হওয়ায় যেমন জনসাধারণের ভোগান্তি হ্রাস পাবে; তেমনিভাবে খরচও কমবে।

এছাড়া, প্রবাসীরা দূর দেশে বসেও সেবা পেতে পারেন। তবে প্রবাসীরা কল করতে হবে ০০৯৬৬-৭৮৯৩৩৩ (0966-789333) নাম্বারে।

শনিবার (৯ নভেম্বর) নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখন থেকে সিলেটের মানুষ সব ডিজিটাল সেবা পাবেন। কোনো কাজের জন্য তাকে অফিসে আসতে হবে না। যেকোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ৩৩৩ এ কল করলেই তিনি এ সব সেবা পাবেন।

মানুষের কল্যাণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একমাত্র লক্ষ্য। সেজন্য জনগণের ঘরে সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের ডিজিটালাইজেশনের মূল কথা সময়, খরচ ও ভোগান্তি হ্রাস করা। ডিজিটাল পদ্ধতিতে শুধু ভোগান্তি হ্রাস এবং কাজ দ্রুতই হয় না, ডিজিটালাইজেশন সাশ্রয়ীও। কোনো কোনো ক্ষেত্রে ৮০-৮৭ ভাগ অর্থ সাশ্রয় হয় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় সিলেট জেলাকে ‘ডিজিটাল সিলেট’ ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে এটুআই’র উপ-সচিব আশরাফুল আলম বলেন, কল সেন্টার ‘৩৩৩’ এর মাধ্যমে অনলাইনে জমির পর্চা, বিভিন্ন ধরনের লাইসেন্স প্রাপ্তি, ই-নামজারি, এলএ মামলা, সামাজিক নিরাপত্তার সেবাসমূহ, ছাদ বাগানের কৃষিকার্যক্রমসহ ৫০টিরও অধিক সেবা পাওয়া যাবে। এ জন্য ভার্চুয়াল রেকর্ড রুমও করা হয়েছে।

যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন, তাদের কথা বিবেচনা করেই এই নতুন সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ৩৩৩ নম্বরে আবেদন করার সঙ্গে সঙ্গেই গ্রাহকের মোবাইল ফোনে একটি বার্তা যাবে। তিনি বার্তার মাধ্যমে তার আবেদনের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তিনি আবেদন ট্রাকিংও করতে পারবেন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top