logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সিলেটে টার্মিনাল থাকা সত্ত্বেও রাস্তায় ট্রাক পার্কিং!

সিলেটে টার্মিনাল থাকা সত্ত্বেও রাস্তায় ট্রাক পার্কিং!


প্রকাশিত হয়েছে : ১২:২৫:৩৪,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৬৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালে রাখা হচ্ছে না ট্রাক। আগের মতো কদমতলীসহ কয়েকটি এলাকায় সড়কের উপর রাখা হচ্ছে ট্রাক। এতে করে বাড়ছে দুর্ভোগ। ট্রান্সপোর্ট মালিক গ্রুপের নেতারা জানিয়েছেন, সিলেটে ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে ট্রাক রাখার জন্য। কিন্তু টার্মিনালে না রেখে ট্রাক রাখা হচ্ছে রাস্তায়। তবে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের মতে, ট্রান্সপোর্ট গ্রুপের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতা প্রভাব বিস্তারের চেষ্টা চালালে এমনটি হচ্ছে। এ জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন। সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দক্ষিণ সুরমা পারাইরচক নামক স্থানে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়।

ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ৩৪ লাখ ৬ হাজার টাকায় এক বছরের জন্য ট্রাক টার্মিনালটির ইজারা গ্রহণ করেছে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ।

ইজারাদার সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোকে টার্মিনালে রাখার জন্য ট্রাক শ্রমিকদের প্রতি অনুরোধ জানালেও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের প্ররোচনায় ট্রাকগুলো টার্মিনালে না গিয়ে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এতে করে ইজারা গ্রহিতা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০১৩ সালের ২৩শে নভেম্বর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ২০১৯ সালের ১৯শে অক্টোবর পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের উদ্বোধন করেন। ইজারা গ্রহিতা সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ গত ১লা অক্টোবর সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে ট্রাক টার্মিনালের দায়িত্ব বুঝে নেন। কিন্তু ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের প্রতিবন্ধকতার কারণে ট্রাকগুলো টার্মিনালে পার্কিং না করে সড়কের বিভিন্ন স্থানে পার্কিং করছে। ইজারাদার বার বার ট্রাকগুলো টার্মিনালে পার্কিং করার আহ্বান জানালেও আবু সরকারের অসহযোগিতার কারণে ইজারাদার টোল আদায় থেকে বঞ্চিত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরদিকে যানজট মুক্ত নগরী রাখার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

ইজারা গ্রহণের পর থেকে ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সঙ্গে কথাকাটাকাটির অজুহাতকে কেন্দ্র করে ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে রেখে অবরোধ করার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। কিছুদিন পর পর এ ধরনের ঘটনা ঘটছে। মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, ট্রাক টার্মিনালের ইজারা টেন্ডারে আবু সরকারের পছন্দের লোক টেন্ডার জমা দেয়। কিন্তু সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ দরপত্রে বেশি টাকা দেয়ার কারণে তারা ইজারা লাভ করে। আর এ কারণে শ্রমিক নেতারা ক্ষিপ্ত হয়ে ইজারা গ্রহিতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে ইজারাদারের সঙ্গে প্রতি ট্রাকের টোল ১৫০ টাকা থেকে ৫০ টাকা আবু সরকারকে প্রদানের মাধ্যমে সমঝোতা হয়। এই ৫০ টাকা থেকে ২৫ টাকা আবু সরকার পাবে এবং বাকি ২৫ টাকা ট্রাক শ্রমিক ইউনিয়নের তহবিলে জমা হবে। কিন্তু পুরো ৫০ টাকায় আবু সরকারের পকেটে যাওয়ার কারণে ট্রাক শ্রমিকদের সঙ্গে আবু সরকারের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে ট্রাক টার্মিনালে আসছে না।

এ ব্যাপারে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ গত ২৪শে অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ও ২৩ অক্টোবর সিলেটের পুলিশ কমিশনার বরাবরে শ্রমিক নেতৃবৃন্দ কর্তৃক অবৈধভাবে ট্রাক থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ট্রাক টার্মিনালের ইজারা গ্রহণের পূর্বে প্রায় ৬-৭ মাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সিটি করপোরেশনকে কোনো রাজস্ব না দিয়ে টার্মিনালের নাম ব্যবহার করে টার্মিনাল থেকে এবং পারাইরচক মোড় থেকে টার্মিনালের টোল আদায় করেন। ইজারা গ্রহণের পর একই নিয়মে ইজারা গ্রহিতা টোল আদায় করে।

কিন্তু ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অযথা অন্যায়ভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যাতে ইজারা গ্রহিতা সরকার কর্তৃক ধার্যকৃত ট্রাকপ্রতি টোল আদায় করতে না পারে। বর্তমানে কিছু শ্রমিক নামধারী চাঁদাবাজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে যেমন দক্ষিণ সুরমার তেলিবাজার পয়েন্ট, পাররাইচকস্থ সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে, জৈন্তাপুর শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে, ফতেহপুর, পরগনা বাজারসহ শ্রমিক ইউনিয়নের যতগুলো শাখা কমিটি রয়েছে প্রতিটি শাখা কমিটি কর্তৃক বিভিন্ন হারে অসহায় ভাতা, কল্যাণ ভাতা বলে অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাছাড়াও ট্রাকের ওভারলোড কথা বলে প্রতি গাড়ি থেকে ৪-৫ শ’ টাকা অবৈধভাবে আদায় করে। যদিও ওভারলোড সংক্রান্ত বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের।

ট্রাক শ্রমিক ইউনিয়নের এহেন কর্মকাণ্ডের কারণে পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই শ্রমিক নামধারী এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ।

এ ব্যাপারে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ‘আবু সরকারের অসহযোগিতার কারণে টার্মিনালের ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেছি।’

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। আমার শ্রমিকরা সরকারি বিধি মোতাবেক চাঁদা আদায় করে। কোনো অবৈধ চাঁদা আদায় করে না। ট্রাক টামির্নালের ইজারাদারের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি টার্মিনালে ট্রাক প্রবেশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না।’

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top