logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. এবার কলেজ মাঠে আরেক আবরারের মৃত্যু, আন্দোলনে সহপাঠীরা!

এবার কলেজ মাঠে আরেক আবরারের মৃত্যু, আন্দোলনে সহপাঠীরা!

প্রকাশিত হয়েছে : ১১:২২:৪৭,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৯৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার শোক এখনও কাটেনি। এর মাঝে ঘটে গেলো আরেক আবরারের ঘটনা। তবে এটি হত্যা নয়, কলেজে অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আবরারের সহপাঠীরা মাঠে নেমেছেন।

জানাগেছে, প্রথম আলোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরারের (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেছে স্কুলটির শিক্ষার্থীরা। ‘আমার ভাই মারা গেলো, কিশোর আলো চুপ কেন?’ ‘কিশোর আলোর অমানবিকতা মানি না মানবো না’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

শুক্রবার (১ নভেম্বর) কিশোর আলোর ওই অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার। সে সময় অনুষ্ঠান বন্ধ না করে কনসার্ট চালিয়ে যাওয়ার সমালোচনা করছেন খোদ ভলান্টিয়াররাও। তাদের দাবি, অনুষ্ঠান চলাকালে তারা জানতেই পারেননি কোনও দুর্ঘটনার কথা। সহপাঠীদের প্রশ্ন- বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আবরারকে চিকিৎসার জন্য রাস্তার উল্টো পাশের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে না নিয়ে মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলো কেন?

ঘটনার প্রতিবাদে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে আবরারের সহপাঠী ও অভিভাবকরা কলেজের সামনে উপস্থিত হতে থাকেন। শিক্ষার্থী নাইমুল আবরার নিহতের প্রতিবাদ জানিয়ে সড়কে অবস্থান করে ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ সেখানে থেকে স্কুল প্রাঙ্গণে চলে যায় তারা।

শিক্ষার্থীদের প্রশ্ন- কেন আবরারের আহতের খবর স্কুল কর্তৃপক্ষকে সে সময় দেওয়া হলো না। কিশোর আলোর অফিসিয়াল পেজে এর ব্যাখ্যায় কর্তৃপক্ষ দাবি করেছে- স্কুল ড্রেসে না থাকার কারণে তারা আবরারকে চিনতে পারেনি। চেনামাত্র তারা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘আবরারকে চিনতে পারেনি কিশোর আলো কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে, জেনেছি। তারা মাইকে ঘোষণা দিলে কেউ না কেউ ছেলেটিকে চিনতো। ছেলেটি যেখানে বিদুৎস্পৃষ্ট হয়েছে সেখানে সে একা ছিল না। ফলে তার বন্ধুরা তাকে চিনতো। এসব না বলে তারা তাদের ভুল স্বীকার করলে আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। আমার সন্তানের কাছে আমি কী জবাব দেবো।?’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বলেন, ‘ঢাকা রেসিডেসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পেছনের সড়কে কয়েকজন শিক্ষার্থী কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। তবে তারা দুপুরে পৌনে ১ টার দিকে আবার ভেতরে চলে যায়। কোনও ঝামেলা নেই। পরিস্থিতি একেবারে স্বাভাবিক।’

প্রসঙ্গত, এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকালে কিশোর আলোর এক অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার বিদ্যুৎপৃষ্ট হয়। এই ঘটনায় ওই স্কুলে থাকা জরুরি মেডিক্যাল ক্যাম্পের দু’জন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাল ৪ টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top