logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. মাদরাসা ছাত্রী নুসরাত হত্যায় অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি

মাদরাসা ছাত্রী নুসরাত হত্যায় অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি

প্রকাশিত হয়েছে : ১০:২৩:০৫,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় মাদরাসা অধ্যক্ষসহ ১৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এই রায় ঘোষণার মাধ্যমে হলে অল্প সময়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ের দৃষ্টান্ত স্থাপন হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের এজলাসে তোলা হয়। এর কিছুক্ষণ পরই বিচারক রায় ঘোষণা করেন।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় তাঁর মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করলে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বোরকা পরা পাঁচ দুর্বৃত্ত। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত ২৮ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে মাদ্রাসার অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে ৮৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে। মাত্র ৬১ কার্যদিবসে মামলার কার্যক্রম শেষ হয়। আর মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে পিবিআইয়ের লাগে ৩৩ কার্যদিবস।

হত্যাকাণ্ডের মাত্র সাত মাসের মধ্যেই হতে যাওয়া এই রায়কে ঘিরে সতর্ক অবস্থায় নেয় ফেনী পুলিশ। এজন্য আদালত চত্বর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রায়ে সব আসামির সর্বোচ্চ সাজা হওয়ায় খুশি নুসরাতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top