logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. নাটকে আপত্তিকর কাজ না করার প্রতিশ্রুতি দিলেন সিলেটের নাট্যকর্মীরা

নাটকে আপত্তিকর কাজ না করার প্রতিশ্রুতি দিলেন সিলেটের নাট্যকর্মীরা

প্রকাশিত হয়েছে : ১:৪২:৫২,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭৬৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নাটকে আপত্তিকর কোন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের নাট্যকর্মীরা।

সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত কতিপয় নাটকে ধর্মীয় পোশাককে আপত্তিকর ভাবে উপস্থাপন করা ও আধ্যাত্মিকরাজধানী সিলেটের সংস্কৃতি বিরোধী আচরণের অভিযোগে সম্প্রতি অনলাইনে সৃষ্ট উদ্বুত পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ন এক বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর হাওয়াপাড়াস্থ আর্ক টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সিলেট- ৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলাওয়ার হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৈঠকে সিলেটের তরুণ আলেম সমাজের প্রতিনিধি দল ও অভিযুক্ত নাট্যকর্মীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

আলেম প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান লায়েক, হাফিজ মনসুর বিন সালেহ প্রমুখ।

নাট্যকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন, কামাল উদ্দীন রাসেল,শাহাদাত হোসেন লোলন, শাহেদ মুশাররফ (কটাই), রাসেল হামিদ (কাট্টুসস),আকরাম প্রমুখ।

র্দীঘ প্রায় দুই ঘন্টা ব্যাপি বৈঠকে নাট্যকর্মীরা বলেন, ‘আমরা সবাই মুসলমান। আমরাও ধর্ম-কর্মপালন করি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা আমাদের উদ্দেশ্য নয়। তবে সিলেটের আঞ্চলিক ভাষা-সংস্কৃতিকে নাটকের মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা টুপি-দাড়ি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। অতীতের কোন কাজে যদি আমাদের ভুল হয়ে থাকে (যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে)সেটা আমরা সংশোধন এবং ভবিষ্যতে আপত্তিকর কোন কাজ না করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

বৈঠকে তরুণ আলেম ও নাট্যকর্মীদের মধ্যকার সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান কল্পে নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রতিহিংসামুলক, আক্রমনাত্মক স্ট্যাটাস মুছে ফেলার সিদ্ধান্ত হয়। অনলাইনে থাকা (নাটকে) আপত্তিকর কথাবার্তা সংশোধনীর জন্য উভয় পক্ষের ৩ জন করে প্রতিনিধি নির্ধারণ করা হয়।

পরে মোনাজাতের মাধ্যমে বৈঠকের শান্তিপূর্ণ সমাপ্তি হয়।

সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন বলেন, ‘সিলেট হলো সারা দেশের তুলনায় শান্তির নগরী। হযরত শাহ জালাল (র) সহ অসংখ্য পীর আউলিয়ার এই জনপদে আমরা কেউই ধমীর্য় বিদ্বেষ চাইনা। নাট্যকর্মীদের ভুল হতেই পারে। তাদের ভুল ধরিয়ে দেয়ার দায়িত্ব আলেম সমাজের। নাট্যকর্মীরা আমাদেরই ভাই, তারা ইচ্ছে করে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারেননা। অনিচ্চা সত্বেও যদি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহবান জানান। বৈঠকে সুস্থ সংস্কৃতির বিকাশ আর সিলেটী সংস্কৃতির পূণরুদ্ধারে উপস্থিত সকলেই সহমত পোষণ করেন।

উল্লেখ্য, নাট্যকার খটাই ও কাট্টুস এর কতিপয় নাকটে ইসলাম বিদ্বেষী আচরণের অভিযোগ আনেন ফেসবুক এক্টিভিস্ট ইকবাল হাসান জাহিদসহ সিলেটের তরুণ আলেম সমাজ। তারা ফেসবুকে এনিয়ে আলোচনা করায় সিলেটের ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ নিয়ে ‘আমাদের প্রতিদিন‘ এ একটি প্রতিবেদনও প্রকাশ পায়।  পরে কয়েক দফায় আলেমগণ বৈঠকও করেন। অপর দিকে নাট্যকর্মীদের পক্ষেও বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের শান্ত পরিবেশ কিছুটা অশান্ত-উত্তেজনাকর পরিবেশের দিকেই যাচ্ছিল। এই অবস্থায় মাওলানা দিলাওয়ার হোসাইনের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিনোদন এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

“ডালাসে ৩৭ ফোবানার  উদ্ভোধন”

“ডালাসে ৩৭ ফোবানার উদ্ভোধন”

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top