৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:১০,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৬ | সংবাদটি ৩৮২ বার পঠিত
জুয়েল সাদত :
আসন্ন ৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা পার্টি আগামী ২৮ মার্চ লস এনজেলস এর হিলটন লস এনজেলস ইউনির্ভালস্যাল সিটিতে ( হলিউড)। কীক অফ গালা প্রস্তুুতি সম্পন্ন।
কীক অফ গালায় আসন্ন ৪০ তম ফোবানার অগ্রগতি এবং বিস্তারিত আপডেট জানানো হবে। সাথে থাকবে ফান্ড রাইজিং। কীক অফ গালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লস এনজেলস বাংলাদেশ দুতাবাসের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল।
২৮ ই মার্চ এর কীক অফ গালায় আগত ফোবানার ডেলিগেটদের দুপুর ১ টা থেকে ২ টায় ভেন্যু পরিদর্শন করানো হবে। এছাড়াও কীক অফ গালার অনুষ্ঠান সুচিতে থাকছে ২ টা থেকে ৪ টা কীক অফ গালার মুল অনুষ্টান এবং ৪ টা থেকে ৬ টা কালচারাল শো।

কীক অফ গালায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন শহীদ মিটু, শুভ্রা ব্যানার্জী, দুর্গা ব্যানার্জী, শিমরিন, কেয়া, উর্মি, অন্তর প্রমুখ।
৪০ তম লস এনজেলস ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন জানান , উত্তর আমেরিকার ফোবানার সদস্য সকল সংগঠন এবং ফোবানা সংশ্লিষ্ট সকলকে ৪০ তম লস এনজেলস এর কীক অফ গালায় আমন্ত্রন জানিয়েছেন । অনেকেই আসছেন। স্থানীয় কমিউনিটির সকল সংগঠন গুলোকে আমন্ত্রন জানানো হয়েছে।
ডক্টর জয়নাল আবেদীন আরো জানান, লস এনজেলস কমিউনিটিতে অতীতে সফল ফোবানার ইতিহাস রয়েছে। এবারের ৪০ তম ফোবানাও সফল হবে।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল জানান, লস এনজেলস ফোবানার কীক অফ গালার উপস্থিত হয়ে লস এনজেলস ঘুরে দেখার এবং ৪০ তম ফোবানাকে পরামর্শ দেবার আহবান জানান।
কীক অফ গালায় ফোবানার এক্সিকিউটিভ কমিটির অনেকেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফোবানার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল । ফোবানার নির্বাহী সংসদের চেয়ারম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারী, ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষ, জয়েন্ট সেক্রেটারী সহ বিভিন্ন স্টেটের ফোবানার সদস্যরা উপস্থিত থাকবেন । ৪০ তম লস এনজেলস ফোবানার হোস্ট কমিটির মিডিয়া চেয়ারম্যান লষ্কর আল মামুন জানান, আমাদের প্রস্তুুতি চলছে। সোস্যাল মিডিয়ায় সব আপডেট যাচ্ছে। কীক অফ গালায় বিস্তারিত জানানো হবে।









