logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৪:০০:১২,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৬ | সংবাদটি ১০৯৩ বার পঠিত

জুয়েল সাদত :

৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা সফলভাবে সম্পন্ন।বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফর্নিয়া এবারের ৪০ তম ফোবানার হোষ্ট।

ফোবানা নির্বাহী পরিষদের কর্মকর্তা, ফোবানার সদস্যরা এবং স্থানীয় হোষ্ট কমিটির নেতৃবৃন্দ সহ উত্তর আমেরিকার ফোবানার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন কীক অফ গালায়।

ফোবানার প্রাক প্রস্তুুতিতে কীক অফ গালা একটি অতি গুরুত্বপূর্ণ গেট টুগেদার। কীক অফ গালায় উত্তর আমেরিকার ফোবানার ডেলিগেটদের ভেন্যু প্রদর্শনী, স্পন্সর এবং হোস্ট কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

 ২৮ মার্চ  শনিবার বিকেল চারটায় ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের মিলনায়তন কীক অফ গালা অনুষ্টিত হয়।

মুল কীক অফ গালার পুর্বে দুপুরে ফোবানার ৪০ তম আসরের মুল ভেন্যু পরিদর্শন করেন বিভিন্ন স্টেটের অতিথিরা।

এবারের  ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর  ড. জয়নুল আবেদীন। ডক্টর জয়নাল আবেদীন ফোবানার সাথে সম্পৃক্ত দীর্ঘ কয়েক দশক।  একজন ভেটারান ফোবানা মেম্বার।

৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা  ছিল তিন পর্বের।  কীক অফ গালার ১ ম  পর্বে ছিল ভেন্যু পরিদর্শন,  ২ য় পর্বে গেট টুগেদার এবং ৩ য় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

  হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ ইকবাল এর পরিচালনায় ৪০ তম ফোবানার 

কীক অফ গালা পার্টিতে উপস্থিত প্রধান অতিথি লস এনজেলস এর কনসাল জেনারেল  মুহাম্মদ জাবেদ ইকবাল  বলেন, উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির একটি বড় অর্জন ফোবানা। ৩৯ টি সফল ফোবানা, কমিউনিটিতে বাংলাদেশের কৃষি-কালচার – সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস বহি:বিশ্বে তুলে ধরেছে। ৪০ তম লস এনজেলস ফোবানাও আরেকটি মাইল ফলক হবে। আশাকরি কমিউনিটির সবার সহযোগিতায় তা সফলতা পাবে।

৪০ তম লস এনজেলস ফোবানার কনভেনর ড.জয়নাল আবেদীন  বলেন, আমাদের প্রস্তুুতি চলমান, আমাদের ৮৮ টি সদস্য বিশিষ্ট হোস্ট কমিটির প্রতিটা সদস্য লস এনজেলস ফোবানাকে সফল করে তুলবেন। আমাদের  আগামী ৫ মাস, আমাদের ফোবানা সফলতার মুল টার্গেট। সকলের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় ৪০ তম ফোবানা লস এনজেলস এর হিস্টোরিক ভেন্যুতে সফল হবে।

কীক অফ গালায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, ফোবানার এক্সিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ, ফোবানার নির্বাহী সংসদের কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল।

ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, লস এনজেলস আমেরিকার অন্যতম দর্শনীয় স্থান, ৪০ তম ফোবানায় সবাই ফোবানার সাথে ক্যালিফর্নিয়ার (হলিউড)  ঘুরে দেখার সুযোগ পাবেন।  আমাদের কমিউনিটি ঐক্যবদ্ধ, একটি ভাল ফোবানা হবে লস এনজেলসে।

ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, ফোবানা উত্তর আমেরিকায় বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতির পেট্রন। নানা শহরে ফোবানার সম্মেলন প্রবাসীদের মধ্যে বন্ধন তৈরী করে। এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ বলেন, ফোবানার ৪০ তম সম্মেলনে অনেক সংগঠন উপস্থিত থাকবেন। সম্মিলিত ভাবে আমরা লস এনজেলস এর ফোবানাকে সফলে সহযোগিতা  করব।  ফোবানার নির্বাহী সংসদ, সব রকম সহযোগিতা করতে প্রস্তুুত। ফোবানার নানা রকম  চ্যারিটি এবং স্কলারশীপ চলমান রয়েছে

 নির্বাহী সংসদের কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল বলেন, লস এনজেলস এসে আমরা আনন্দিত। চমৎকার ভেন্যু, আশা করি সবাই লস এনজেলস এর ফোবানায়  স্পন্সরশীপ করবেন। প্যাকেজ কিনবেন,ম্যাগাজিনে এড দিবেন, বড় বড় কোম্পানিগুলোকে ফোবানায় আহবান জানাবেন এবং  অন্যদের প্যাকেজ কিনতে উ্যসাহিত করবেন।

২ পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন  সাজিয়া হক ও মিঠুন চৌধুরী।  কমিউনিটি একটিভিস্ট সাজিয়া হক সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা একটি পরিছন্ন এবং সুন্দর ফোবানা উপহার  দিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক ফোবানা চেয়ারম্যান  মাসুদ রব চৌধুরী, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার,  ডালাস ফোবানার কনভেনর  হাসমত মুবীন ও মেম্বার সেক্রেটারী সামসুদ্দোহা সাগর,  আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী  মাহবুবুর রহমান ভুঁইয়া, আটলান্টার কমিউনিটি লিডার ও  জাতীয় পার্টির প্রসিডিয়াম মেম্বার  কাজী নাহিদ, ৪০ তম ফোবানার হোস্ট কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, ফোবানা সদস্য ওরলান্ডোর বাবুল হাই,  দুতাবাসের প্রথম সচিব আরিফা আফরিন ও  হোস্ট কমিটির প্রেসিডেন্ট  মোয়াজ্জেম এইচ চৌধুরী প্রথুখ  ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন ৮৮ টি সদস্য বিশিষ্ট লস এনজেলস ফোবানার হোষ্ট কমিটির তথ্য  জানান।

কীক অফ গালায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, কমিউনিটি একটিভিস্টরা, মিডিয়া কর্মিরা এবং বিশিস্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মোহাম্মদ ইববাল বলেন, ২০১৪ সালে লস এনজেলস এ সফল ফোবানা অনেকের মনে আছে। দীর্ঘ ১২ বছর পর ২০২৬ সালে ৪০ তম ফোবানায় অনেক নতুনত্ব থাকবে।

কীক অফ গালার শেষ পর্যায়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

জুয়েল সাদত : সাংবাদিক – কলামিস্ট ও গণমাধ্যম ব্যাক্তিত্ব।

sadat734@gmail. Com

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

সর্বশেষ সংবাদ
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top