logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. স্বেচ্ছাসেবক লীগের অফিসও গুড়িয়ে দিলো ডিএনসিসি!

স্বেচ্ছাসেবক লীগের অফিসও গুড়িয়ে দিলো ডিএনসিসি!

প্রকাশিত হয়েছে : ৫:০৫:১৭,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৭ বার পঠিত

আামদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর উত্তরার সোনারগাঁও এলাকায় ফুটপাত দখলে গড়ে তোলা উত্তরা পূর্ব-পশ্চিম স্বেচ্ছাসেবক লীগের অফিস গুড়িয়ে দিয়েছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ সেপ্টেম্বর) সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরার সোনারগাঁও জনপথ থেকে অভিযান শুরু করে ১৩ নম্বর সেক্টর হয়ে ৭ নম্বর সেক্টরের ব্রিজের উপর দিয়ে রাজলক্ষ্মী এলাকা পর্যন্ত উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতের দুপাশে গড়ে ওঠা অবৈধ দোকান, স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। রাজলক্ষ্মী মার্কেটের পেছনে ফুটপাত দখল করে অস্থায়ীভাবে গড়ে তোলা উত্তরা পূর্ব-পশ্চিম স্বেচ্ছাসেবক লীগের অফিসও গুড়িয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, অনেকে ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য করছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক অফিস নির্মাণ করেছে। যদিও সিটি করপোরেশন সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে, পথচারীদের জন্য ফুটপাত তৈরি করে, কিন্তু ফুটপাত দখল করে বাণিজ্য করায় জনগণ ফুটপাত ব্যবহার করতে পারে না। তাই তারা ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে আসে, ফুটপাতে কোনো রকম বাণিজ্য চলবে না, কোনো রকম রাজনৈতিক কার্যালয় থাকতে পারবে না।

তিনি বলেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের ফুটপাতগুলোমুক্ত করে দিবেন। মানুষ ফুটপাত দিয়ে হাটলে রাস্তায় গাড়ি নির্বিঘ্নে চলতে পারবে, কোনো যানজট থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ‚র্নীতির বিরূদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের সবাইকে এই শহরটাকে ভালোবাসতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে। ফুটপাতে হকাররা আছে, অনেক বড় বড় মার্কেটের সিড়ি রয়েছে ফুটপাতের উপর। জনগণকে কষ্ট দিয়ে নিজেদের স্বার্থে কোনো কিছু করতে দেয়া হবে না। জনগণ সবার আগে।

উত্তরার সোনারগাঁও জনপথ থেকে শুরু করে, গরীবে নেওয়াজ এভিনিউ, রবীন্দ্র সরণি, এবং মাসকট প্লাজার পিছনে ৩৫ নম্বর সড়কের ফুটপাত ও সড়ক থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, সিঁড়ি ইত্যাদি উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুুক্ত করে দেয়া হয়। অভিযানকালে সরকারি কাজে বাধা দেয়ায় ১ জনকে ৩ মাসের কারাদণ্ড, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় ১ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং ২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হাংরি ডাক’কে ২লাখ টাকা এবং ‘খাজানা’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, অঞ্চল-১ এর ১ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও জনপথ রোড, সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোড, রবীন্দ্র সরণি, ঢাকা ময়মনসিংহ সড়কের উভয় পাশ, জসিম উদ্দীন এভিনিউ, গাউসুল আজম এভিনিউ, ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোড, ঈশা খাঁ এভিনিউ, আলাউল এভিনিউ, শাহজালাল এভিনিউ, ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, গরীবে নেওয়াজ এভিনিউ, বেড়িবাঁধ রোড (সেক্টর-৮), ৩ নম্বর সেক্টরের দুই নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড, সেক্টর ১০ রানা ভোলা রোড, লেকপাড় রোড (সেক্টর-৭), ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোড, ১০ নম্বর সেক্টরের ১২/এ নম্বর রোড, কাঁচা বাজার মোড় (সেক্টর ১২), ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড ও ৭ নম্বর রোড (ফ্রেন্ডন্সন্ডস ক্লাব)। ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোড, ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড, ১ নম্বর সেক্টরের ৪ নম্বর ও ৭ নম্বার রোড, ৯ নম্বর সেক্টরের কাঁচা বাজার রোড এবং শাহ মুখদুম রোড এলাকার সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top