logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সিলেটে ওষুধের দাম বেশি কেন জানতে চাওয়ায় হামলা!

সিলেটে ওষুধের দাম বেশি কেন জানতে চাওয়ায় হামলা!

প্রকাশিত হয়েছে : ২:২৬:০৩,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট ওসমানী হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসীতে ওষুধের অতিরিক্ত দাম কেন রাখা হয়েছে জানতে চাওয়ায় রোগির আত্মীয় স্বজনদের উপর হামলা চালিয়েছে ওষুধ বিক্রেতারা। এসময় তাদের ছুরিকাঘাতে শিক্ষকসহ ৬/৭ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সিলেট ওসমানী হাসপাতালের ইমার্জেন্সী গেটের বাহিরে ‘রিংকু ফার্মেসী’তে এ ঘটনা ঘটে।

জানাগেছে, কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ইমরান আহমদ কারিগরি কলেজের এক শিক্ষার্থীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রোগি নিয়ে আসামাত্র ‘রিংকি ফার্মেসি’র দালালরা তাদের পিছু নেয়। আহত শিক্ষার্থীকে তাড়াতাড়ি সেবা দিতে যা ওষুধ লাগবে তারা তাদের ফার্মেসী থেকে সরবরাহ করবে। চিকিৎসা শেষে টাকা পরিশোধ করলে হবে বলেও তারা তাদের প্রলোভন দেখায়। শিক্ষার্থীর আত্বীয়স্বজন দালালের কথায় বিশ্বাস করে ‘রিংকি ফার্মেসী’ থেকে বাকিতে ঔষধ আনেন। রাতে ওষুধের টাকা পরিশোধ করতে গেলে ফার্মেসীর ম্যনেজার সুমন আহমদ ৯০০০ হাজার টাকার একটি ভায়োচার ধরিয়ে দেন। তারা বিল পরিশোধ করে হাসপাতালে এসে তাদের পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে আলাপ হয়। এসময় কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এম সোহেল আহমদ, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল ও কয়েকজন প্রভাষক চিকিৎসকের দেয়া তালিকা নিয়ে পাশ্ববর্তী কয়েকটি ফার্মেসীতে ঔষধের দাম যাচাই-বাছাই করেন। এসময় দেখা যায় চিকিৎসকের তালিকায় দেয়া ওষুধের দাম মাত্র ৪৫০-৪৭০ টাকা। পরে ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপালসহ ৬/৭ জন ‘রিংকু ফার্মেসী’তে গিয়ে সরবরাহকৃত ওষুধের দাম ৪৫০ টাকার পরিবর্তে ৯০০০ টাকা কেন রাখা হলো কেন বলামাত্রই তেড়ে এসে ম্যানেজার সুমন। এসময় রোগির সাথে থাকা আরো কয়েকজন সেখানে উপস্থিত হন। তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ফার্মেসির মালিক বালাগঞ্জ উপজেলার তাজপুরের বাসিন্ধা সালেহ আহমদ ও নগরীর বাগবাড়ির আলোচিত অস্ত্র ব্যবসায়ী পাখি সোহেলের ভাই ফার্মেসির ম্যানেজার সুমন আহমদসহ দালালরা রামদা ও ছুরি দিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের হামলায় ৬/৭ জন আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার বশিরুল (২৬), রুবেল (১৯), কামাল উদ্দিন (৩২), দিলদার হোসেন (২৪), এরশাদ (২২)। ঘটনার পর পুলিশের উপস্থিত হলে ফার্মেসী বন্ধ করে তারা পালিয়ে যায়।

এমন নেক্কারজনক খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সহ এলাকার বিশিষ্টজনেরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাৎক্ষনিক জানিয়েছেন কতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top