logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. হত্যা মামলার প্রধান আসামীকে অব্যাহতি, বিচারকের ক্ষমতা হ্রাস!

হত্যা মামলার প্রধান আসামীকে অব্যাহতি, বিচারকের ক্ষমতা হ্রাস!

প্রকাশিত হয়েছে : ১২:৪২:৪৪,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিত

নড়াইল থেকে সংবাদদাতা:: নড়াইলে একটি হত্যা মামলার প্রধান আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি দেয়ায় জেলা ও দায়রা জজের ক্ষমতা হ্রাসের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ বছর তিনি ফৌজদারি কোন মামলার বিচার কাজ পরিচালনা করতে পারবেন না। এমনকি ঐ বিচারকের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে আইনমন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া এ হত্যা মামলায় পূর্বের দেয়া আদেশ বাতিল করে নতুন অভিযোগ গঠনের শুনানি করারও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, খুলনার বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এনামুল শেখকে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়ার চণ্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের পর মলি­ক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাকে প্রধান আসমি করে ৬৮ জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা করেন নিহতের ভাই নাজমুল হুদা। এ মামলায় গত বছরের ২৯ নভেম্বর নিম্ন আদালত থেকে জামিন পান মলি­ক মাঝহারুল ইসলাম। পরে চলতি বছরের ১০ জুন তাকে অব্যাহতি দিয়ে এ মামলায় অভিযোগ গঠন করেন নড়াইলের জেলা ও দায়রা জজ আালতের বিচারক শেখ আব্দুল আহাদ। প্রধান আসামির অব্যাহতির ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ৭ জুলাই হাই কোর্টে আবেদন করেন এনামুলের ভাই নাজমুল। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট নড়াইলের সেই বিচারকের বিচারিক এখতিয়ার এবং অভিযোগ গঠনের আদেশ নিয়ে দুটি রুল জারি করেন। পাশাপাশি মামলার প্রধান আসামি মলি­ক মাঝহারুলের অব্যাহতির আদেশ স্থগিত করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয় একটি রুলে। আর বিচারক শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতা কেন প্রত্যহার করা হবে না- সে বিষয়ে অন্য রুলে তার ব্যাখ্যা চাওয়া হয়। ওই আদেশের পর আসামি মাঝহারুল ইসলাম গত ২২ জুলাই নড়াইলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এদিকে হাই কোর্টে রুল শুনানির সময় মলি­ক মাঝহারুল ইসলামের জামিনের বিষয়টি নজরে এলে ওই জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আরেকটি রুল জারি করে হাই কোর্ট। এই তিনটি রুলের নিষ্পত্তি করেই হাই কোর্ট বিচারকের ক্ষমতা হ্রাসের আদেশ দেন।

এ বিষয়ে তিনটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রায় দেয়। আসামি মলি­ক মাঝহারুল ইসলামের পক্ষে হাই কোর্টে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন, রবিউল আলম বুদু ও এম সাইফুদ্দিন খোকন (সাইফ মলি­ক)। আর বাদীপক্ষে ছিলেন আইনজীবী ছিলেন মোহাম্মদ হোসেন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আইনজীবী সাইফ মলি­ক পরে বলেন, “মলি­ক মাঝহারুল ইসলামের জামিন বহাল রাখলেও আদালত সতর্ক করে দিয়ে বলেছে, জামিনের শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল করা হবে।”

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top