logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ডিসি কেলেঙ্কারী সেই নারী অফিসে এসে জ্ঞান হারালেন, সন্তানের জন্য বাঁচার আকুতি!

ডিসি কেলেঙ্কারী সেই নারী অফিসে এসে জ্ঞান হারালেন, সন্তানের জন্য বাঁচার আকুতি!

প্রকাশিত হয়েছে : ২:৫৯:২২,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৭৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সদ্য ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই নারী অফিস সহকারী অফিসে এসেই জ্ঞান হারিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) অফিসে এসে জ্ঞান হারান সমালোচিত ওই নারী। এ সময় তার হাতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে লেখা ছুটির আবেদনপত্র পাওয়া যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন ওই নারী।

অফিস সহকারীর ছুটির আবেদনপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, “ওই অফিস সহকারী ছুটির আবেদন করেছেন। তার আবেদনটি গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।”

এদিকে, সেই নারী বাঁচার আকুতি জানিয়েছেন। বলেছেন, তিনি বাঁচতে চান না, কিন্তু সন্তানের কথা ভেবে তাঁকে বাঁচতে হবে। ১০ বছর বয়সী সন্তানের কথা ভেবে এই আকুতি জানিয়ে ওই নারী বলেন, ‘আপনারা আমার দিকে না তাকিয়ে, আমাকে এভাবে ধিক্কার না দিয়ে আমার এতিম সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচার ব্যবস্থা করে দিন।’

সব দোষ নিজের কাঁধে তুলে নিয়ে তিনি এও বলেছেন, এখানে ‘স্যারের’ (পদ হারানো জেলা প্রশাসক আহমেদ কবির) কোনো দোষ নেই।

ওই নারীও জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করতেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে তার সঙ্গে সদ্য সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরের শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁস হয়।

রবিবার পদ হারান আহমেদ কবির। তাকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। রবিবার কাজে আসেননি ওই নারী। পরদিন সোমবার (২৬ আগস্ট) সকালে তিনি ভিন্ন বেশে কার্যালয়ে যান ছুটির দরখাস্ত দিতে।

এ সময় গণমাধ্যমকর্মীরা ওই নারীর সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। এ সময় তার হাতে ‘শারীরিক অসুস্থতার কারণে; ২৭ আগস্ট থেকে ৩ দিনের ছুটির আবেদনপত্র দেখা যায়।

পরে জ্ঞান ফিরলে ফাঁস হওয়ার ভিডিওর ব্যাপারে জানতে চাইলে ওই নারী বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার এমনি বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি বাঁচতে চাই না, আমার সন্তানের জন্য আমাকে বাঁচান। এভাবে ধিক্কার না দিয়ে আমাকে বাঁচার মতো বাঁচতে দিন।’

ফাঁস হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমি ভিডিও দেখেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। কীভাবে এসব হলো তা আমার জানা নেই। এসব কে করল তা আপনারা বের করে তদন্ত করুন। আমি বিচার চাই, কিন্তু স্যারের কোনো দোষ নেই।’

‘স্যার নির্দোষ, কারণ স্যার আমার কোনো ক্ষতি করে নাই।’

বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে ৪ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। শুক্রবার ভোরের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। যদিও শুক্রবার সকাল আটটা থেকে ওই আইডিতে ভিডিওটি আর খুঁজে পাওয়া যায়নি। পরে সেটি ছড়াতে থাকে ফেসবুক ম্যাসেঞ্জারে।

পরদিন ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের পুরো ভিডিওটি পর্ন সাইটে আপ হয়ে যায়। বাংলাদেশে এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হলেও বিকল্প পন্থায় এখনো তা দেখা যায় এবং তার মাধ্যমেই এই ভিডিওটিও ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় আহমেদ কবিরকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানিয়েছেন, অপরাধ প্রমাণ হলে চাকরিচ্যুতও হতে পারেন আহমেদ কবির।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top