logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বরিস জনসন’র মন্ত্রী সভায় যারা!

বরিস জনসন’র মন্ত্রী সভায় যারা!

প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪৯,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ১০০২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই মন্ত্রীসভায় রদবদল ও বৃদ্ধি করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। থেরেসা মের ২৯ সদস্যের মন্ত্রীসভা থেকে দুইজন বৃদ্ধি করে ৩১ সদস্যের মন্ত্রীসভা গঠন করলেন বরিস। থেরেসা মন্ত্রীসভার গড় বয়স ছিল ৫১, সেখান থেকে কমে এখনকার সদস্যদের গড় বয়স ৪৮। ৩১ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে এই ক্যাবিনেটে নারীদের অংশগ্রহণ।

মাত্র ৩ মাস সময়ের মধ্যে ব্রিটেনকে ইইউ থেকে বের করতে বরিসের মুখ্য সহযোদ্ধা হিসেবে অনেকে রয়েছেন নতুন মুখ। নতুন সেই মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন তিন ব্রিটিশ এশিয়ান। নতুন মন্ত্রীসভায় পাকিস্তানী বংশোদ্ভুত সাজিদ জাবিদ অর্থমন্ত্রী, ভারতীয় অরিজিন প্রীতি প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী এবং আলোক শর্মা আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী- ডমিনিক র‌্যাব, দপ্তরবিহীন মন্ত্রী- মেইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী- ম্যাট হ্যানকক, বাণিজ্যমন্ত্রী- আন্দ্রে লিডসম, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী- লিজ ট্রুস, পরিবেশমন্ত্রী- থেরেসা ভিলিয়ার্স, শিক্ষামন্ত্রী- গেভিন উইলিয়ামসন, পূর্ত ও পেনশনমন্ত্রী- আম্বার রুড, প্রতিরক্ষামন্ত্রী- বেন ওয়ালেস, ব্রেক্সিটমন্ত্রী- স্টিফেন বার্কলে, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়ামন্ত্রী- নিকি মরগ্যান, গৃহায়ন ও স্থানীয় সরকারমন্ত্রী- রবার্ট জেনরিক, আইনমন্ত্রী- রবার্ট বার্কল্যান্ড।

থেরেসা মে-এর পদত্যাগের পর শূন্য পদে লড়াই করতে অনেকের নামই সামনে এসেছিল। শেষ পর্যন্ত বরিসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জেরেমি হান্ট। ব্রিটিশ সরকারের সাবেক এই পররাষ্ট্র সচিবকেও একটা দায়িত্ব দিতে চাইলে তিনি তা প্রত্যাখান করেন। বরিসের নতুন এই মন্ত্রীসভার প্রথম বৈঠক বৃহস্পতিবার (২৫জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় বরিস জনসন বলেছেন, কোনো ‘যদি’ নয়, ‘কিন্তু’ নয়- যোগ্য নেতৃত্ব দিয়ে ব্রিটেনকে এগিয়ে নিতে হবে। তিনি প্রথম দিনেই প্রথানুযায়ী তার মন্ত্রিসভা গঠন করতে শুরু করেছেন। এখন পর্যন্ত ১৭ জনের নাম জানা গেছে। বরিস জনসন ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যারা সন্দেহ প্রকাশ করেছিলেন, আমাদের নিয়ে নানা আশঙ্কার কথা জানিয়েছিলেন, আবারো প্রমাণ হয়েছে তারাই ভুল। সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার। সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমার কাজ দেশ ও জনগণের সেবা করা।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top