logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে প্রেম, ধরে পুলিশে দিলেন এমপি!

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে প্রেম, ধরে পুলিশে দিলেন এমপি!

প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৪১,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ২২৯২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে আড্ডা দেয়ার সময় কয়েকজন তরুণ-তরুণী ও প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিলেন এমপি। পরে শিক্ষার্থীদের ছবি পোস্ট করে অভিভাবকদের সতর্কও করেন এমপি একরামুল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নোয়াখালীর পৌর পার্কে এ ঘটনা ঘটে। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পুলিশ নিয়ে পার্কে অভিযান চালিয়ে এসব তরুণ-তরুণী ও প্রেমিক যুগলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

একই সঙ্গে নিজের ফেসবুক পেজে শিক্ষার্থীদের ছবি পোস্ট করে অভিভাবকদের সতর্ক করেন তিনি। সেই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিচ্ছিল বলে জানিয়েছেন এমপি।

একরামুল করিম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘অভিভাবকদের বলছি, আপনার সন্তানের খোঁজখবর নিন। স্কুল-কলেজ চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি করছে কিনা খবর নিন। কোথায় যাচ্ছে, লেখাপড়া করছে কিনা খেয়াল রাখুন। স্পষ্টভাবে বলছি, স্কুল-কলেজ চলাকালীন কোনো শিক্ষার্থী পার্কে ঘোরাঘুরি করলে পুলিশ থানায় ধরে নিয়ে শাস্তি দেবে। আজ স্কুল-কলেজ চলাকালীন পার্কে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে দেখে পুলিশ থানায় নিয়ে গেছে। আমি পুলিশকে বলেছি, তাদের অভিভাবকরা থানায় এলে তাদের দায়িত্বে সতর্ক করে ছেড়ে দেবেন। আশা করি এ ধরনের ঘটনা পুনরায় না হোক।

এদিকে একরামুল করিম তার পোস্ট শেয়ার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা হচ্ছে। কেউ কেউ এমপির এমন ভূমিকার প্রশংসা করলেও অনেকেই সমালোচনা করেছেন। সেই সঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই বলে, ‘পার্কে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেয়া কি একজন এমপির কাজ? তার কি আর কোনো কাজ নেই? পুলিশ কি পার্ক থেকে লোকজনকে ধরে নিয়ে যেতে পারে? তাছাড়া ছাত্র-ছাত্রীর আড্ডারত ছবি প্রকাশ্যে ফেসবুকে শেয়ার করা কতোটা ন্যায়সঙ্গত?।’

পুলিশ জানায়, মঙ্গলবার দুপরে ১২টায় সুধারাম থানা-পুলিশ জেলা শহরের পৌর পার্কে অভিযান চালিয়ে ১৮ জন ছাত্র-ছাত্রীকে আটক করে। পর পার্কে আর আসবে না- এরকম মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

এমপি একরামুলের ফেসবুক আইডিতে দেখা যায়, তার এই পোস্টে লাইকের সংখ্যা অন্তত ১০ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের অধিক। সেই সঙ্গে মন্তব্য করেছেন প্রায় আড়াই হাজারের অধিক মানুষ।

রাজু নামে একজন মন্তব্য করেছেন, ‘শাসনটা একদম ঠিক আছে। তবে ছবি তুলে ফেসবুকে দেয়া, সরাসরি থানায় পাঠানোর ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে। ছবি তুলে ফেসবুকে দিয়েছেন, এক শ্রেণির মানুষ আছে এই ছবিগুলো দিয়ে ট্রল করবে। তখন ছেলে-মেয়ে কোনো অঘটন ঘটালে এই দায়ভার কে কেবে?

পাশাপাশি কয়েকজন এমপির এমন ভূমিকায় প্রশংসায় ভাসিয়ে বলেছেন, আমাদের ছেলে-মেয়েদের কঠোর শাসনের আওতায় আনা দরকার।

প্রদীপ সাহা নামে একজন মন্তব্য করেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে আপনার পদচারণায় আমরা মুগ্ধ। আপনার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা। এমপি মহোদয়ের কাছে নিবেদন, এসব অনিয়ম আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। নোয়াখালীবাসী সারা জীবন কৃতজ্ঞতার সঙ্গে আপনাকে স্মরণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, আজ সমাজে অবক্ষয় দেখা দেয়ার অনেক কারণের মধ্যে এগুলো অন্যতম। আমরা যারা সিনিয়র, বিশেষ করে মা-বাবা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে সমাজে এতো অবক্ষয় হবে না। এসব কারণে সমাজ ও দেশে ধর্ষণ ও খুনসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। মানুষকে এ ধরনের অপরাধ থেকে দূরে রাখতে পারলে সামাজিক অবক্ষয় দূর হবে। এর কোনো বিকল্প নেই।

আজকে সমাজে সহজ-সরল নারীরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, আমি আমার বিবেকের তাড়নায় এসব করি, অন্য কোনো কারণে নয়।

তিনি আরও বলেন, যারা জনপ্রতিনিধি তাদের প্রত্যেককে এসব অপরাধ দমনে এগিয়ে আসা দরকার। আপনি আমাকে ভোট দেবেন আর আমি ঢাকায় গিয়ে বসে থাকব, তাহলে এলাকার কাজ দেখবে কে? যার যার অবস্থান থেকে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে এগিয়ে আসা উচিত।

বিনোদন এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

“ডালাসে ৩৭ ফোবানার  উদ্ভোধন”

“ডালাসে ৩৭ ফোবানার উদ্ভোধন”

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top