logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. গোলাপগঞ্জের যুবক ব্রাজিলে ’বন্দি’, আমানতের টাকা ‘ছিনতাই’র নাটক!

গোলাপগঞ্জের যুবক ব্রাজিলে ’বন্দি’, আমানতের টাকা ‘ছিনতাই’র নাটক!

প্রকাশিত হয়েছে : ৫:০০:৫৩,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ৮৫২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের এক যুবক ব্রাজিলে গিয়ে দালালের হাতে বন্দি হয়ে দিন কাটাচ্ছেন। বন্ধি ঐ যুবক উপজেলার বাদেপাশা ইউপির আমকোনা গ্রামের মৃত আকদ্দস আলীর পুত্র মো. আব্দুল আজিম। তৃতীয় পক্ষের কাছ রাখাআমানতের টাকা না পাওয়ায় দালালরা আজিমকে বন্ধি করে নির্যাতন করছে বলে অভিযোগ তার পরিবারের। টাকা আমানতদার তৃতীয় পক্ষ আজিমের চাচাত বোনের জামাই বলে জানা গেছে। আমানতের টাকা ছিনতাই হয়েছে বলে তিনি নাটক সাজিয়েছেন- এমন অভিযোগও আজিমের পরিবারের।

এব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজিমের ছোট ভাই আব্দুল আলিম।

অভিযোগ সূত্র জানা গেছে, মো. আজিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলাপ হয় তারই পরিচিত বাজিল প্রবাসী ফয়জুর রহসমানের সাথে। কথা বার্তা হয় ব্রাজিল যাবার ব্যাপারে। ফয়জুর রহমানের ব্যাপরে তৃতীয় পক্ষের মধ্যস্ততা করেন আজিমের চাচাতো বোন হাফছা বেগম ও হাফছা বেগমের স্বামী বিয়ানীবাজরের দেবরাইয়ের বুরহান উদ্দিনের ছেলে আতাউর রহমান আতিক। আতিক ব্রাজিল প্রবাসী ফয়জুর রহমানেরও বন্ধু। তিনি নাভানা ফার্মাসিস্টের মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কর্মরত।

ব্রাজিল যেতে হলে ১২ লাখ টাকায় লাগবে। শর্ত হয় ৭ লাখ টাকা অগ্রিম ফয়জুর রহমানের এ্যাকাউন্টে দিতে। ব্রাজিল পৌঁছার পর বাকি ৫ লাখ টাকা তৃতীয় পক্ষ হাফছা বেগম ও আতাউর রহমান আতিকের কাছে দিতে হবে। আতিক সেই টাকা ফয়জুর রহমানের কাছে পাঠাবে।

২৫ মে আজিম প্রবাসী ফয়জুর রহমানের একাউন্টে ৭ লাখ টাকা পরিশোধ করে। পরে সে ব্রাজিল পৌঁছে। কথামতো বাকি ৫ লাখ টাকা তৃতীয় পক্ষ হাফছা বেগম ও আতাউর রহমান আতিকের কাছে দেয় আজিমের পরিবার। এখন আতিক ও তার স্ত্রী হাফসা বেগম আমানতের ৫ লাখ টাকা ফয়জুর রহমানকে না দেয়ায় ব্রাজিলে আজিমের পাসপোর্ট জব্দ করে তাকে বন্দি করে নির্যাতন করছে।

এ নিয়ে ৪ জুন গোলাপগঞ্জের আমকোনা এলাকার মুরুব্বীরা আজিমের চাচাতো বোন হাফছা বেগম ও তার বোন হাসনা বেগমের সাথে এক সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় ১৩ জুন আমকোনার সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিনের কাছে আমানতের টাকা এনে দিবেন। কিন্তু এখন পর্যন্ত তারা সেই টাকা এনে দেয়নি।

আজিমের ছোট ভাই মো. আব্দুল আলীম বলেন, ব্রাজিল প্রবাসী ফয়জুর রহমানের কথামতো ৭ লাখ টাকা অগ্রিম দেবার পর আমার ভাইকে তিনি ব্রাজিলে নিয়েছেন। বাকি ৫ লাখ টাকা তৃতীয় পক্ষের কাছে আমানত হিসেবে রাখা ছিলো, কিন্তু তারা সেই টাকাটি ফয়জুর রহমানকে দিচ্ছে না। আমার ভাই আমাকে জানায়, টাকা না দেয়ায় তার পাসর্পোট জব্দ করা হয়েছে। বন্দী করে নির্যাতন করা হচ্ছে।
আমাদের এলাকার মুরুব্বীরা আমার চাচাতো বোন হাফছা বেগম ও তার বোন হাসনা বেগমের সাথে একাধিক সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠকে সিদ্দান্ত হয় ১৩ জুন আমকোনার সাবেক মেম্বার রেহান উদ্দিনের কাছেআমানতের টাকা এনে দিবেন। কিন্তু এখন পর্যন্ত তারা সেই টাকা এনে দেয়নি।

এ বিষয়ে বিয়ানীবাজরের দেবরাইয়ের বুরহান উদ্দিনের ছেলে নাভানা ফার্মাসিস্টের মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার আতাউর রহমান আতিক বলেন, আমি টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। পথে শেরপুরের কামাননগর ব্রিজে দুইটি মোটরসাইকেলযোগে চারজন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি এই ক’দিনের মধ্যে বাকি টাকাগুলো পরিশোধ করবো।

ছিনতাইয়ের ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই বিষয়ে কোনো কিছুই করিনি। ফয়জুর রহমানের মাধ্যমে আমি আমার আরো অনেক আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়েছি।

অভিযোগের সত্যতা স্বীকার করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, একটি অভিযোগ পেয়েছি, এব্যাপারে তদন্ত চলছে।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top