logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ‘বিদেশি পিএইচডি’ বাতিলের নির্দেশ প্রত্যাহার দাবি

‘বিদেশি পিএইচডি’ বাতিলের নির্দেশ প্রত্যাহার দাবি

প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৫০,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ২৯৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:; অনুমোদনহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিলের নির্দেশনা প্রত্যাহার দাবি জানিয়েছেন ডিগ্রিধারীরা। এই সনদ বাতিল করায় বিভিন্ন প্রতিষ্ঠানের আমলা, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা বিপাকে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এমন নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএসহ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত পিএইচডি ডিগ্রির কোনো গ্রহণযোগ্যতা নেই জানিয়ে গত ৭ মে ইউজিসি থেকে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক।

তথ্য মতে, সরকারি বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরত বেশকিছু কর্মকর্তার এসব প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি রয়েছে। তারা এসব সনদ দিয়ে পদোন্নতিও পেয়েছেন। বর্তমানে ইউজিসি থেকে সতর্কবার্তা জারি করায় বিপাকে পড়েছেন তারা। তবে বিদেশ থেকে অর্জন করা পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে হস্তক্ষেপ না করতে ২০১০ সালের ডিসেম্বরে হাইকোর্ট থেকে একটি রিট জারি করা হয়।

ভুক্তভোগীরা বলছেন, আদালতের নির্দেশ অমান্য করে ইউজিসি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন নির্দেশনা জারি করা হয়েছে। একটি মহল স্বার্থ হাসিল করতে এমন কাজ করেছে। তাদের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও ইউজিসির এমন গণবিজ্ঞপ্তি প্রকাশের পর তারা দ্বারে দ্বারে হেয় হচ্ছেন।

তারা আরও বলেন, ইউজিসির পরিচালনা আইন অনুমোদন দেয়া হয়েছে ২০১৪ সালে। আমরা তার অনেক আগে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছি। পিএইচডি একটি গবেষণাধর্মী ডিগ্রি। অনেক পরিশ্রমের পর এ ডিগ্রি অর্জন করা যায়। অথচ উদ্দেশ্যমূলক এমন নির্দেশনা জারি করায় নানা ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে। বিদেশ থেকে শুধু পিএইচডি ডিগ্রি নয়, আরও বিভিন্ন ডিগ্রি করানো হচ্ছে। অথচ সেসব ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক মো. ওমর ফারুক বলেন, কোনো উদ্দেশ্যমূলক নয়, ইউজিসির রুটিন কার্যক্রম হিসেবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা বিগত সময়েও করা হয়েছে।

তিনি বলেন, অনুমোদনহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি বাংলাদেশে গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে শুধু পিএইচডি ডিগ্রির বিষয়টি তুলে ধরা হয়েছে। নতুন করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেখানে সব ডিগ্রির বিষয়টি উল্লেখ থাকবে।

উচ্চ আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্টের রিটের বিষয়টি আমাদের জানা নেই। যদি এ ধরনের কোনো রিট জারি করা থাকে, তবে তা আমলে নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শিক্ষাঙ্গন এর আরও খবর
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top