logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সুরমার ভাঙনে হুমকির মুখে ৩০টি গ্রাম

সুরমার ভাঙনে হুমকির মুখে ৩০টি গ্রাম

প্রকাশিত হয়েছে : ৫:৫৪:২৭,অপরাহ্ন ২৪ মে ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সুরমা নদীর অব্যাহত ভাঙনে সুনামগঞ্জের পাঁচটি উপজেলার অন্তত ৩০টি গ্রামের বসতবাড়ি, ফসলি জমি স্কুল-মসজিদ-মাদ্রাসা হুমকির মুখে পড়েছে। এসব এলাকায় দীর্ঘ সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও সংশ্লিষ্টরা উদাসীন বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায়,বর্ষা মৌসুমের শুরুতেই সুরমা ছাড়াও বৌলাই, রক্তিসহ কয়েকটি নদীর ভাঙন শুরু হয়েছে। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ উপজেলার, ধনপুর,সর্দারপুর, আমড়িয়া, ইব্রাহিমপুর, ধারারগাঁও, লঞ্চঘাট, মঈনপুর, ইনাতনগর, মল্লিকপুর, হবতপুর, আমবাড়ি বাজার, দোহালিয়া, কাটাখালী, ব্রাহ্মণগাও, নুরুল্লাপুর, মুক্তিরগাঁও, বটতলা বেতউড়া, লক্ষ্মীবাউরসহ ত্রিশটি গ্রামের বসতবাড়ি, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মসজিদ, খাদ্যগুদাম, মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্স, পাকা সড়ক,হাটবাজার দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতি বছর মার্চ মাস থেকে জুন পর্যন্ত নদী ভাঙ্গনের শিকার হয়। নদীর পানি বৃদ্ধি পাওয়া থেকে হ্রাস পাওয়ার সময় পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ,প্রতি বছর বর্ষা মৌসুমে কিছু জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন ঠেকানোর নামেমাত্র চেষ্টা করা হয়। ফলে প্রতিবছরই ভাঙনের ফলে জনপদগুলোর আয়তন ক্রমশ ছোট হয়ে আসছে। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই ৫টি উপজেলার কয়েকশত ঘরবাড়ি কৃষিজমিসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাবে।

ভাঙনের শিকার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের আমিরুননেচ্ছা বলেন, সুরমা নদীর ভাঙনে গত কয়েক বছরে কৃষি জমি গাছপালা গোয়ালঘর সব হারিয়েছি। এখন বসত বাড়ির সামনে নদী চলে এসেছে। এই বর্ষায় বাড়িটি কোনো রকমে রক্ষা পেলেও শুষ্ক মৌসুমে একমাত্র সম্বল ঘরটি নদী গর্ভে চলে যাবে। শেষ সম্বল ঘরটি চলে গেলে আমার পরিবারের কোথাও যাওয়ার জায়গা নেই।

ভাঙনের শিকার চাঁনমালা বেগম বলেন,কয়েক বছরের ভাঙনে আমাদের কৃষি জমি বাঁশের ঝাড়সহ মূল্যবান স্থাপনা নদীতে চলে গেছে। ৩০ শতক জায়গার জুড়ে বাড়ি ছিল, এখন সেটি ৫ শতকে এসে দাঁড়িয়েছে।

দোয়ারাবাজার এলাকার গোলনাহার বেগম বলেন, নদীতে বাড়ি ভেঙ্গে পড়ে আমরা খালি পেছনের দিকে ঘর সরিয়ে নিয়ে যাই। গত কয়েক বছরের বসতঘর ৬ বার সরিয়ে নিয়েছি। এখন আর ঘর সরানোর মতো কোনো স্থান নেই। তাই নদী ভাঙনের কবলে পড়লে সরকারি জায়গা ছাড়া যাওয়ার কোনো নেই।

ইনাতনগর এলাকার আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন চলতে থাকলেও কেউ কোনো পদক্ষেপ না নেওয়ায় ভাঙ্গন আগ্রাসী আকার ধারণ করেছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ বালি ভর্তি করে নদীতে ফেললেও তা দিয়ে ভাঙন আটকানো যাচ্ছে না।

আবদুল জলিল জানান, গত কয়েক বছরের ইনাতনগর গ্রামের ত্রিশটির মতো বসতঘর নদীতে চলে গেছে। এসব পরিবারগুলো বাস্তুভিটে হারা হয়ে অন্যের জায়গায় আশ্রয় নিয়েছে। দীর্ঘ মেয়াদী নদী ভাঙ্গনের ফলে তারা তিলে তিলে নিঃস্ব হয়েছেন। ঈদগাহ, মাদ্রাসা মসজিদ খেলার মাঠ সবি নদী গর্ভে চলে গেছে। এখন যাচ্ছে গরীব মানুষের বসত ঘর।

ধনপুর গ্রামের নবাব মিয়া বলেন, নদী ভাঙনের শিকার হয়ে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডকে অভিযোগ করে আসছে। কিন্তু কার্যকর স্থায়ী কোনো উদ্যোগ নিচ্ছে না পানি প্রতিষ্ঠানটি।

দোয়ারাবাজারের মান্নারগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দিলশাদ আলী বলেন, “সুরমা নদীর ভাঙনে আমবাড়ি বাজার,ধনপুর,হাজারিগাঁও গ্রামের অসংখ্য বসতঘর নদীতে চলে গেছে। ধনপুর গ্রামের জামে মসজিদ, আমবাড়ি বাজারের দোকানপাট সব কেড়ে নিয়েছে নদী। এখন কার্যকর পদক্ষেপ না নিলে পুরো আমবাড়ি বাজারসহ ইউনিয়ন কমপ্লেক্স ভবনও এক সময় নদী গর্ভে চলে যাবে।”

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরিচালন (রক্ষণাবেক্ষন ) খুশি মোহন সরকার বলেন, “জেলার নদী ভাঙন কবলিত এলাকাগুলোর ডিপিপি প্রণয়ণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এগুলো অনুমোদন পেলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।”

শীর্ষ সংবাদ এর আরও খবর
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

সর্বশেষ সংবাদ

ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top