logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সুনামগ‌ঞ্জে বন‌্যা: তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

সুনামগ‌ঞ্জে বন‌্যা: তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

প্রকাশিত হয়েছে : ২:৪২:২৬,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৭৩১ বার পঠিত

সুনামগঞ্জ থে‌কে সংবাদদাতা:: টানা বর্ষণ এবং সীমান্তের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর জনপদ সুনামগঞ্জ এখন বন্যার কবলে।

জেলা সদর এবং সীমান্তবর্তী উপজেলা তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা সদরে বানের পানি ঢুকে পড়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর এবং সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক বানের পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে এ দু’টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু কিছু এলাক বিদ্যুৎ বিহীন থাকায় জন দূর্ভোগ বেড়েছে।

শ‌নিবার (২৭ জুন) সকাল ৯ টা পর্যন্ত পূর্ববর্তী ৪৮ ঘন্টায় সুনামগঞ্জে ৩শ’ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সারাদিন এবং রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে।

সীমান্তবর্তী উপজেলা দোয়ারা বাজারের গ্রামীণ সড়কগু‌লো বানের পানিতে নিমজ্জিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা উত্তর তীরবর্তী জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকায় অনেক বাড়িঘরে বানের পানি প্রবেশ করায় বেশকিছু লোকজন স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘরসহ পার্শ্ববর্তী এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি প্রবেশ করেছে।

জেলা সদরের ষোলঘর থেকে নবীনগর হয়ে ধারারগাঁও সড়কে সাম্প্রতিককালে নির্মিত একটি পাকা সেতু বানের পানির তোড়ে ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, শ‌নিবার সকাল সাড়ে ১০ টায় দিরাই উপজেলার উজান ধল এলাকায় হাওরে যাত্রীবাহী নৌকা ডুবিতে এক বয়োবৃদ্ধসহ ২ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ অফিস সূত্রে জানা গেছে, শনিবার সুরমা নদী সুনামগঞ্জে ৪৬ সে. মিটার এবং ছাতকে ৮৮ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

সুনামগঞ্জ জেলায় উদ্ভূত বন্যা পরিস্থিতিকে সামনে রেখে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা শনিবার দুপুরে ভার্চুয়াল সিস্টেমে অনুষ্ঠিত হয়।

দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ জরুরি সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, বাংলাদেশ জাতীয় সংসদের সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ এডভোকেট শামীমা শাহরিয়ার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

ভার্চ্যুয়াল এ সভার কার্যক্রমের সমন্বয় সাধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

দূর্য়োগ ব্যবস্থাপনা কমিটির এ জরুরি সভায় জেলায় উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা সদরে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, বৃষ্টিপাত এবং সীমান্তের উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলার সবক’টি উপজেলাসহ সিলেট বিভাগের সকল নদ-নদী, খাল-বিল এবং হাওর জলাশয়ে দ্রুত পানি বাড়ছে।

সুনামগঞ্জ সদর থেকে মোহাম্মদ মাহবুব আলম তাহমিদ জানান, আকস্মিক এ বন্যায় সুনামগঞ্জ সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলায় বসতবাড়ির শত শত পুকুর এবং অসংখ্য মৎস্য খামারে চাষ করা কোটি কোটি টাকা মুল্যের মাছ বানের পানি ভাসিয়ে নিয়ে যাওয়ায় দরিদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে হাহাকার বিরাজ করছে।

বিশ্বম্ভরপুর থেকে মো. আল-আমিন জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এ উপজেলার অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং বাড়িঘরে বানের পানি প্রবেশ করায় উপজেলাবাসী দুঃখ-দুর্দশায় নিপতিত হয়েছেন। তাহিরপুর উপজেলারও একই অবস্থা।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top