logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. English Section
  3. রোগীর সংস্পর্শে এলেই কি করোনা হয়?

রোগীর সংস্পর্শে এলেই কি করোনা হয়?

প্রকাশিত হয়েছে : ১০:১০:১৭,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ২১০১ বার পঠিত

।। কবি ফরিদ কবির ।।

‘কোভিড রোগী হওয়ায় আম্মার সংস্পর্শে থাকার কারণে তার মৃত্যুর পর অনেকেই আমাদের বলেছেন, করোনাভাইরাস আমাদের আক্রান্ত করেছে কিনা সেটা জেনে নিতে কোভিড টেস্ট করিয়ে নেয়া ভালো। আমরা কেউই সেটা করিনি। আমরা কোয়ারান্টাইনে থেকেই বুঝতে চেয়েছি, করোনার কোনো লক্ষণ আমাদের মধ্যে দেখা যায় কি না’।

করোনা নিয়ে এতোই লেখালেখি হয়েছে যে তাতে এক শ্রেণির মানুষের মনে ভয়াবহ রকমের ভীতি জন্মেছে। এই ভীতির কারণে করোনা রোগী তো বটেই, করোনা সন্দেহে সাধারণ রোগীদেরকেও হাসপাতালে ফেলে স্বজনরা পালিয়ে গেছেন! অনেকে ফেলে গেছেন প্রিয়জনদের লাশও! এমন অনেক ঘটনার কথাই সংবাদমাধ্যমে এসেছে, যেখানে দেখা গেছে, স্বজনরা লাশ দাফন করতে কবরস্থানে পর্যন্ত যাননি! কোনো কোনো হাসপাতাল তো রোগীদের স্বজনদের না জানিয়েই লাশ কবরস্থ করে ফেলেছে! মানুষ হিসেবে আমরা কতোটা নির্দয়, কতোটা ভয়ংকর- এ সবই তার জ্বলন্ত উদাহরণ।

আমরা দু’ ভাই শুরু থেকে শেষ অব্দি আম্মার সংস্পর্শে ছিলাম। তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে এসেছিলো আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও। এ ছাড়া হাসপাতালে থাকার সময়ে আম্মাকে দেখতে গেছে আমার ছোট ভাইয়ের স্ত্রী শাওন, ওর ছোট ভাই ডা. শোভন ও আমার ছোট বোন শিলার স্বামী মির্জা হাসানও। আমরা দু’ ভাই অন্যদেরকে হাসপাতালে যেতে নিষেধ করলেও তারা তা শোনেনি! শাওন তো কোনো পিপিই ছাড়াই কেবল সাধারণ মাস্ক ও গ্লাভস পরেই হাসপাতালে হাজির হয়ে গেছে! আমি, সাজ্জাদ, শোভন ও হাসান কবরস্থানে গিয়ে জানাজা ও দাফনকাজেও অংশ নিয়েছি।

আমি ভাবতে ভালো লাগছে যে আমার স্বজনদের প্রায় সকলেই মানুষ হিসেবে অত্যন্ত মানবিক। হাসপাতালে যাওয়ার ব্যাপারে তাদের কারোর মধ্যে সামান্যতম দ্বিধা বা অস্বস্তিও আমি দেখিনি।

কোভিড রোগী হওয়ায় আম্মার সংস্পর্শে থাকার কারণে তার মৃত্যুর পর অনেকেই আমাদের বলেছেন, করোনাভাইরাস আমাদের আক্রান্ত করেছে কিনা সেটা জেনে নিতে কোভিড টেস্ট করিয়ে নেয়া ভালো। আমরা কেউই সেটা করিনি। আমরা কোয়ারান্টাইনে থেকেই বুঝতে চেয়েছি, করোনার কোনো লক্ষণ আমাদের মধ্যে দেখা যায় কি না।

না। আমাদের কারোর মধ্যেই আজ অব্দি কোনো লক্ষণ দেখা যায়নি! আগামীকালই আমাদের কোয়ারান্টাইনে থাকার ১৪ দিন পুরো হবে। আমরা এখনো মাশায়াল্লাহ সবাই সুস্থ আছি। ভালো আছি।

করোনা রোগীর সংস্পর্শে এলেই সবাই করোনায় আক্রান্ত হবেন, বিষয়টা হয়তো শেষ পর্যন্ত এমন নয়। অনেকে করোনা রোগীর সংস্পর্শে আসার পরই পরিবারসুদ্ধ কোভিড টেস্ট করার জন্য উঠেপড়ে লাগেন! তাদের কেউ কেউ কোভিড পজিটিভ হিসেবে শনাক্তও হন। কিন্তু তাদের সকলের মধ্যেই যে করোনার লক্ষণ দেখা যায়, তা নয়। বরং কোভিড পজিটিভ ধরা পড়লে তাদের মানসিক অবস্থা কী হতে পারে- সেটা অনুমান করতে কষ্ট হয় না।

আমি মনে করি, কোভিড রোগীদের সংস্পর্শে গেলেও করোনার কোনো লক্ষণ দেখা না দেয়া পর্যন্ত টেস্ট করানোর একেবারেই প্রয়োজন নেই। মানে, করোনার লক্ষণ দেখা দিলে তবেই টেস্ট করানো উচিত। খামোখা টেস্ট করে কেন একটা মূল্যবান কিট আপনি নষ্ট করবেন?

কোভিড রোগীদের সংস্পর্শে এলেই আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন, ব্যাপারটা যে তেমন নয়, তার জলজ্ব্যান্ত উদাহরণ- আমরা কেউই হয়তো আক্রান্তই হইনি। আবার আক্রান্ত হলেই আমরা অসুস্থ হয়ে পড়বো, বা মরে যাবো ব্যাপারটা হয়তো তেমনও নয়। কারণ এখনো পর্যন্ত এ দেশে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুর হার মাত্র ২-৩ শতাংশই। এর অর্থ, প্রিয়জনদের কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে তার পাশে আপনি এটুকু ঝুঁকি নিয়ে দাঁড়াতেই পারেন। শারীরিকভাবে। সেটা সম্ভব না হলে অন্যভাবেও। এটা নিশ্চয়ই মানবেন, সরাসরি কোভিড রোগীর সংস্পর্শে না এলেও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। সেই ঝুঁকি আপনার সহসা কমছে না।

আমার এখনো স্থির বিশ্বাস যে, আমাদের দেশে মানুষ যতোটা না করোনায় মারা গেছেন, তার চাইতে বেশি মারা গেছেন সময়মতো সঠিক চিকিৎসা না পেয়ে। ঝুঁকিপূর্ণ যে কোনো রোগীর জন্য সঠিক সময়ে চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভুক্তভোগীরা জানেন, কোভিড টেস্ট থেকে শুরু করে তাৎক্ষণিকভাবে হাসপাতালের একটা সিট কিংবা অক্সিজেন সুবিধা পাওয়া কতোটা কঠিন। এমনকি কোভিড কোনো রোগীর জন্য তাৎক্ষণিকভাবে একটা কবর পাওয়াও অনেক কঠিন।

এমন বিপর্যয়ের সময় মানুষ সামান্য একটু মানবিক না হলে সে আর মানুষ থাকে কী করে?

English Section এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top